আয়াতঃ 043.071
তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে।
Trays of gold and cups will be passed round them, (there will be) therein all that the one’s inner-selves could desire, all that the eyes could delight in, and you will abide therein forever.
يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ
Yutafu AAalayhim bisihafin min thahabin waakwabin wafeeha ma tashtaheehi al-anfusu watalaththu al-aAAyunu waantum feeha khalidoona
YUSUFALI: To them will be passed round, dishes and goblets of gold: there will be there all that the souls could desire, all that their ayes could delight in: and ye shall abide therein (for eye).
PICKTHAL: Therein are brought round for them trays of gold and goblets, and therein is all that souls desire and eyes find sweet. And ye are immortal therein.
SHAKIR: There shall be sent round to them golden bowls and drinking-cups and therein shall be what their souls yearn after and (wherein) the eyes shall delight, and you shall abide therein.
KHALIFA: Offered to them will be golden trays and cups, and they will find everything the hearts desire and the eyes wish for. You live therein forever.
৭১। তাদের স্বর্ণের থালা ও পেয়ালা দ্বারা পরিবেশন করা হবে ৪৬৬৯ ,যা কিছু মন চায়, এবং যা কিছু চক্ষুর উপভোগ্য। [ আর হ্যাঁ ] সেথায় তোমরা চিরস্থায়ী হবে।
৪৬৬৯। তৃপ্তি ও আনন্দ তখনই পূর্ণতা লাভ করে যখন তা সঙ্গীর সাথে অংশ গ্রহণে করা হয়। সেই পূর্ণতার প্রতীককে ব্যবহার করা হয়েছে বেহেশতে সঙ্গীনিদের সাথে প্রবেশ দ্বারা। ভালোবাসা পরস্পরের মধ্যে আদান প্রদানের মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হয়। এই পূর্ণতার সর্বোচ্চ প্রাপ্তি ঘটবে বেহেশতে। বহু মূল্যবান ও স্বর্ণ নির্মিত পান পাত্র দ্বারা পরিবেশিত পানীয় দ্বারা প্রত্যেকের পিপাসা নিবারণ করা হবে। এই পিপাসা হচ্ছে অন্তরের চাওয়া ও পাওয়ার পিপাসা। মানুষের অন্তর যা চায় তার পরিপূর্ণতা এখানে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়েছে যে, তা হবে স্বর্ণ পাত্রে পবিত্র ও উত্তম পানীয় পরিবেশনের ন্যায়। এর ফলে বেহেশতবাসীদের আত্মা অনন্ত শান্তির সন্ধান লাভ করবে।
আয়াতঃ 043.072
এই যে, জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মের ফল।
This is the Paradise which you have been made to inherit because of your deeds which you used to do (in the life of the world).
وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Watilka aljannatu allatee oorithtumooha bima kuntum taAAmaloona
YUSUFALI: Such will be the Garden of which ye are made heirs for your (good) deeds (in life).
PICKTHAL: This is the Garden which ye are made to inherit because of what ye used to do.
SHAKIR: And this is the garden which you are given as an inheritance on account of what you did.
KHALIFA: Such is the Paradise that you inherit, in return for your works.
৭২। ইহাই সেই বেহেশত যার উত্তরাধীকারি তোমাদের করা হয়েছে তোমাদের[পার্থিব জীবনের ] সৎ কাজের ফল স্বরপ ৪৬৭০।
৪৬৭০।বেহেশতের বর্ণনা শেষে বলা হয়েছে যে, বেহেশতবাসীগণ এখানে প্রবেশ লাভ করবে স্ব-অধিকারে। আল্লাহ্ তাদের বেহেশতের উত্তরাধীকারী করবেন। তাঁরা এই অশেষ সুখ ও শান্তির অধিকারী হবে, পৃথিবীতে তাদের সৎ জীবন যাপনের জন্য।
আয়াতঃ 043.073
তথায় তোমাদের জন্যে আছে প্রচুর ফল-মূল, তা থেকে তোমরা আহার করবে।
Therein for you will be fruits in plenty, of which you will eat (as you desire).
لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ
Lakum feeha fakihatun katheeratun minha ta/kuloona
YUSUFALI: Ye shall have therein abundance of fruit, from which ye shall have satisfaction.
PICKTHAL: Therein for you is fruit in plenty whence to eat.
SHAKIR: For you therein are many fruits of which you shall eat.
KHALIFA: You will have in it all kinds of fruits, from which you eat.
৭৩। সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল ৪৬৭১, যা থেকে তোমরা আহার করবে ৪৬৭২।
৪৬৭১। এই আয়াতের “ফল” ও “আহার ” শব্দদ্বয় আক্ষরিক অর্থে ব্যবহৃত হয় নাই তা ব্যবহৃত হয়েছে রূপক অর্থে। পূর্বের [ ৭১ ] আয়াতে ‘আহার ‘ করা ও ‘পান ‘ করাকে প্রতীকের সাহায্যে উপস্থাপন করা হয়েছে, “স্বর্ণের থালা ও পানপাত্র” রূপে। ৭২ নং আয়াতে বলা হয়েছে “যাহার অধিকারী করা হয়েছে তোমাদিগের কর্মের ফল স্বরূপ। ” অর্থাৎ সৎকার্যের পুরষ্কার স্বরূপ বেহেশত লাভ। এর অর্থ এই নয় যে, পুরষ্কার হবে সৎকাজের উপযুক্ত পরিমাণ অনুযায়ী। আল্লাহ্ অসীম করুণাময়। তাঁর রহমতের ধারা আমাদের কর্মকে ছাপিয়ে বহুগুণ করে বর্ধিতকরা হবে। এ কথা কোরাণে বারে বারে বলা হয়েছে যে মোমেন ব্যক্তিকে তার কাজের থেকে বহুগুণ বেশী পুরষ্কারে ভূষিত করা হবে। অপরপক্ষে পাপীরা ন্যায় বিচার স্বরূপ যতটুকু পাপ করেছে শুধু ততটুকুই শাস্তি লাভ করবে। প্রতিটি কাজেরই পরিণাম বিদ্যমান।কর্ম ও তার পরিণাম হচ্ছে পৃথিবীর নিয়ম।পূর্বের আয়াতে বলা হয়েছে “যাহার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। ” এর থেকে মনে হতে পারে ‘কর্ম’ ও “কর্মের ফল” কঠোর ভাবে অনুশীলন করা হবে। কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ্র দয়া ও করুণা মানুষের প্রকৃত প্রাপ্যকে অতিক্রম করে বহুগুণ করা হবে।আর তা লাভ করা সম্ভব অনুতাপ ও আত্ম সংশোধনের মাধ্যমে। “প্রচুর ফলমূল ” দ্বারা আল্লাহ্র অসীম করুণাধারাকে প্রকাশ করা হয়েছে। এই আয়াতে যে ‘ ফলমূলের ‘ উল্লেখ আছে তা কোনও জাগতিক বা পার্থিব ফল নয়। এ সব ফল হবে প্রত্যেকের পছন্দের প্রতীক স্বরূপ। দেখুন [ ২ : ২৫ ] আয়াতের টিকা নং ৪৪। বেহেশতী ফলকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
