প্রেছিছিএমএলএ বলেন, আমি রিডিং পড়িতে পারিব, চিরকাল আমি রিডিংই পাঠ করিয়া আসিয়াছি; ইহা করিতে আমি অতিশয় আনন্দিত হইব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি।
প্রধান ক্যাডার বলেন, আপনাকে বেশি দিন কষ্ট দেবো না, স্যার, ইউ আর অ্যান আেল্ড হ্যাঁগার্ড, বছরখানের মধ্যেই আই শ্যাল বি দি ছিএমএলএ, তখন আমরা ড্যামোক্রেসির দিকে কয়েক স্টেপ প্রসিড করবো, উই নিড ড্যামোক্রেসি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল; তখন আপনার কাজ কমবে, কম সাইন করতে হবে, কম অ্যাড্রেস করতে হবে।
প্রেছিছিএমএলএ বলেন, দ্যাট উইল বি ভেরি কাইভ অফ ইউ, বৃদ্ধ মানুষ আমি বেশি পরিশ্রম করিতে কষ্ট হইবে।
প্রধান ক্যাডার বলেন, বছর দেড়েকের মধ্যে ইউ উইল বি টু জৌল্ড অ্যান্ড ইউজলেস, বাই দিস টাইম দি কান্ট্রি উইল বি রেডি ফর ড্যামোক্রেসি, আই শ্যাল গিভ বার্থ টু এ ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি; দেন ইউ উইল রিজাইন ইন মাই ফেভার। মেনশনিং দি রিজন ফর রেলিনকুইশমেন্ট অফ দি অফিস অ্যাজ অফ ইল হেলথ অ্যান্ড ইন ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট মিস্ ড্যামোক্রেসি।
প্রেছিছিএমএলএ বলেন, দ্যাট উইল বি মাই কন্ট্রিবিউশন টু ড্যামোক্রেসি, দেশে ড্যামোক্রেসি আনিয়া আমি ধন্য বোধ করিব, চিরকাল আপনার নিকট কৃতজ্ঞ রহিব, আপনি জাতিকে পুণ্যপন্থা দেখাইবেন।
প্রধান ক্যাডার বলেন, দেন উই উইল হ্যাং ইউর ফটোগ্রাফ ইন বঙ্গভবন।
হ্যাং শব্দটি শুনে কেঁপে ওঠেন প্রেছিছিএমএলএ; পরে বুঝতে পারেন তাঁকে নয়, তার ছবি লটকানো হবে বঙ্গভবনে। তিনি স্বস্তি বোধ করেন।
বছর দেড়েক পর নুনভরাকে সেইটাছাড়াকে পাঁজাকোলে করে একদল ক্যাডার ফেলে দিয়ে আসে তার বাড়ির ডাস্টবিনের পাশে। সেদিন দেশে নতুন গণতন্ত্র দেখা দেয়। এমন সেইটাছাড়া পলিটিশিয়ান আরো অনেক জন্ম নিয়েছে দেশে, তবে সকলের কথা বলার দরকার নেই, বলতে ঘেন্নাও লাগে।
পার্টি বেশ গভীর ঘন নিবিড় হয়ে জমেছে।
অধ্যক্ষ রুস্তম আলি পন্টু বলেন, অরা চাইর বছর যা পাইছিলো খাইছিলো, অনেক বচ্ছর খায় নাই, এইবার খাইতে চায়। খাওয়াইয়া দিমু অগো।
ডঃ কদম রসুলের বেশ লাগছে; ওই তিন রাতের পর এই রাতটিকে জান্নাতুল ফেরদৌসের রাত মনে হচ্ছে। তার কয়েক রেকাত সালাত আদায়ের ইচ্ছে হয়।
তিনি বলেন, অগো ভয় পাওয়াইয়া দিতে হইবো, আমলাগুলিরেও ভয় পাওয়াইতে হইবো, পুলিশগুলিরেও ডর লাগাইতে হইবো। আমাদের ভয় পাইলে চলবে না, সকলকে ভয় লাগাইয়া দিতে হইবো।
অধ্যক্ষ রুস্তম আলি পন্টু বলেন, ডর অনেক আগেই লাগাই দিছি; অরা চাইছিলো আমাগো ঢাকা থিকা দ্যাশ থিকা খ্যাদাইয়া দিয়া পাওয়ারে আসতে; শুরুতেই অই যে ধমক দিলাম, ডর লাগাইয়া দিলাম, তাই আইজকাইল মিনমিন কইর্যা খালি করাপশনের পাচালি গায়। অরা কবিয়ালা, অগো পাচালি গাওন ছাড়া আর কাম নাই।
জেনারেল কেরামতের একটি অন্তরঙ্গ প্রব্লেম তাঁকে মাঝেমাঝে খোঁচা দিচ্ছে। তিনি সেটা অধ্যক্ষ রুস্তম আলি পন্টুর সাথে একটু আলোচনা করতে চান, কেননা অধ্যক্ষই তাঁকে উদ্ধার করতে পারেন, কেননা অধ্যক্ষই সেটি বিশদভাবে জানেন। তবে অধ্যক্ষ যা জানেন, তা মধুর; তাতে কোনো খোঁচাখুঁচি নেই, বা থাকতেও পারে, এখন খোঁচাখুঁচিটা বেড়েছে।
জেনারেল অধ্যক্ষের কাছে এসে বলে, অধ্যক্ষ ভাই, আই হ্যাভ সাম ভেরি পারসোন্যাল অ্যান্ড ইন্টিমেট ডিসকাশন উইথ ইউ।
অধ্যক্ষ উঠে দাঁড়ান; তারা লাইলি পুষ্পকুঞ্জ থেকে বেরিয়ে আরেকটি কুঞ্জে ঢোকেন, যেটির কোনো নাম নেই; পরে কখনো নাম দেয়া হতে পারে, হয়তো পরে কোনো শিরিন পুষ্পকুঞ্জ বিকশিত হতে পারে।
জেনারেল বলেন, ভাই, একটা প্রব্লেম অ্যারাইজ করেছে; আপনেই শুধু তা সত্ করতে পারেন, অনলি ইউ ক্যান সলভ ইট ফর মি।
অধ্যক্ষ বলেন, আমি ত অল টাইম আপনের সার্ভিসে আছিই। তাছাড়া জ্যানারেলগো কোনো প্রব্লেম থাকা ঠিক না, তাইলে কান্ট্রির ডিফেন্স পাওয়ার নষ্ট হইয়া যায়, কান্ট্রি উইক হইয়া পড়ে।
জেনারেল বলেন, লাইলি।
অধ্যক্ষ হাসতে হাসতে বলেন, অহ, নতুন ভাবীসাব অ্যাটাক করছে বুঝি? তাইলে ত এনিমি ইজ ভেরি স্ট্রং, ইন্ডিয়া পাকিস্থান না, আপনে সুপার পাওয়ারের অ্যাটাকে পড়ছেন; ডিফেন্স নষ্ট কইরা ফেলছে নি?
জেনারেল বলেন, লাইলি আর গোপন ওয়াইফের লাইফ লিড করতে চায় না, ওপেনলি সে আমার সঙ্গে থাকতে চায়, ওয়ান্ট টু বি হেভিলি প্র্যাগনেন্ট, সে সব কনডম আর পিল ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে ওয়াইফের ফুল স্ট্যাটাস চায়, মিস্ট্রেসের মতন থাকতে চায় না।
অধ্যক্ষ বলেন, বেশ মেজর প্রব্লেম মনে হইতেছে।
জেনারেল বলেন, নট অনলি দ্যাট, লাইলি ইলেকশনেও দারাতে চায়, সে নমিনেশন চায়।
অধ্যক্ষ একটু চিন্তিত হন; এবং বলেন, জ্যানারেলভাই, আপনের প্রব্লেম দুইটা; প্রথমটা লাইলিভাবী ওপেন স্বীকৃতি চায়, তারপর ইলেকশনে দারাইতে চায়। দুইটা প্রব্লেমই সল্ভ করতে হবে।
জেনারেল বলেন, হ্যাঁ, ভাই; আপনেই এইটা সলভ করতে পারেন।
অধ্যক্ষ বলেন, কোনো প্রব্লেমই কঠিন না, সব প্রব্লেমই সলভ করন যায়। তবে এই কাজে আপনের পাঁচ দশ কোটি টাকা খসাইতে হইবে।
জেনারেল বলেন, মানি ইজ নো প্রব্লেম, টাকা আমি খরচ করতে রাজি, আই হ্যাভ ইনফ মানি টু কিপ সেভারেল ওয়াইভস্ অ্যান্ড মিস্ট্রেসেস; আপনি শুধু প্রব্লেম দুইটা সভ করে দেন ভাই।

চমৎকার খুব ভাল লাগলো