হাদিস নম্বরঃ ৫৩৯৫ | 5395 | ۵۳۹۵
পরিচ্ছদঃ ২৩৪৭. ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামনী চাদর ও চাদরের আঁচলের বিবরণ। খাব্বাব (রাঃ) বলেন, আমরা নাবী (সাঃ) এর নিকট অভিযোগ করেছিলাম, তখন তিনি ডোরাওয়ালা চাদরে হেলান দিয়ে বসেছিলেন
৫৩৯৫। আবূল ইয়ামান (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাযারের একটি দল (বিনা হিসাবে) জান্নাতে প্রবেশ করবে। তখন তাদের মুখমণ্ডল চাঁদের ন্যায় হবে। উককাশা ইবনু মিহসান তার পরিহিত রঙ্গিন ডোরাযুক্ত চাদর উপরে তুলে ধরে বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি আল্লাহর নিকট আমার জন্য দু আ করুন, যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি দু আ করলেনঃ ইয়া আল্লাহ! একে তাদের অন্তর্ভুক্ত করুন। তারপর আনসারদের মধ্য থেকে এক ব্যাক্তি দাড়িয়ে বললঃ ইয়া রাসুলুল্লাহ আপনি আল্লাহর নিকট দু’আ করুন, যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উককাশা তোমার অগ্রবর্তী হয়েছে।
হাদিস নম্বরঃ ৫৩৯৬ | 5396 | ۵۳۹٦
পরিচ্ছদঃ ২৩৪৭. ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামনী চাদর ও চাদরের আঁচলের বিবরণ। খাব্বাব (রাঃ) বলেন, আমরা নাবী (সাঃ) এর নিকট অভিযোগ করেছিলাম, তখন তিনি ডোরাওয়ালা চাদরে হেলান দিয়ে বসেছিলেন
৫৩৯৬। আমর ইবনু আসিম (রহঃ) … কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে জিজ্ঞাসা করলামঃ কোন জাতীয় কাপড় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বেশী প্রিয় ছিল? তিনি বললেনঃ হিবারা-ইয়ামনী চাদর।
হাদিস নম্বরঃ ৫৩৯৭ | 5397 | ۵۳۹۷
পরিচ্ছদঃ ২৩৪৭. ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামনী চাদর ও চাদরের আঁচলের বিবরণ। খাব্বাব (রাঃ) বলেন, আমরা নাবী (সাঃ) এর নিকট অভিযোগ করেছিলাম, তখন তিনি ডোরাওয়ালা চাদরে হেলান দিয়ে বসেছিলেন
৫৩৯৭। আবদুল্লাহ ইবনু আবূল আসওয়াদ (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিবারা ইয়ামনী চাঁদর পরিধান করতে বেশী পছন্দ করতেন।
হাদিস নম্বরঃ ৫৩৯৮ | 5398 | ۵۳۹۸
পরিচ্ছদঃ ২৩৪৭. ডোরাওয়ালা চাদর, কারুকার্যময় ইয়ামনী চাদর ও চাদরের আঁচলের বিবরণ। খাব্বাব (রাঃ) বলেন, আমরা নাবী (সাঃ) এর নিকট অভিযোগ করেছিলাম, তখন তিনি ডোরাওয়ালা চাদরে হেলান দিয়ে বসেছিলেন
৫৩৯৮। আবূল ইয়ামান (রহঃ) … নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্নী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন ইয়ামনী চাঁদর দ্বারা তাঁকে ঢেকে রাখা হয়।
হাদিস নম্বরঃ ৫৩৯৯ | 5399 | ۵۳۹۹
পরিচ্ছদঃ ২৩৪৮. কম্বল ও কারুকার্যপূর্ণ চাদর পরিধান করা
৫৩৯৯। ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) … আয়িশা ও আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত তখন তিনি তার কারুকার্যময় চাঁদর দ্বারা মুখমণ্ডল ঢেকে রাখেন। যখন তার শ্বাস রুদ্ধ হয়ে আসতো তখন তার মুখ থেকে সরিয়ে নিতেন। এমতাবস্থায় তিনি বলতেনঃ ইয়াহুদী ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নাবীদের কবরসমূহকে মসজিদ বানিয়েছে। তাদের কর্মের কথা উল্লেখ করে তিনি সতর্ক করছিলেন।
হাদিস নম্বরঃ ৫৪০০ | 5400 | ۵٤۰۰
পরিচ্ছদঃ ২৩৪৮. কম্বল ও কারুকার্যপূর্ণ চাদর পরিধান করা
৫৪০০। মুসাদ্দাদ (রহঃ) … আবূ বুরদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আয়িশা (রাঃ) একবার একথানি কম্বল ও মোটা ইযার নিয়ে আমাদের কাছে আসেন এবং তিনি বললেনঃ এ দুটি পরিহিত অবস্থায় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রুহ করয করা হয়।
হাদিস নম্বরঃ ৫৪০১ | 5401 | ۵٤۰۱
পরিচ্ছদঃ ২৩৪৮. কম্বল ও কারুকার্যপূর্ণ চাদর পরিধান করা
৫৪০১। মূসা ইবনু ইসমাঈল (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর গায়ে দিয়ে সাদাত আদায় করলেন। চাঁদরটি ছিল কারুকার্য খচিত। তিনি কারুকার্যের দিকে এক দিকে তাকালেন, তারপর সালাম ফিরিয়ে বললেনঃ এ চাদরটি আবূ জাহমের কাছে নিয়ে যাও। কারণ এখনই তা আমার সালাত (নামায/নামাজ) থেকে অন্যমনস্ক করে দিয়েছে। আর আবূ জাহম ইবনু হুযায়ফার আনবিজানিয়্যা (কারুকার্য বিহীন চাদর)-টি আমার জন্য নিয়ে এসো। সে হচ্ছে আদি ইবনু কাব গোত্রের লোক।
হাদিস নম্বরঃ ৫৪০২ | 5402 | ۵٤۰۲
পরিচ্ছদঃ ২৩৪৯. কাপড় মুড়ি দিয়ে বসা
৫৪০২। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলামাসা’ ও ‘মুনাবাযা’ থেকে নিষেধ করেছেন এবং দু’ সময়ে সালাত (নামায/নামাজ) আদায় করা থেকেও অর্থাৎ ফজরের (সালাত (নামায/নামাজ) এর) পর সূর্য উপরে উঠা পর্যন্ত এবং আসরের (সালাত (নামায/নামাজ) এর) পর সূর্যান্ত পর্যন্ত। আরও নিষেধ করেছেন একটি মাত্র কাপড় এমনভাবে পড়তে, যাতে লজ্জাস্থানের উপরে তার ও আকাশের মাঝখানে আর কিছুই থাকে না। আর তিনি কাপড় মুড়ি দিয় বসতে নিষেধ করেছেন।