আয়াতঃ 029.051
এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়। এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্যে রহমত ও উপদেশ আছে।
Is it not sufficient for them that We have sent down to you the Book (the Qur’ân) which is recited to them? Verily, herein is mercy and a reminder (or an admonition) for a people who believe.
أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَى عَلَيْهِمْ إِنَّ فِي ذَلِكَ لَرَحْمَةً وَذِكْرَى لِقَوْمٍ يُؤْمِنُونَ
Awa lam yakfihim anna anzalna AAalayka alkitaba yutla AAalayhim inna fee thalika larahmatan wathikra liqawmin yu/minoona
YUSUFALI: And is it not enough for them that we have sent down to thee the Book which is rehearsed to them? Verily, in it is Mercy and a Reminder to those who believe.
PICKTHAL: Is it not enough for them that We have sent down unto thee the Scripture which is read unto them? Lo! herein verily is mercy, and a reminder for folk who believe.
SHAKIR: Is it not enough for them that We have revealed to you the Book which is recited to them? Most surely there is mercy in this and a reminder for a people who believe.
KHALIFA: Is it not enough of a miracle that we sent down to you this book, being recited to them? This is indeed a mercy and a reminder for people who believe.
৫১। এবং তাদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে, আমি তোমার প্রতি কিতাব প্রেরণ করেছি, যা তাদের নিকট পাঠ করা হয়। এতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রয়েছে তাদের জন্য যারা, বিশ্বাস করে ৩৪৮২।
৩৪৮২। আল্-কোরাণ হচ্ছে প্রাঞ্জল কিতাব ; যার বাণী সমূহ আল্লাহ্র রাসুল পরিষ্কার ভাবে ব্যাখ্যা করেছেন। এই কিতাব ও বিশ্ব চরাচরে আল্লাহ্র যে অনুগ্রহ ছড়ানো আছে, যারা মুমিন তাদের মনে দৃঢ় প্রত্যয় উৎপাদনের জন্য তাই-ই যথেষ্ট। আকাশ , বাতাস, বিশ্বচরাচরের সকল প্রাণ তারই অনুগ্রহের ফল। এর পরেও যারা অন্য কোন অলৌকিক নিদর্শনের অন্বেষণ করে , তারা নিজ আত্মার নিকট অবিশ্বস্ত এবং তারা অহমিকা প্রদর্শনের জন্যই তা করে থাকে। আরও দেখুন [ ৬ : ১২৪ ] আয়াত এবং টিকা ৯৪৬।
আয়াতঃ 029.052
বলুন, আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীরূপে যথেষ্ট। তিনি জানেন যা কিছু নভোমন্ডলে ও ভূ-মন্ডলে আছে। আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।
Say (to them O Muhammad SAW): ”Sufficient is Allâh for a witness between me and you. He knows what is in the heavens and on earth.” And those who believe in Bâtil (all false deities other than Allâh), and disbelieve in Allâh and (in His Oneness), it is they who are the losers.
قُلْ كَفَى بِاللَّهِ بَيْنِي وَبَيْنَكُمْ شَهِيدًا يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالَّذِينَ آمَنُوا بِالْبَاطِلِ وَكَفَرُوا بِاللَّهِ أُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ
Qul kafa biAllahi baynee wabaynakum shaheedan yaAAlamu ma fee alssamawati waal-ardi waallatheena amanoo bialbatili wakafaroo biAllahi ola-ika humu alkhasiroona
YUSUFALI: Say: “Enough is Allah for a witness between me and you: He knows what is in the heavens and on earth. And it is those who believe in vanities and reject Allah, that will perish (in the end).
PICKTHAL: Say (unto them, O Muhammad): Allah sufficeth for witness between me and you. He knoweth whatsoever is in the heavens and the earth. And those who believe in vanity and disbelieve in Allah, they it is who are the losers.
SHAKIR: Say: Allah is sufficient as a witness between me and you; He knows what is in the heavens and the earth. And (as for) those who believe in the falsehood and disbelieve in Allah, these it is that are the losers.
KHALIFA: Say, “GOD suffices as a witness between me and you. He knows everything in the heavens and the earth. Surely, those who believe in falsehood and disbelieve in GOD are the real losers.”
রুকু – ৬
৫২। বল, ” আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ্ই যথেষ্ট। আকাশমন্ডলী ও পৃথিবীতে যা আছে তা তিনি অবগত ৩৪৮৩। যারা অহংকারে বিশ্বাসী এবং আল্লাহ্কে প্রত্যাখান করে এরাই তারা যারা [ শেষ পর্যন্ত ] ধ্বংস হয়ে যাবে ৩৪৮৪। ”
৩৪৮৩। কোরাণ যে আল্লাহ্র প্রত্যাদেশ তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে, রাসুলের [ সা ] জীবন ও তাঁর শিক্ষা। কোন প্রতারণা বা মিথ্যা আল্লাহ্র দুনিয়াতে শেষ পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে না। এই-ই আল্লাহ্র বিধান। কারণ আকাশ ও পৃথিবীতে যা ঘটে, মানুষের মনের অভ্যন্তরের চিন্তা -ভাবনা সবই তিনি জ্ঞাত আছেন। প্রকাশ্য অপ্রকাশ্য কিছুই তাঁর অগোচরে থাকে না।
