• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মতি নন্দী উপন্যাস সমগ্র ২য় খণ্ড

Moti Nondi Uponnas Somogro 2nd part

‘নিশ্চয় করব।’ বলার সময় রতনের চিবুক একটু উঠল। স্বরে একটু তেজ এসে গেল। তাকে যেন শিবি পুরুষমানুষ ভাবে।

‘ভদ্দরলোকেরা ধাপ্পা মারে।’

‘আমি ধাপ্পা মারার লোক নই…বিশ্বাস করো, অন্তর থেকে বলছি।’

রতন দেখল শিবির মুখ মন্থরভাবে বদলে যাচ্ছে। যে চোখ নাক ঠোঁট বিশ্রীভাবে ছড়িয়ে পড়েছিল সেগুলো যথাযথভাবে গুছিয়ে এসে মুখটাকে কুঁড়ি ভেঙে ফুটে ওঠা একটা ফুলের মতো করে তুলছে। কালো মার্বেলের মতো চোখ দুটোয় সন্ধ্যাবেলার স্তিমিত আলো ফুটে উঠছে। শিবি ঢোঁক গিলল, ওর গলার পেশিতে এক পশলা বৃষ্টি ঝাপটা দিল।

‘তোমার মন বদলে যাবে…তোমার মনের জোর কম।’ শিবি ফিসফিস স্বরে বলল, ‘বলো বদলাবে না, ভয়ে পিছিয়ে যাবে না?’ রতনের একটা হাত তুলে নিয়ে আঙুলগুলো মুঠোয় চেপে ধরল। ‘আমি খুব খারাপ মেয়ে, লেখাপড়া জানি না, কথাবার্তা খারাপ, দেখতে খারাপ। শরীর ছাড়া আর কিছু নেই…সবাই ওটাই চায়। আমার মন বলছে তুমি আমায় সত্যিকারের ভালোবাসো।’

‘তোমার মন ঠিকই বলেছে।’

শিবির চোখ জ্বলে উঠল। ‘তা হলে এখুনি আমাদের বিয়ে হবে।’ বলেই সে তালি দিয়ে ঘর থেকে বাইরে ছুটে বেরিয়ে দড়াম শব্দে দরজা বন্ধ করে দিল। শিকল তোলার আওয়াজ পেল রতন। এখুনি বিয়ে হবে, মানে? রতনের খটকা লাগল। ঘাড় জ্বালা করছে, শিবি পৈতেটা খুব জোরেই টেনেছিল। বাড়ি ফেরার সময় গন্ধেশ্বরী ভাণ্ডার থেকে পৈতে কিনে নিতে হবে। মেঝেয় বোতাম খুঁজল। ঝিনুকের বোতাম একটা ভেঙে গেছে, অন্যটা খুঁজে পেল না। সে জানলায় এসে দাঁড়াল। কানাগলিতে লোক চলাচল হয় না তবে তিনটে বাচ্চচা মেয়ে এক্কা-দোক্কা খেলছে। রতন জানলা বন্ধ করে দিল। শিবির খোঁজ করতে এসে কেউ যদি জানলায় উঁকি মারে? অন্ধকার ঘরে সে বিছানায় শুয়ে কপালে হাত রেখে ভাবতে শুরু করল, শিবি বিয়ের কথা বলে ছুটে গেল কোথায়? ফাঁকা একটা পরের বাড়িতে এভাবে ঘরে বন্দি হয়ে থাকা ভালো দেখায় না। শিবির মা যদি এখন এসে পড়ে? বাইরে সদর দরজা তো খোলা রয়েছে।

ঘরের ভিতর রোদ আসে না। রতন তোশক থেকে ভ্যাপসা গন্ধ পাচ্ছে, বালিশে নারকেল তেলের গন্ধ। শিবি অমন করে ছুটে বেরোল কেন, সেই চিন্তা করতে করতে সে সিদ্ধান্ত নিল, ওকে এবার কড়া কথা বলতে হবে। খুবই বাড়াবাড়ি করল পৈতে ছিঁড়ে দিয়ে। হঠাৎ মাথার মধ্যে কী যে হয়ে গেল, লোকে বলে ঠান্ডা চাপা স্বভাবের অথচ নিজেকে সে ধরে রাখত পারল না! হুট করে বিয়ে করব বলার আগে সাতপাঁচ ভেবে দেখা উচিত ছিল। সামাজিক দিক দিয়ে, শিক্ষাদীক্ষায় শিবি কী তার যোগ্য? ওর মধ্যে সে কী এমন দেখতে পেয়েছে যে জন্য ওকে সারা জীবনের সঙ্গিনী করতে সে ব্যাকুল হয়ে উঠেছে? তা ছাড়া কাকা বা মা যদি শোনে? ভাবা যায় না কী ঘটবে!

চিন্তার ভারে রতনের মাথা ক্লান্ত হতে লাগল। জল তেষ্টা পেয়েছে। ঘরে কোথাও জল পাওয়া যাবে কি না, সেটা খুঁজে দেখতে হবে। বিছানা ছেড়ে উঠতে তার ইচ্ছা করছে না। কোথাও থেকে কোনো শব্দ আসছে না। ঘরটা তাকে অসাড় করে দিচ্ছে। তন্দ্রা নামছে চোখে। কতক্ষণ কেটে গেল! ঘণ্টা দুই, দেড়, এক কি হবে? সে প্রায় ঘুমিয়ে পড়েছিল হঠাৎ তার মনে হল ঘরের বাইরে যেন গলার আওয়াজ শুনল। উঠে বসার আগেই শিকল খুলে শিবি ঘরে ঢুকল। তার পিছনে মঙ্গলা আর জংলাছাপের হাওয়াই শার্ট, ফুলপ্যান্ট পরা একটি বলিষ্ঠ যুবক।

‘ব্যবস্থা হয়ে গেছে, চলো শিগ্গিরি। মংলাদের পাড়ায় বটতলা-শিবের মন্দিরেই বিয়ে হবে। মোনা পুরুতমশাইকে বলে এসেছে। শালগ্রাম সাক্ষী রেখে মালাবদল আর সিঁদুর পরিয়ে দেবে।’ শিবি উত্তেজনায় ফুটছে। তার চোখ দুটো আরও গোল হয়ে জ্বলজ্বল করছে। কথাগুলো বলল এক নিঃশ্বাসে।

‘পুরুত বলল আগুনের ব্যাওস্তা ও করে দেবে একস্ট্রা পাঁচ টাকা লাগবে। আমি বলে দিয়েছি করুন, অগ্নিসাক্ষী থাকলে বিয়েটা আরও পাকা হবে।’

রতনকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মোনা এবার তার কাঁধ ধরে ঝাঁকুনি দিল। ‘আরে ব্রাদার, বিয়ে তো একটা ছোটো ব্যাপার অত ঘাবড়াচ্ছ কেন? চলো চলো।’

রতনের বাহু ধরে মোনা টেনেই তাকে ঘর থেকে বার করল।

‘তোরা যা আমি কাপড়টা বদলেই যাচ্ছি।’ শিবি বলল, ‘মোনা ওকে ধরে থাকিস।’

‘না, …না।’ রতন হাত ছাড়াবার চেষ্টা করে পারল না। মোনার গায়ের জোর তার প্রায় দ্বিগুণ। ‘এভাবে বিয়ে করব না। …ছেড়ে দাও আমাকে।’

‘ঠিক আছে ব্রাদার, শিবির সিঁথেয় সিঁদুরটা তো আগে লাগিয়ে দাও তারপর যেভাবে তোমার ইচ্ছে সেইভাবেই বিয়ে কোরো। মেয়েটাকে ফাঁসিয়ে দিয়ে এখন পালাবার ফিকির করো না।’

রতনের বাহুতে মোনার মুঠো শক্ত করে চেপে বসল।

‘ফাঁসিয়ে দিয়ে মানে!…ব্যাপারটা কী?’ রতন দাঁড়িয়ে পড়ল। ভয়ে তার হাঁটু কেঁপে উঠল, এ কী কথা!

‘ফাঁসানো মানে জানো না? মুখ দিয়ে খারাপ কথা বার করাবে? দুপুরে, একটা মেয়ে ছাড়া বাড়িতে কেউ নেই…চলো চলো।’

এরপর রতনের শরীর ছাড়া আর সব কিছু থেকে কাজ করার ক্ষমতা লুপ্ত হয়ে গেল। সে শুনছে, দেখছে তার হাতে ব্যথা লাগছে কিন্তু কিছুই তার মস্তিষ্কে কম্পন তুলে আসল জায়গায় আঘাত করছে না। সিনেমা স্লাইডের ছবির মতো মাথা থেকে সরে সরে যাচ্ছে দৃশ্য। গোঙানির মতো একটা শব্দ সে শুনতে পাচ্ছে গলার কাছে। ঢোঁক গিলে সেটাকে নামানো যাচ্ছে না। তার পা দুটো তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু হাঁটতে তার সায় নেই। সম্পূর্ণ অপরিচিত পরিবেশ কিন্তু দেখার কোনো কৌতূহল নেই। সে বেঁচে থেকেও বেঁচে নেই।

Page 319 of 331
Prev1...318319320...331Next
Previous Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

Next Post

মতি নন্দী উপন্যাস সমগ্র ৩য় খণ্ড

মতি নন্দীর গল্পসংগ্রহ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In