হাদিস নম্বরঃ ৪৬৭৪ | 4674 | ٤٦۷٤
পরিচ্ছদঃ ২৪১৭. সুস্পষ্ট ও ধীরে কুরআন তিলাওয়াত করা। এ সম্পর্কে আল্লাহর বাণীঃ কুরআন তিলাওয়াত কর ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ আমি কুরআন নাযিল করেছি যাতে তুমি তা মানুষের নিকট পাঠ করতে পার ক্রমে ক্রমে। কবিতা পাঠের মতো দ্রুতগতিতে কুরআন পাঠ করা অপছন্দনীয়।
৪৬৭৪। আবূ নু’মান (রহঃ) … আবূ ওয়ায়িল (রহঃ) সূত্রে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। আবূ ওয়ায়িল (রহঃ) বলেন, আমরা একদিন সকালে আবদুল্লাহ (রাঃ) এর কাছে গেলাম। একজন লোক বলল, গতকাল সকালে আমি মুফাস্সাল সূরা পাঠ করেছি। এ কথা শুনে আবদুল্লাহ (রাঃ) বললেন, এত তাড়াতাড়ি পাঠ করা যেন কবিতা পাঠ করার মতো; অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঠ শুনেছি এবং তা আমার ভালভাবে স্মরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত সূরা পাঠ করতে আমি শুনেছি, তার সংখ্যা মুফাস্সাল হতে আঠারটি এবং ‘আলিফ-লাম হামিম’ হতে দু’টি।
হাদিস নম্বরঃ ৪৬৭৫ | 4675 | ٤٦۷۵
পরিচ্ছদঃ ২৪১৭. সুস্পষ্ট ও ধীরে কুরআন তিলাওয়াত করা। এ সম্পর্কে আল্লাহর বাণীঃ কুরআন তিলাওয়াত কর ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ আমি কুরআন নাযিল করেছি যাতে তুমি তা মানুষের নিকট পাঠ করতে পার ক্রমে ক্রমে। কবিতা পাঠের মতো দ্রুতগতিতে কুরআন পাঠ করা অপছন্দনীয়।
৪৬৭৫। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহর বাণীঃ “হে নাবী! আপনার জিহ্বাকে তাড়াতাড়ি মুখস্ত করার জন্য নাড়াবেন না”। আল্লাহর এই কালাম সম্পর্কে তিনি বলেন, যখনই জিবরীল (আলাইহিস সালাম) ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি জিহবা এবং ঠোঁট নাড়াতেন এবং তার জন্য খুব কষ্টের ব্যাপার হত। আর এ অবস্থা সহজেই অন্য একজন অনুমান করতে পারত। সুতরাং এ অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা’আলা এই আয়াত নাযলি করেন। “আমি কিয়ামত দিবসের কসম করছি, হে নাবী! তাড়াতাড়ি ওহী মুখস্থ করার জন্য আপনি আপনার জিহ্বা নাড়াবেন না। এ মুখস্থ করিয়ে দেয়া ও ফাঠ করিয়ে দেয়ার দায়িত্ব আমারই। যখন আমি তা পাঠ করিতে থাকি, তখন আপনি সে পাঠকে মনোযোগ সহকারে শুনতে থাকুন। পরে এর অর্থ বুঝিয়ে দেয়াও আমার দায়িত্ব”। সুতরাং যখন জিবরীল (আলাইহিস সালাম) পাঠ করেন আপনি তার অনুসরণ করুন। এরপর থেকে যখন জিবরীল (আলাইহিস সালাম) বলে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নীরবে শুনতেন। যখন তিনি চলে যেতেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী তিনি তা পাঠ করতেন।
হাদিস নম্বরঃ ৪৬৭৬ | 4676 | ٤٦۷٦
পরিচ্ছদঃ ২৪১৮. মদ অক্ষরকে দীর্ঘ করে পড়া
৪৬৭৬। মুসলিম ইবনু ইবরাহীম (রহঃ) … কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরাআত পাঠ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘায়িত করে পাঠ করতেন।
হাদিস নম্বরঃ ৪৬৭৭ | 4677 | ٤٦۷۷
পরিচ্ছদঃ ২৪১৮. মদ অক্ষরকে দীর্ঘ করে পড়া
৪৬৭৭। আমর ইবনু আসিম (রহঃ) … কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস (রাঃ) কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ‘কিরাআত’ সম্পর্কে জিজ্ঞেস করা হল যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ‘কিরাআত’ কেমন ছিল? উত্তর তিনি বললেন, কোন কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করতেন। এরপর তিনি “বিস্মিল্লাহির রাহমানির রাহীম” তিলাওয়াত করে শোনালেন এবং তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘বিসমিল্লাহ্’, ‘আর রাহমান’, ‘আর রাহীম’ পড়ার সময় মদ্ করতেন।
হাদিস নম্বরঃ ৪৬৭৮ | 4678 | ٤٦۷۸
পরিচ্ছদঃ ২৪১৯. আত্তারজী
৪৬৭৮। আদম ইবনু আবূ ইয়াস (রহঃ) … আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রির পিঠে অথবা উটের পিঠে আরোহণ করা অবস্থায় যখন উষ্ট্রটি চলছিল, তখন আমি তিলাওয়াত করতে দেখেছি। তিনি “সূরা ফাত্হ” এবং “সূরা ফাত্হ’র অংশ বিশেষ অত্যন্ত নরম এবং মধুর ছন্দোময় সুরে পাঠ করছিলেন।
হাদিস নম্বরঃ ৪৬৭৯ | 4679 | ٤٦۷۹
পরিচ্ছদঃ ২৪২০. সুললিত কন্ঠে কুরআন তিলাওয়াত করা
৪৬৭৯। মুহাম্মদ ইবনু খালাফ (রহঃ) … আবূ মুসা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আবূ মূসা! তোমাকে দাঊদ (আলাইহিস সালাম) এর সুমধুর কন্ঠ দান করা হয়েছে।
হাদিস নম্বরঃ ৪৬৮০ | 4680 | ٤٦۸۰
পরিচ্ছদঃ ২৪২১. যে ব্যক্তি অন্যের নিকট থেকে কুরআন পাঠ শুনতে ভালবাসে
৪৬৮০। উমর ইবনু হাফ্স ইবনু গিয়াস (রহঃ) … আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, “আমার সামনে কুরআন পাঠ কর”। আবদুল্লাহ বললেন, আমি আপনার সামনে কুরআন পাঠ করব; অথচ আপনার উপর কুরআন নাযিল হয়েছে। তিনি বললেন, আমি অন্যের নিকট থেকে শুনতে ভালবাসি।
হাদিস নম্বরঃ ৪৬৮১ | 4681 | ٤٦۸۱
