• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুলাই 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেয়াপাতার নৌকো – প্রফুল্ল রায়

Keyapatar Nouko by Prafulla Roy

পুরুষদের পর মেয়েরা। তাদের খাওয়া যখন শেষ হল, সূর্য পশ্চিম আকাশে অনেকখানি ঢলে পড়েছে। হেমন্তের মরা রোদ দ্রুত জুড়িয়ে যাচ্ছে।

হঠাৎ ঝিনুককে মনে পড়ল বিনুর। কাল এখানে আসার পর রাজদিয়া অঞ্চলের পরিচিত মানুষজনকে কাছে পেয়ে আবেগে, আনন্দে ভেসে গিয়েছিল। ঝিনুকের কথা ভাবতেই সীমাহীন ব্যাকুলতা বোধ করে সে। মনে মনে ঠিক করে ফেলে, আজই কলকাতায় ফিরে যাবে। যুগলকে তা জানাতেই সে হুলস্থুল বাধিয়ে দেয়, এই কথা তো আছিল না ছুটোবাবু। আইজের (আজকের) দিন থাইকা কাইল যাইবেন। কিছুতেই আইজ আপনেরে ছাড়ুম না।

মুকুন্দপুরের অন্য বাসিন্দারা যুগলের সঙ্গে সুর মেলায়। আজ কোনওভাবেই বিনুকে যেতে দেবে না।

কাল সুধাদের বাড়িতে একরকম জেদই ধরেছিল যুগল। বিনুকে মুকুন্দপুরে নিয়ে সাত আটদিন নিজেদের কাছে রাখবে। বিনু অতদিন থাকবে না। শেষ পর্যন্ত হিরণ রফা করে দিয়েছিল, আজকের দিনটা থেকে কাল চলে যাবে বিনু। কিন্তু আজই সে ফিরে যেতে চাইছে।

যুগল অবুঝ, একগুয়ে বালকের মতো হাত-পা ছুঁড়ে, মাথা ঝাঁকিয়ে বলতে থাকে, কত বচ্ছর পর আপনেরে কাছে পাইছি। আইসাই চইলা যাইবেন, হেয়া হইব না, হইব না, হইব না।

কেন বিনু আজই ফিরে যাবে, যুগলকে তা বলা যায় না। সেই ছেলেবেলা থেকে সে দেখে আসছে, ঝিনুক চিরদুঃখী। মা-বাবার তিক্ত সম্পর্ক তাকে আচ্ছন্ন করে রাখত। যেন এক নিপ্রাণ প্রতিমা। সারাক্ষণই প্রায় চুপচাপ।

অন্য সবার সামনে যেমনই হোক, যত নিঝুম বা জড়সড়, হেমনাথ স্নেহলতা আর বিনুর কাছে সে একেবারেই অন্য মানুষ। তার মধ্যে যে একটা গোপন জলপ্রপাত আছে, এই তিনজনই শুধু সেটা বার করে আনতে পারত। তাদের সঙ্গে ওর যত হাসি, কল কল করে যত কথা, তাদের কাছে তার যত আবদার। বড় হবার পর থেকে মেয়েটাকে অপার মায়ায়, অফুরান সহানুভূতিতে ঘিরে রেখেছে বিনু। আর বিনুকে, একমাত্র বিনুকেই শত হাতে আঁকড়ে ধরেছে ঝিনুক।

সবই ঠিক ছিল। মসৃণ নিয়মে প্রিয় নারীটিকে আরও নিবিড় করে পেয়ে যেত বিনু। ঝিনুকের যাবতীয় ক্লেশেরও হয়তো অবসান ঘটত। কিন্তু এই সেদিন ঢাকা থেকে যখন তাকে উদ্ধার করে আনা হল, ঝিনুক যেন এক ভগ্নস্তূপ। শারীরিক সর্বনাশ যতটুকু হয়েছে তার সহস্র গুণ ক্ষতি হয়েছে মনের দিক থেকে। ঝিনুক তখন প্রায়-উন্মাদ। বিধ্বস্ত। তাকে কত যত্নে কত শুশ্রূষায় যে খানিকটা স্বাভাবিক করে তোলা হয়েছে, বিনুর চাইতে কে আর তা বেশি জানে!

তারপর তো কলকাতায় পাড়ি। কিন্তু সুনীতিদের বাড়ি এসে মেয়েটাকে কী লাঞ্ছনাই না ভোগ করতে হয়েছে! সুধারা অবশ্য গভীর মমতায় তাকে কাছে টেনে নিয়েছে। হাসিখুশি, স্বাভাবিক, শঙ্কাহীন। ঝিনুককে ওদের কাছে রেখে মুকুন্দপুরে এসেছে বিনু। সুধাদের দিক থেকে দুর্ভাবনা নেই। কিন্তু এই যে প্রায় দেড়টা দিন সে ঝিনুকের কাছে নেই, এর ভেতর রাজদিয়া এলাকার কেউ যদি সুধাদের বাড়ি গিয়ে থাকে? সুধারা তো জানে না, কার কোন কথায়, সামান্য কোন ইঙ্গিতে ফের কুঁকড়ে যাবে ঝিনুক, শক্ত খোলার ভেতর নিজেকে গুটিয়ে নেবে, ফিরে যাবে ঢাকার সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিনগুলোতে। তাকে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক করে তোলার এত যত্ন, এত প্রয়াস, সব ব্যর্থ হয়ে যাবে। না, ঝিনুকের কাছ থেকে বেশিক্ষণ দূরে থাকা ঠিক নয়।

যুগল তো বটেই, মুকুন্দপুরের বাসিন্দারা প্রচুর কাকুতি মিনতি করল, হাতে পায়ে ধরল, কিন্তু বিনুকে কিছুতেই আটকানো গেল না।

হরনাথ বলল, দিন তো ফুরাইয়াই আসছে। আর একখান রাইত থাইকা গ্যালে আমরা বড় আনন্দ পাইতাম।

বিনু বলল, কলকাতায় আমার খুব দরকারী কাজ আছে। না গেলেই নয়। মিথ্যেই বলেছে সে। না বলে উপায়ই বা কী। চলে যাবার একটা ওজর তো চাই।

যুগল আর একটা কথাও বলল না। একেবারে গুম মেরে গেছে। ছোটবাবুর ওপর তার বড় অভিমান। আরেকটা রাত থেকে গেলে মহাভারত অশুদ্ধ হত না, আকাশ মাথার ওপর খান খান হয়ে ভেঙে পড়ত না। কলকাতায় কী এমন দরকার যে আজকের রাতটা থেকে যেতে পারবে না?

বিনু আর দেরি করল না। পাখি তার বাসি জামাকাপড় ধুয়ে, শুকিয়ে পাট করে রেখেছিল। সেগুলো কাপড়ের ব্যাগে পুরে বেরিয়ে পড়ল।

শেষ পর্যন্ত অভিমান করে থাকা গেল না। থমথমে মুখে যুগল বলল, যাইবেনই যহন, চলেন আপনেরে কইলকাতায় পৌঁছাইয়া দিয়া আসি।

বিনু যুগলের কাঁধে একখানা হাত রেখে হেসে হেসে খুব নরম গলায় বলল, রাগ করো না। সত্যিই আমার জরুরি কাজ আছে। নইলে থেকে যেতাম।

আর কি মুকুন্দপুরে আপনেরে আনা যাইব?

কী বলছ তুমি! দেশের এত মানুষ এখানে রয়েছে। আরও অনেকে আসবে। না এসে কি পারি?

যুগল একটুতেই খুশি হয়ে যায়। তার মুখ আলো হয়ে ওঠে। না আসলে আমরা বেবাকে গিয়া কইলকাতা থিকা আপনেরে ধইরা আনুম।

কথা বলতে বলতে বিরাট চত্বর পেরিয়ে, নতুন বসতির অন্য প্রান্তে পৌঁছে যায় সবাই। এখান থেকে আগরপাড়া পর্যন্ত ধানখেত, খাল ইত্যাদি।

মুকুন্দপুরের লোকজন বিনুদের পেছন পেছন চলে এসেছিল। বিনু বলল, আপনারা আর কষ্ট করে আসবেন না। ফিরে যান।

সবাই দাঁড়িয়ে পড়ে। সারি সারি ম্লান মুখ। তারা বলে, আপনের আশায় আমরা পথ চাইয়া থাকুম কিলাম–

ওদের দেখতে দেখতে বিনুর বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে, বলেছি তো আসব। নিশ্চয়ই আসব।

Page 345 of 359
Prev1...344345346...359Next
Previous Post

উত্তাল সময়ের ইতিকথা – প্রফুল্ল রায়

Next Post

চার-ইয়ারী-কথা – প্রমথ চৌধুরী

Next Post

চার-ইয়ারী-কথা - প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর গল্পসংগ্রহ - প্রমথ চৌধুরী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In