• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 3, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

রাত্রির সন্তান – ময়ূখ চৌধুরী

নিশ্চয়ই, সীমার দিকে তাকালেন না শ্রীময়ী, তবে অঞ্জন না বলে দাদা বলে সম্বোধন করলেই মেয়েকে আমি তুমি বলার অধিকার দিতে পারি।

–সেকি! সীমা কি আমার নাম ধরে উল্লেখ করে নাকি? সামনে তো অঞ্জনবাবু বলে।

আড়ালে সোজাসুজি অঞ্জন বলে। আমি অবশ্য নিষেধ করেছি। এসব অসভ্যতা আমার সহ্য হয় না। কী আর বলব কাজল- আজকালকার মেয়েগুলো যেমন অসভ্য, তেমনি উদ্ধত।

ঠিক কথা, অঞ্জন তৎক্ষণাৎ শ্রীময়ীর সঙ্গে একমত, তবে হাল ছাড়লে চলবে না। অন্তত এই মেয়েটাকে মানুষ করতে হবে।

আমি তো পারলাম না, শ্রীময়ী হাসলেন, এখন দ্যাখ তুই যদি পারিস।

তুই! সীমার ললাটে কয়েকটা রেখা পড়ল- না মা বড় বেশি বাড়াবাড়ি করছে। এতটা গায়ে-পড়া ভাব ভালো লাগল না সীমার।

তার ভালো না লাগলে কী হবে, অপর দুজন পরমানন্দে আলাপ চালাতে লাগল, আমিও কি পারব? তবে চেষ্টা করতে হবে। একটাই যখন মেয়ে তোমার।

–আর তোর কেউ নয়?

–হুঁ। আমার সঙ্গেও একটা সম্পর্ক আছে বৈকি। কিন্তু তোমার বিদুষী কন্যা তো আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় বলে মনে হচ্ছে না।

ওর ইচ্ছায় কিছু আসে যায় না। যা-খুশি-তাই আর করতে দেওয়া হবে না ওকে।

–আপাতত চাকরিটা ওকে ছাড়তে হবে। নিজে উপার্জন করলেই মেয়েরা অতিরিক্ত স্বাধীনচেতা হয়ে পড়ে। তুমি কি বলো মা?

–আমি আবার কী বলব? তুই যদি ভালো মনে করিস, ও চাকরি ছাড়বে।

অসহ্য! সীমা প্রায় চেঁচিয়েই বলে উঠল, চাকরি ছাড়লে আমরা খাব কী? আপনার ওই বারোশো টাকা দিয়েই সারা জীবন চলবে নাকি?

পাগল! তা কখনো চলে! অঞ্জন হাসল, যা দরকার হয়, আমিই দেব। কি বলো মা?

তুই যদি চালাতে পারিস, তাহলে ও চাকরি করবে কেন? শ্রীময়ী বললেন।

মা! এটা বড় বেশি বাড়াবাড়ি হচ্ছে না? সীমা ক্রোধ গোপন করার চেষ্টা করল না, অঞ্জনবাবু আমায় গুণ্ডার খপ্পর থেকে বাঁচিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ। মেয়েকে বাঁচিয়েছে, মা হিসাবে তোমারও তাকে নিশ্চয়ই ভালো লাগতে পারে, কিন্তু তার টাকায় আমাদের খাওয়া-পরা চলবে একথা ভাবছ কী করে? আমাদের কি মর্যাদাবোধ বলে কিছু নেই? তোমার কাছে এমন অদ্ভুত ব্যবহার আমি আশা করিনি।

শ্রীময়ী মুখ টিপে হাসলেন, এতদিন আমার সঙ্গে রয়েছিস, আমাকে চিনলি না? আমার মর্যাদাবোধ নেই একথা তুই ভাবতে পারলি সীমা?

–সেইটাই তো অদ্ভুত লাগছে। কিছু মনে করবেন না অঞ্জনবাবু। আমি আবার—

অঞ্জনবাবু কেন? ধমকে উঠল অঞ্জন, দাদা বলতে বুঝি মুখে আটকায়?

হ্যাঁ, আটকায়, সীমা ক্রুদ্ধস্বরে বলল, আমি দুদিনের পরিচয়ে দাদা, কাকা এসব বলতে পারি না। এমন গায়ে-পড়া ভাবও আমি পছন্দ করি না।

কথাটা বলেই থেমে গেল সীমা। তার ব্যবহার বড়ো বেশি রূঢ় হয়ে গেছে, এমনকী ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে বললেও ভুল হয় না। ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে কিছু বলার জন্য অঞ্জনের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সীমা– কী আশ্চর্য! অঞ্জন হাসছে। লোকটার কি মান-অপমান বোধ নেই!

সত্যিই হাসছিল অঞ্জন, তোমার মেয়েটা খুব অসভ্য হয়ে গেছে মা। ওকে শক্ত হাতে শাসন করা দরকার।

শ্রীময়ীকে হাসতে দেখে আবার সীমার মাথা গরম হয়ে উঠল, মা, আমাকে নিয়ে এভাবে কথা বললে আমি সহ্য করব না। অঞ্জনবাবুকে যদি এভাবে প্রশ্রয় দাও, তাহলে জোসেফ কী অপরাধ করল?

অঞ্জনের বিস্মিত চমক লক্ষ করল না সীমা, ক্রোধ উদগিরণ করল মায়ের দিকে তাকিয়ে, জোসেফ কেন অঞ্জনবাবুর সঙ্গে তোমায় সম্পর্ক রাখতে নিষেধ করেছে জানি না; কিন্তু আমি ব্যক্তিগত ভাবে এই ভদ্রলোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নই।

-সীমা!

মায়ের কঠিন স্বরে সীমার চেতনা ফিরে এল। তার পক্ষেও দারুণ অভদ্রতা হয়ে গেছে। তাড়াতাড়ি নিজেকে সংশোধন করে সে বলে উঠল, মানে, আমি কোনো সম্পর্কের বাঁধনে আসতে চাই না একথাই বলেছি। অর্থাৎ দাদা-টাদা বলতে পারব না। একজন ভদ্রলোকের সঙ্গে মহিলা হিসাবে একটা ভদ্র সম্পর্ক নিশ্চয়ই

সীমার বক্তব্য শেষ হল না, অসহিষ্ণুভাবে বাধা দিল অঞ্জন, জোসেফ এখানে এসেছিল নাকি? কেন এসেছিল?

অঞ্জনের উত্তেজিত কণ্ঠস্বরে কী ছিল বলা যায় না, সীমার সর্বাঙ্গ দিয়ে ছুটে গেল আতঙ্কের শিহরন!

সীমার কথার উত্তরে প্রশ্ন করলেও অঞ্জনের দৃষ্টি রয়েছে শ্রীময়ীর দিকে, কেন এসেছিল জোসেফ?

শ্রীময়ী স্থিরদৃষ্টিতে তাকালে অঞ্জনের দিকে, তোমার সঙ্গে আমাদের সংস্রব রাখতে নিষেধ করেছে জোসেফ। সেইজন্যই এসেছিল সে। বলেছে–

-মা!

সকলেই চমকে উঠল। দরজায় এসে দাঁড়িয়েছে মালতির মা, আমি এবার যাব মা।

হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, শ্রীময়ী ব্যস্ত হয়ে বললেন, চলো, দরজাটা বন্ধ করে দিয়ে আসি।

মা, মালতির মা এখন মরিয়া, কপাল ঠুকে বলে ফেলল, দশটা টাকার খুব দরকার ছিল। আমার মালতি

বাধা দিয়ে শ্রীময়ী বললেন, তোমার মেয়ে মালতির অসুখ তো? সে তত বারোমাস লেগেই আছে। আমি এখন কিছু

ঠিক আছে অসহিষ্ণু স্বরে অঞ্জন বলে উঠল, দশটা টাকা আমি দিয়ে দিচ্ছি। এই নাও।

পকেট থেকে একটা দশ টাকার নোট মালতির মায়ের দিকে বাড়িয়ে দিল সে।

মালতির মা কুণ্ঠিত দৃষ্টিতে শ্রীময়ীর দিকে তাকাতেই তাড়া দিয়ে উঠল অঞ্জন, মায়ের দিকে তাকাতে হবে না। আমি দিচ্ছি। নিয়ে যাও। চলো, দরজাটা বন্ধ করতে হবে। হাঁ করে তাকিয়ে থেকো না, অনেক কাজ আছে আমার।

Page 12 of 24
Prev1...111213...24Next
Previous Post

ময়ূখ চৌধুরীর ছোটো গল্প

Next Post

সংখ্যার নাম চার – ময়ূখ চৌধুরী

Next Post

সংখ্যার নাম চার - ময়ূখ চৌধুরী

শিবাজী - যদুনাথ সরকার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In