• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, সেপ্টেম্বর 26, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ঘনাদা সমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Ghanada Samagra by Premendra Mitra

সব কিন্তু এক হিসেবে আমারই দোষ। আমি শুধু এই আমেদাবাদ নিয়ে যাওয়ারই চক্রী নই, পাইলটের বারণ সত্ত্বেও ঝড়ের ভয় হেসে উড়িয়ে আজকের দিনে প্লেন ছাড়বার দুর্বুদ্ধিও আমার।

এইসব কিছুর জন্যে আমাকেই দায়ি করে সুরঞ্জন যদি আশ মিটিয়ে আমায় একহাত নিত, তা হলে সত্যিই আমার কিছু বলবার থাকত না।

কিন্তু এই বিপদের মধ্যেও মুগ্ধ হলাম সুরঞ্জন চরিত্রের মহত্ত্ব দেখে। আমার বিরুদ্ধে তো নয়ই, ভাগ্যের নাম করেও সুরঞ্জনকে একবার একটুও হা-হুতাশ করতে শুনলাম না।

আর বটুকেশ্বর! বটুকেশ্বর যে কী জাতের মানুষ তা বোঝবার অবসর তখনও মেলেনি। সে রাত্রে তার অসীম স্থৈর্য ধৈর্য দেখেই আমি অবাক। সুরঞ্জনের পাশে আছে এই যেন তার যথেষ্ট। মরুভূমি না জলাবাদা, তাতে যেন তার কিছু আসে যায় না।

মনের মধ্যে তখন একমাত্র আশা প্লেনটাকে জড়িয়ে।

পাইলটের পক্ষে প্লেন নিয়ে আমাদের খুঁজে বার করা প্রায় অসম্ভব হলেও কাছাকাছি কোথাও এলে প্লেনটা আমাদের চোখে তো পড়তে পারে।

অনেকগুলো যদি অবশ্য তার মধ্যে আছে।

প্লেনটা যদি চলবার মতো অবস্থায় থাকে, আমাদের কাছাকাছি যদি তা কোথাও থাকে, আর পাইলট নিজে যদি জখম না হয়ে থাকে।

এতগুলো যদি একসঙ্গে মিলে যাওয়া অলৌকিক অঘটন ছাড়া আর কিছু হতে পারে না।

অলৌকিক অঘটনই শেষ পর্যন্ত একটা ঘটল। কিন্তু ঘটল যেভাবে তা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না।

মরুভূমির যা দস্তুর, দিনের ফোসকা-পড়া গরমের পর রাতের সেই কনকনে ঠাণ্ডা তখন পড়তে শুরু করেছে। বিশেষ করে বালির ঝড়টার পর ঠাণ্ডাটা নামছে আর একটু তাড়াতাড়ি।

ঠাণ্ডায় তিনজনেই যখন ভেতরে ভেতরে একটু কাঁপতে শুরু করেছি, এমন সময় বটুকের গলা শুনে রীতিমত চমকে উঠলাম।

বটুকের গলার আওয়াজে চমকাবার মতো কিছু অবশ্য নেই।

ঠাণ্ডায় কাঁপুনি তার মধ্যে একটু আছে, কিন্তু বলার ধরনটা একেবারে যেন, চা হয়ে গেছে কি অমুকবাবু এসেছেন খবর দেওয়ার মতো। তার মধ্যে আবেগ উত্তেজনার বাষ্পও এক ছিটেফোঁটা নেই।

চমকে উঠতে হল তার খবরটায়। নেহাত ঠাণ্ডা গলায় সে যা বলেছে তার তাৎপর্য যে দারুণ! কথাটা হল, একটা আলো দেখা যাচ্ছে।

আলো! আলো দেখা যাচ্ছে? কোথায় আলো!

উত্তেজনায় এক মুহূর্তে উঠে দাঁড়ালাম। সুরঞ্জনও প্রায় সঙ্গে সঙ্গেই। ধীরে সুস্থে বটুকই উঠল সবশেষে।

ব্যাকুল হয়ে চারদিকে তখন তাকাচ্ছি।

কিন্তু কোথায় আলো?

বটুকেশ্বরের পুরোপুরি পরিচয় তো তখনও পাইনি। বিপদে পড়ে মাথায় গোলমাল হয়ে চোখে ধাঁধা দেখছে বলে সন্দেহ হল। ধমক দিলামও সেইজন্য, কী আলো-আলো বলছ! স্বপ্ন দেখছ নাকি!

না, না, সুরঞ্জনই প্রতিবাদ জানাল, বটুক যদি দেখে থাকে তা হলে ভুল দেখেনি। ওর একেবারে ঈগলপাখির চোখ। কই, কোথায় আলো বটুক?

ওই যে দেখা যাচ্ছে।

বটুক হাত বাড়িয়ে যে দিকটায় আঙুল দেখালে সেখানে আবছা ঘোলাটে অন্ধকার ছাড়া কিছুই তো দেখতে পেলাম না।

সুরঞ্জনের অবস্থাও বুঝলাম তাই। চোখের ওপর হাত রেখে যথাসাধ্য ঠাহর করবার বৃথা চেষ্টা করে সে জিজ্ঞাসা করল, আলোটা এখনও জ্বলছে, না নিভে গেছে?

না, নিভে তো যায়নি। বটুকের সেই উচ্ছাসহীন নিরুত্তাপ গলা—একটা ঢিবি মতনের ভেতর থেকে জ্বলছে!

একে অদৃশ্য আলো, তার ওপর আবার ঢিবি! প্লেনটা হলেও তবু কথা ছিল। ঢিবি এখানে কোথা থেকে আসবে!

আজগুবি খবরের জন্য এবার বেশ রেগেই তাই ধমকে দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দেখি সুরঞ্জন বটুককে নিয়ে এগিয়ে চলেছে।

এদের দুজনের মাথা খারাপ হয়ে গেল নাকি একসঙ্গে? বটুক অন্ধকারে খোয়াব দেখে বলেছে ঢিবির আলো, আর সুরঞ্জন তার কথাতেই অন্ধের মতো ছুটছে!

আবার ডেকে তাদের থামাবার চেষ্টা করলাম। সে ডাক তাদের কানেই গেল না বোধ হয়।

বাধ্য হয়ে তাই তাদের পেছনেই যেতে হল। এই অজানা ধু-ধু মরুতে রাতের অন্ধকারে ছাড়াছাড়ি হতে তো কিছুতেই দেওয়া যায় না। খেপেই যাক আর যাই হোক, তাদের সঙ্গেই থাকতে হবে।

সঙ্গে থাকলেও অবস্থা শেষ পর্যন্ত যা হবে তা তখন বুঝতে আর বাকি নেই। ওই মরুর মধ্যেই ক-জনের হাড়গুলো যে বছরের পর বছর শুকোবে, কল্পনায় তা তখন স্পষ্ট দেখতে পাচ্ছি।

ওই ধু-ধু অজানা বালির মরুতে সুরঞ্জন আর বটুকের মতো দুজনকে আমার সঙ্গে একত্র করার মধ্যে ব্রহ্মাণ্ডের নিয়তিরই যে অমন একটা অভিপ্রায় আছে তা কি তখন ভাবতে পেরেছি।

মরুভূমির মধ্যে আমাদের হারিয়ে যাওয়া যে ভবিষ্যতের একটা আভাস, তাই বা তখন কেমন করে বুঝব!

কত বড় অঘটন যে ঘটতে যাচ্ছে আগের মুহূর্ত পর্যন্ত কল্পনা করতে পারিনি।

বটুক আর সুরঞ্জনের পেছনে কিছু দূর পর্যন্ত যাওয়ার পর সত্যি সত্যিই এবার ফাঁক থেকে ক্ষীণ আলোর রেখা দেখে তখন শুধু হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছি।

ওই ঢিবির কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে অঘটন যা ঘটবার তা অবশ্য ঘটে গেছে।

আমরাই শুধু বুঝতে পারিনি।

বুঝতে পারিনি যে আর মাত্র ঘণ্টা দুয়েক বাদে এমন এক অভিজ্ঞতার ভাগীদার হতে যাচ্ছি, পৃথিবীর মানুষের যা কল্পনার বাইরে।

০৬. দূরের ঢিবির আলোর রেখা

দূরের ঢিবির আলোর রেখাটার দিকে চেয়ে তিনজনে তখনও অবাক হয়ে দাঁড়িয়ে আছি।

পাকিস্তান বা ভারত যার সীমানার মধ্যেই পড়ুক, থর-এর মরুভূমির মাঝে মাথায় আলো জ্বলবার মতো ওরকম একটা টিবি কেমন করে থাকতে পারে।

আলোটা আবার সাধারণ টিম-টিম কেরাসিন কি তেলের আলো তো নয়। বালিঝড়ের ঘোলাটে অন্ধকারে একটু অস্পষ্ট দেখালেও আলোটা যে বিদ্যুৎ বাতির চেয়ে জোরালো কিছুর তা বুঝতে কষ্ট হয় না।

Page 364 of 593
Prev1...363364365...593Next
Previous Post

প্রেমের প্রান্তে পরাশর – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In