৪৪০৯। ফেরাউনের ভাষ্য-ই প্রমাণ করে যে, নিজের সম্বন্ধে কি পরিমাণ অহংকার থাকলে মানুষ এতটা উদ্ধত ও গর্বিত হতে পারে। যার ফলে তার নিজের কৃত সকল কুর্কীতি ও পাপকে তার কাছে নয়নাভিরাম বোধ হতো। এর কারণ অহংকার, আত্মগরিমা হৃদয়ের সকল অনুভূতির দুয়ার বন্ধ করে দেয়। ফলে এসব হৃদয়ে আল্লাহ্র হেদায়েতের আলো প্রবেশের পথ রুদ্ধ হয়ে পড়ে। এসব ব্যক্তি কখনও সঠিক পথ বা হেদায়েতের পথ খুঁজে পাবে না। নিজের কুর্কীর্তি নিজের কাছে মোহনীয় বোধ হবে।
উপদেশ : অহংকার ও আত্মগরিমা অত্যন্ত খারাপ রীপু যা মানুষকে বিপথে চালিত করে এবং শেষ পর্যন্ত সে ধ্বংস হয়ে যায়।
৪৪১০। ভবিষ্যত আল্লাহ্র রসুল মুসাকে হত্যার জন্য ফেরাউন ইসরাঈলীদের পুত্র সন্তাদের হত্যার নির্দ্দেশ দান করেছিলো। [ ৪০ : ২৫ ]। আবার হযরত মুসার নবুয়ত পাওয়ার পরে মুসা যখন ফেরাউনকে আল্লাহ্র পথে আহ্বান করেন, তখন আর একবার মুসাকে হত্যার ষড়যন্ত্র করে ফেরাউন [ ৪০ : ২৬ ]। দুবারই ফেরাউন ও তার সহচরদের ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং তারা সকলে লোহিত সাগরে ডুবে মারা যায়।
আয়াতঃ 040.038
মুমিন লোকটি বললঃ হে আমার কওম, তোমরা আমার অনুসরণ কর। আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করব।
The man who believed said further: “O my people! Follow me: I will lead you to the Path of Right.
وَقَالَ الَّذِي آمَنَ يَا قَوْمِ اتَّبِعُونِ أَهْدِكُمْ سَبِيلَ الرَّشَادِ
Waqala allathee amana ya qawmi ittabiAAooni ahdikum sabeela alrrashadi
YUSUFALI: The man who believed said further: “O my people! Follow me: I will lead you to the Path of Right.
PICKTHAL: And he who believed said: O my people! Follow me. I will show you the way of right conduct.
SHAKIR: And he who believed said: O my people! follow me, I will guide you to the right course;
KHALIFA: The one who believed said, “O my people, follow me, and I will guide you in the right way.
রুকু – ৫
৩৮। বিশ্বাসী ব্যক্তিটি আরও বলেছিলো , ” হে আমার সম্প্রদায় ! আমাকে অনুসরণ কর। আমি তোমাদের সঠিক পথে পরিচালিত করবো ৪৪১১।
৪৪১১। এখানে লক্ষণীয় হচ্ছে ফেরাউনের তর্জন গর্জনে ভরা কর্তৃত্বপূর্ণ হাঁকডাকের বিপরীতে মোমেন ব্যক্তির মিনতিপূর্ণ আহ্বান একই ভাবের প্রকাশ পেয়েছে সূরা [ ৪০ : ২৯ ] আয়াত।
আয়াতঃ 040.039
হে আমার কওম, পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ।
“O my people! This life of the present is nothing but (temporary) convenience: It is the Hereafter that is the Home that will last.
يَا قَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ
Ya qawmi innama hathihi alhayatu alddunya mataAAun wa-inna al-akhirata hiya daru alqarari
YUSUFALI: “O my people! This life of the present is nothing but (temporary) convenience: It is the Hereafter that is the Home that will last.
PICKTHAL: O my people! Lo! this life of the world is but a passing comfort, and lo! the Hereafter, that is the enduring home.
SHAKIR: O my people! this life of the world is only a (passing) enjoyment, and surely the hereafter is the abode to settle;
KHALIFA: “O my people, this first life is a temporary illusion, while the Hereafter is the eternal abode.”
৩৯। ” হে আমার সম্প্রদায় ! বর্তমান জীবন তো [ ক্ষণস্থায়ী ] সুখ স্বাচ্ছন্দ ব্যতীত অন্য কিছু নয়। পরলোকের জীবন হচ্ছে স্থায়ী আবাস ৪৪১২।
৪৪১২। মোমেন ব্যক্তি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে অনুভব করতে পেরেছিলেন যে, জাগতিক ধন-সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি এসব ক্ষণস্থায়ী বিত্ত-বিভব মাত্র। অনন্ত জীবনের পটভূমিতে তা খুবই অস্থায়ী। পরলোকের জীবনই স্থায়ী জীবন। মানুষের শেষ পরিণতি পরলোকের স্থায়ী জীবন। মানুষের সৃষ্টিই করা হয়েছে ইহলোকের জীবনের মাধ্যমে পরিশ্রুত হয়ে অনন্ত পরলোকের জীবনে প্রবেশ লাভ করার জন্য।
আয়াতঃ 040.040
যে মন্দ কর্ম করে, সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে, পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। তথায় তাদেরকে বে-হিসাব রিযিক দেয়া হবে।
“He that works evil will not be requited but by the like thereof: and he that works a righteous deed – whether man or woman – and is a Believer- such will enter the Garden (of Bliss): Therein will they have abundance without measure.
مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
Man AAamila sayyi-atan fala yujza illa mithlaha waman AAamila salihan min thakarin aw ontha wahuwa mu/minun faola-ika yadkhuloona aljannata yurzaqoona feeha bighayri hisabin
