সে বলত, তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছ, আমি যদি তদপেক্ষা উত্তম বিষয় নিয়ে তোমাদের কাছে এসে থাকি, তবুও কি তোমরা তাই বলবে? তারা বলত তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, তা আমরা মানব না।
(The warner) said: ”Even if I bring you better guidance than that which you found your fathers following?” They said: ”Verily, We disbelieve in that with which you have been sent.”
قَالَ أَوَلَوْ جِئْتُكُم بِأَهْدَى مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ آبَاءكُمْ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ
Qala awa law ji/tukum bi-ahda mimma wajadtum AAalayhi abaakum qaloo inna bima orsiltum bihi kafiroona
YUSUFALI: He said: “What! Even if I brought you better guidance than that which ye found your fathers following?” They said: “For us, we deny that ye (prophets) are sent (on a mission at all).”
PICKTHAL: (And the warner) said: What! Even though I bring you better guidance than that ye found your fathers following? They answered: Lo! in what ye bring we are disbelievers.
SHAKIR: (The warner) said: What! even if I bring to you a better guide than that on which you found your fathers? They said: Surely we are unbelievers in that with which you are sent.
KHALIFA: (The messenger) would say, “What if I brought to you better guidance than what you inherited from your parents?” They would say, “We are disbelievers in the message you brought.”
২৪। সে বলেছিলো , ” সে কি ! ৪৬২৯ তোমরা তোমাদের পূর্বপুরুষগণকে যে পথে পেয়েছ , আমি যদি তোমাদের জন্য তা অপেক্ষা উৎকৃষ্ট পথ নির্দ্দেশ এনে থাকি তবুও ? ” তারা বলেছিলো, ” আমরা অস্বীকার করি তোমাদের [নবী হিসেবে সত্যসহ ] প্রেরণ।”
৪৬২৯। সর্তককারী বা আল্লাহ্ প্রেরিত নবী ও রসুলেরা যুগে যুগে সত্য প্রচার করেছেন। সেই সর্তককারী সত্যের শ্রেষ্ঠত্বের দিকে এবং পূর্বপুরুষদের মিথ্যা প্রথা সমূহের অসাড়তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু মোশরেকরা তাঁর শিক্ষাকে প্রত্যাখান করে এবং তাকে আল্লাহ্র নবী বলে মানতে অস্বীকার করে। [ দেখুন আয়াত ২৬-২৮ ]। এক কথায় বলা যায় তারা প্রত্যাদেশে বিশ্বাস করে না এবং তারা তাদের পাপের পথ অনুসরণ করতে থাকে। অবশ্যই তাদের শেষ পরিণতি হবে ধ্বংস।
আয়াতঃ 043.025
অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। অতএব দেখুন, মিথ্যারোপকারীদের পরিণাম কিরূপ হয়েছে।
So We took revenge of them, then see what was the end of those who denied (Islâmic Monotheism).
فَانتَقَمْنَا مِنْهُمْ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
Faintaqamna minhum faonthur kayfa kana AAaqibatu almukaththibeena
YUSUFALI: So We exacted retribution from them: now see what was the end of those who rejected (Truth)!
PICKTHAL: So We requited them. Then see the nature of the consequence for the rejecters!
SHAKIR: So We inflicted retribution on them, then see how was the end of the rejecters.
KHALIFA: Consequently, we requited them. Note the consequences for the rejectors.
২৫। সুতারাং আমি তাদের উপরে প্রতিশোধ নিয়েছি। এখন দেখো যারা [ সত্যকে ] প্রত্যাখান করেছিলো তাদের কি পরিণাম হয়েছে।
রুকু – ৩
২৬। স্মরণ কর ! ইব্রাহীম তাঁর পিতা এবং সম্প্রদায়কে বলেছিলো, ৪৬৩০ , ” তোমরা যাদের পূঁজা কর তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই।
৪৬৩০। মোশরেকরা পূর্বপুরুষের দোহাই দিয়ে পাপের পথ পরিত্যাগ করতো না। তাদের এই মিথ্যা দোহাই এর জবাব দেয়া হয়েছে হযরত ইব্রাহীমের উদাহরণের মাধ্যমে। দুভাবে তা ব্যক্ত করা হয়েছে : ১) ইব্রাহীম সত্য ধর্মের অনুসরণের জন্য পূর্বপুরুষদের মিথ্যা প্রথা ও নীতিকে পরিত্যাগ করেন। এর জন্য তিনি আত্মোৎসর্গ করতে দ্বিধা বোধ করেন নাই। এবং ২) ইব্রাহীম আরবদের পূর্বপুরুষ। যদি আরবরা পূর্বপুরুষদের প্রথার-ই অনুসরণ করতে চায় তবে তারা পূণ্যাত্মা পূর্বপুরুষ ইব্রাহীমের অনুসরণ না করে পাপিষ্ঠ পূর্বপুরুষদের অনুসরণ করে কেন ? দেখুন টিকা ৪৬২৭। ইব্রাহীমের কাহিনীর জন্য দেখুন [ ২১ : ৫১ – ৭০ ] আয়াত।
আয়াতঃ 043.026
যখন ইব্রাহীম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের পূজা কর, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই।
And (remember) when Ibrahîm (Abraham) said to his father and his people: ”Verily, I am innocent of what you worship,
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاء مِّمَّا تَعْبُدُونَ
Wa-ith qala ibraheemu li-abeehi waqawmihi innanee baraon mimma taAAbudoona
YUSUFALI: Behold! Abraham said to his father and his people: “I do indeed clear myself of what ye worship:
PICKTHAL: And when Abraham said unto his father and his folk: Lo! I am innocent of what ye worship
SHAKIR: And when Ibrahim said to his father and his people: Surely I am clear of what you worship,
KHALIFA: Abraham said to his father and his people, “I disown what you worship.
