• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গ্রামের নাম কাঁকনডুবি – মুহম্মদ জাফর ইকবাল

Gramer nam kakondubi by Muhammed Zafar Iqbal

আমি আর মামুন দৌড়ে গিয়ে মাসুদ ভাইয়ের হাত ধরে ফেললাম, চিৎকার করে বললাম, মাসুদ ভাই।

মাসুদ ভাই কোনো কথা না বলে একটু হাসার চেষ্টা করল, হাসিটা কেমন যেন অন্য রকম মনে হলো, এই হাসিতে কোনো আনন্দ নাই। মাসুদ ভাই এই কয় দিনে অনেক শুকিয়ে গেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখগুলো কেমন যেন গর্তে ঢুকে গেছে কিন্তু সেই গর্তের ভেতর থেকে কেমন যেন ধিকধিক করে জ্বলছে। মাসুদ ভাইয়ের কাপড়-জামা নোংরা, চুলগুলো উশকু-খুশকো।

আমি বললাম, মাসুদ ভাই আপনি কেমন আছেন?

মাসুদ ভাই হাঁটতে হাঁটতে বলল, ভালো।

আপনি মুক্তিবাহিনী?

মাসুদ ভাই বলল, আমরা সবাই মুক্তিবাহিনী।

আমি অন্যদের দিকে তাকালাম, বেশির ভাগকেই চিনি না। আমাদের গ্রামের দুই-তিনজন আছে। আবু বকর চাচা তার মাঝে একজন। আবু বকর চাচা শান্তশিষ্ট মানুষ, শহরে তার একটা মনোহারী দোকান আছে। সেই আবু বকর চাচা হাতে একটা রাইফেল নিয়ে হাঁটছেন–দেখতে কী অবাক লাগছে!

আমি মাসুদ ভাইকে জিজ্ঞেস করলাম, কই যান এখন?

মাসুদ ভাই বলল, এই তো এই দিকে। উত্তরটা শুনে বুঝতে পারলাম মাসুদ ভাই কোথায় যাচ্ছে, বলতে চাচ্ছে না।

আমি তাই আর জানতে চাইলাম না, জিজ্ঞেস করলাম, মাসুদ ভাই, আপনারা মিলিটারির সাথে যুদ্ধ করেছেন।

হ্যাঁ।

কীভাবে যুদ্ধ করেছেন মাসুদ ভাই।

মাসুদ ভাই অন্যমনস্কভাবে বলল, এই তো, তার মানে এইটাও বলতে চাইছে না। আমি জিজ্ঞেস করলাম, মাসুদ ভাই, আপনার দলে দুইজন নাকি মারা গেছে? সত্যি?

মাসুদ ভাই কোনো কথা না বলে মাথা নাড়ল। আমি একটু অবাক হয়ে মাসুদ ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। মাসুদ ভাই কেমন যেন অন্য রকম হয়ে গেছে। আগে একজন হাসিখুশি মানুষ ছিল, কত কথা বলত। এখন গম্ভীর, কথা বলতেই চায় না।

হাঁটতে হাঁটতে আমরা বলাই কাকুর চায়ের স্টলের সামনে চলে এসেছি তখন স্টলের ভেতর থেকে অনেকে বের হয়ে এল। আশপাশের থেকেও মানুষেরা ভিড় করে এল। এমনকি বেড়ার ফাঁক দিয়েও অনেক মহিলা উঁকি দিয়ে তাকিয়ে রইল।

বলাই কাকু বললেন, মাসুদ ভাই। আসেন। একটু চা খান, কী হচ্ছে বলে যান।

মাসুদ ভাই বলল, না বলাই দা। সময় নাই। আমাদের যেতে হবে।

কোথায় যাবেন?

আমার সাথে যেভাবে বলেছিল, ঠিক সেভাবে মাসুদ ভাই বলল, এই তো এদিকে।

একটু বসে যান। এক কাপ চা খেতে আর কতক্ষণ লাগবে।

মাসুদ ভাই বলল, সময়টা ভালো না বলাই দা। সময়টা খুব খারাপ। আমাদের চা খাওয়ালে আপনার বিপদ হতে পারে।

বলাই দা অবাক হয়ে বললেন, কিসের বিপদ?

সব জায়গায় মিলিটারি আসবে। মিলিটারির কাছে খবর দেওয়ার লোক সব জায়গাতে আছে। এখন ঘাপটি মেরে আছে, এরা বের হবে।

এটা আপনি কী বলেন?

আমি ভুল বলি নাই। সাবধান থাকা ভালো।

বলাই কাকু বলল, ঠিক আছে আপনি চা না খেতে চান খাবেন না। কিন্তু একটু বসেন, একটু কথা বলি।

মাসুদ ভাই মাথা নাড়ল, বলল, এখন না। এখন কথা বলার সময় না।

যুদ্ধটা কেমন হলো একটু শুনি। কয়টা পাঞ্জাবিরে মারছেন?

মাসুদ ভাইয়ের মুখটা কেমন জানি শক্ত হয়ে গেল। বলল, না বলাই দা। মানুষ মারার গল্প করতে চাই না। এই গল্প ভালো না।

মাসুদ ভাইয়ের গলার স্বরে কিছু একটা ছিল যার জন্য কেউ আর কোনো কথা বলল না। মাসুদ ভাই তার রাইফেলটা ঘাড়ে নিয়ে আবার হাঁটতে শুরু করে। তার পিছু পিছু অন্য সবাই। সবাই লাইন ধরে সড়কটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, কী অদ্ভুত লাগছে দেখতে। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম, তারপর দৌড়ে মাসুদ ভাইয়ের কাছে গেলাম, বললাম, মাসুদ ভাই, আমি আপনার সাথে একটু হাঁটি।

মাসুদ ভাই মাথা নেড়ে নিষেধ করতে গিয়ে থেমে জিজ্ঞেস করল, কেন?

এমনি।

মাসুদ ভাই আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপর বলল, ঠিক আছে একটু হাঁটো।

আমি কিছুক্ষণ নিঃশব্দে মাসুদ ভাইয়ের পাশাপাশি হাঁটলাম, তারপর বললাম, মাসুদ ভাই, আপনি লতিফা বুবুকে একটা বই পড়তে দিয়েছিলেন মনে আছে?

মাসুদ ভাই বলল, হ্যাঁ। মনে আছে। কী হয়েছে সেই বইয়ের?

লতিফা বুবুর বই পড়া শেষ হয়েছে। আমাকে বলেছে আপনাকে ফেরত দিতে।

মাসুদ ভাই হেসে ফেলল, এই প্রথমবার সেই আগের মতো হাসল, হেসে বলল, তোমার লতিফা বুবুকে বলো বইটা রেখে দিতে। এই বই আমি আর নিতে পারব না।

ঠিক আছে। বলে আমি আরও কিছুক্ষণ পাশাপাশি হাঁটলাম, তারপর বললাম, মাসুদ ভাই, আমাদের ক্লাসে নীলিমা নামে একটা মেয়ে ছিল মনে আছে?

হ্যাঁ। মনে আছে, কী হয়েছে তার?

পুরো ফ্যামিলি ইন্ডিয়া চলে গেছে।

মাসুদ ভাই কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলল। একটু পরে বলল, ঠিকই করেছে। এখন ভালোয় ভালোয় বর্ডার পার হতে পারলে হয়।

আমি বললাম, কাজীবাড়ি চিনেন মাসুদ ভাই?

না, চিনি না। কী হয়েছে কাজীবাড়ির?

কাজীবাড়ির বড় ছেলে বড় ইঞ্জিনিয়ার। চিটাগাং থাকত। পাকিস্তান মিলিটারি তারে মেরে ফেলছে।

মাসুদ ভাই বলল, আহা রে!

ইঞ্জিনিয়ার সাহেবের বউ আর দুই মেয়ে কোথায় আছে কেউ জানে না!

মাসুদ ভাই আবার বলল, আহা রে!

ইঞ্জিনিয়ার সাহেবের বাবা বুড়া মানুষ কাজী দাদা। তাদের খুঁজতে গিয়েছিল এখন তারও খোঁজ নাই।

আমি ভাবছিলাম মাসুদ ভাই আবার বলবে, আহা রে। কিন্তু মাসুদ ভাই কিছু বলল না, এবারে শুধু একটা নিঃশ্বাস ফেলল।

আমি বললাম, ইঞ্জিনিয়ার সাহেবের মা, কাজী দাদির অবস্থা খুবই খারাপ। শুধু ফিট হয়।

Page 25 of 73
Prev1...242526...73Next
Previous Post

গাব্বু – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

জারুল চৌধুরীর মানিক জোড় – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

জারুল চৌধুরীর মানিক জোড় – মুহম্মদ জাফর ইকবাল

টুনটুনি ও ছোটাচ্চু - মুহম্মদ জাফর ইকবাল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In