• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গ্রামের নাম কাঁকনডুবি – মুহম্মদ জাফর ইকবাল

Gramer nam kakondubi by Muhammed Zafar Iqbal

আমি বললাম, পরে নেব লতিফা বুবু। এখন নিয়া লাভ নাই।

কেন লাভ নাই?

মাসুদ ভাই এখন অনেক ব্যস্ত। থানা লুট করে সব রাইফেল নিয়ে গেছে মিলিটারির সাথে যুদ্ধ করার জন্য।

আমি ভেবেছিলাম খবরটা শুনে লতিফা বুবু বুঝি চমকে উঠবে, কিন্তু লতিফা বুবু মোটেও চমকাল না, বরং কেমন যেন খুশি হয়ে উঠল, বলল, তোদের স্যার মুক্তিবাহিনী?

মুক্তিবাহিনী কথাটা আগে শুনি নাই। এই প্রথম শুনলাম। মিলিটারির সাথে যারা যুদ্ধ করে তারা মুক্তিবাহিনী? লতিফা বুবু খুশি খুশি গলায় বলল, রেডিওতে খবর দিচ্ছে। বাংলাদেশের সরকার তৈরি হইছে। বঙ্গবন্ধু প্রেসিডেন্ট। তাজউদ্দীন প্রধানমন্ত্রী। দেশ মুক্ত করার যুদ্ধ সেই জন্যে এই যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ। যারা যুদ্ধ করে তারা মুক্তিবাহিনী।

তুমি এত কিছু কেমন করে জানো?

আমাদের বাড়িতে রেডিও আছে না। রাত্রিবেলা বিবিসি শুনি। সেইখানে সব খবর দেয়।

তুমি প্রত্যেক দিন খবর শোনো?

হ্যাঁ। তুই শুনবি? শুনলে চলে আসবি। বিবিসির খবর পাকা খবর।

লতিফা বুবুর বাসা থেকে আমি বলাই কাকুর চায়ের স্টলে গেলাম। সেখানে অনেক মানুষজন, সবাই খুব উত্তেজিত। উত্তেজনার কারণ মাসুদ ভাইয়ের থানা লুট। মানুষজন দুই ভাগে ভাগ হয়ে তর্ক করছে। এক ভাগের ধারণা কাজটা সঠিক হয়েছে, অন্য ভাগের ধারণা কাজটা ভুল হয়েছে। যারা মনে করছে কাজটা সঠিক হয়েছে তাদের একজন বলল, মাসুদ পোলাটা হচ্ছে বাঘের বাচ্চা। দেশে যুদ্ধ শুরু হইছে এখন কি বইসা বইসা আঙুল চুষব? থানা লুট কইরা অস্ত্রপাতি লইয়া গেছে। উচিত কাজ করছে।

যারা মনে করে কাজটা সঠিক হয়েছে তারা সবাই মাথা নাড়ল। যারা মনে করে কাজটা বেঠিক হয়েছে তাদের একজন বলল, যুদ্ধ কি গোল্লাছুট খেলা? যুদ্ধ করার জন্য ট্রেনিং লাগে না? এই পোলাপানের ট্রেনিং আছে?

ট্রেনিং নাই তো ট্রেনিং করব। সমিস্যা কী?

থানাওয়ালাদের অস্ত্রপাতির হিসাব রাখতি হয় একজন আইসা সেই অস্ত্রপাতি লুট করে নিতে পারে? থানাওয়ালা এখন কার কাছে কী হিসাব দেবে?

টেবিলে থাবা দিয়ে একজন বলল, দেশের নূতন সরকার হইছে সেই সরকারের কাছে হিসাব দেবে।

ঠিক-বেঠিক এই দুই দলের মাঝামাঝি একজন বলল, কিন্তু এখন এই অস্ত্র দিয়া করবটা কী?

বড় সড়ক দিয়া মিলিটারি আনাগোনা করে তাদের আক্রমণ করব শুনছি।

কামটা কি সহজ?

এখন কি সহজ আর কঠিন দেখার সময় আছে? নাই। যুদ্ধ শুরু হইছে এখন যুদ্ধ করতে হবে। বাচনের আর কুনো উপায় নাই।

তর্ক যখন খুব জমে উঠেছে তখন হঠাৎ আমি বহুদূর থেকে ভেসে আসা গুম গুম একটা আওয়াজ শুনতে পেলাম মেঘের ডাকের মতো আওয়াজ কিন্তু আকাশে কোনো মেঘ নাই। অন্য কেউ তখনো কিছু শুনতে পায় নাই, সবাই তর্ক করে যাচ্ছে। আমি ছুটে বাইরে এলাম, তখন আরো স্পষ্ট শব্দটা শুনতে পেলাম গুমগুম আওয়াজের সাথে সাথে গুলির শব্দ শোনা যাচ্ছে। আমাকে ছুটে বের হতে দেখে আরো কয়েকজন চায়ের স্টল থেকে বের হয়ে এল এবং সবাই তখন বহুদূর থেকে ভেসে আসা গুম গুম শব্দ তার সাথে সাথে গুলির শব্দ শুনতে পেল।

একজন বলল, ইয়া মাবুদ। যুদ্ধ শুরু হইছে মনে লয়।

কেউ কোনো কথা বলল না, সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আমরা বহুদূর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসতে শুনতে লাগলাম। মাঝে মাঝে গুম গুম শব্দ হয় তারপর টানা গুলির শব্দ হতে থাকে। কিছুক্ষণের জন্য শব্দ কমে আসে তারপর আবার গুলির শব্দ হতে থাকে।

একটু পর আমরা দেখলাম বহুদূর থেকে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া আকাশে উঠছে। কোথায় আগুন লেগেছে কে জানে।

ঠিক কোথায় কী হয়েছে কেউ জানে না, তাই সারা দিন ধরে হাজারো রকমের গুজব ভেসে আসতে থাকল। সবচেয়ে বিশ্বাসযোগ্য গুজবটা এ রকম, বড় সড়কটা দিয়ে মিলিটারিরা আনাগোনা করে। মাসুদ ভাইয়েরা থানা লুট করে রাইফেল নিয়ে সেই সড়কের দুই পাশে অপেক্ষা করছিল। মিলিটারির কয়েকটা গাড়ি যখন সেই সড়ক ধরে যাচ্ছে তখন মাসুদ ভাইয়ের দল তাদের আক্রমণ করেছে। প্রচণ্ড যুদ্ধ হয়েছে দুই পক্ষের কতজন মারা গেছে কেউ জানে না। কেউ কেউ বলছে শত শত মিলিটারি মারা গেছে, মাসুদ ভাই তার দল নিয়ে সরে গেছে। কেউ কেউ বলছে মিলিটারির পাল্টা আক্রমণে মাসুদ ভাইয়ের দলের সবাই মরে গেছে। মিলিটারি তখন সড়কের দুই ধারে সব গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

আমার পেটের ভেতরে কেমন যেন পাক দিতে লাগল। আমি বিড়বিড় করে বলতে লাগলাম, হেই খোদা। তোমার কসম লাগে, তুমি মাসুদ ভাইরে বাঁচায়ে রাখো। মাসুদ ভাইয়ের দলের সবাইরে বাঁচায়ে রাখো। হেই খোদা—

.

০৯.

দুই-তিন দিন পরে আমরা খবর পেলাম মাসুদ ভাই বেঁচে আছে, তবে তার দলের দুইজন ছেলে মারা গেছে। ছেলে দুইজন আমাদের গ্রামের না, তাই আমরা তাদের চিনতে পারলাম না। একজনের নাম আলতাফ, আরেকজন জসীম। একজন কলেজে পড়ে, আরেকজন মানুষের বাড়ি কামলা খাটে। কলেজের ছাত্র আলতাফ গুলি খেয়েছিল তাকে উদ্ধার করতে গিয়ে জসীম গুলি খেয়েছে। খবরগুলো সবই লোকজনের মুখে শোনা সত্য-মিথ্যা জানি না।

সপ্তাহ খানেক পরে আমাদের সাথে প্রথমবার মাসুদ ভাইয়ের দেখা হলো। এই দেখাটা হলো একেবারে অন্য রকম। বিকালবেলা আমি আর মামুন কালী গাংয়ের তীর ধরে হাঁটছি তখন হঠাৎ দেখলাম দূর থেকে অনেকগুলো মানুষ লাইন ধরে হাঁটতে হাঁটতে আসছে। তাদের সবার হাতে বন্দুক, মানুষগুলোর কোনো পোশাক নেই, বেশির ভাগই লুঙি গেঞ্জি পরে আছে। বেশির ভাগ খালি পা, একজন-দুইজন মাথায় গামছা বেঁধে রেখেছে। আমরা কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম আর তখন দেখলাম এই দলটার মাঝে মাসুদ ভাইও আছে। মাসুদ ভাইয়ের হাতেও একটা রাইফেল।

Page 24 of 73
Prev1...232425...73Next
Previous Post

গাব্বু – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

জারুল চৌধুরীর মানিক জোড় – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

জারুল চৌধুরীর মানিক জোড় – মুহম্মদ জাফর ইকবাল

টুনটুনি ও ছোটাচ্চু - মুহম্মদ জাফর ইকবাল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In