আয়াতঃ 002.209
অতঃপর তোমাদের মাঝে পরিস্কার নির্দেশ এসে গেছে বলে জানার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে নিশ্চিত জেনে রেখো, আল্লাহ, পরাক্রমশালী, বিজ্ঞ।
Then if you slide back after the clear signs (Prophet Muhammad SAW and this Qur’ân, and Islâm) have come to you, then know that Allâh is All-Mighty, All-Wise.
فَإِن زَلَلْتُمْ مِّن بَعْدِ مَا جَاءتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُواْ أَنَّ اللّهَ عَزِيزٌ حَكِيمٌ
Fa-in zalaltum min baAAdi ma jaatkumu albayyinatu faiAAlamoo anna Allaha AAazeezun hakeemun
YUSUFALI: If ye backslide after the clear (Signs) have come to you, then know that Allah is Exalted in Power, Wise.
PICKTHAL: And if ye slide back after the clear proofs have come unto you, then know that Allah is Mighty, Wise.
SHAKIR: But if you slip after clear arguments have come to you, then know that Allah is Mighty, Wise.
KHALIFA: If you backslide, after the clear proofs have come to you, then know that GOD is Almighty, Most Wise.
২০৮। হে বিশ্বাসীগণ! সমস্ত মন প্রাণ দিয়ে ইসলাম গ্রহণ কর। এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।
২০৯। যদি তোমাদের নিকট সুস্পষ্ট [নিদর্শন] আসার পরেও তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রাখ আল্লাহ্ মহাশক্তিশালী ও প্রজ্ঞাময় ২৩০।
২৩০। আল্লাহ্র আদেশাবলী জানার পরেও কেউ যদি তা না মানে, তবে ক্ষতি আল্লাহ্র নয়, ক্ষতি তারই। সময়ের বৃহত্তর পরিসরে আল্লাহ্র পরিকল্পনা কার্যকর হবেই। কেউ যদি আল্লাহ্কে অস্বীকার করে তার পথ থেকে দূরে সরে যায় তা হয়তো ক্ষণকালের জন্য সমাজে কিছু অশান্তির সৃষ্টি করতে পারে। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ্র তাতে কিছু ক্ষতিবৃদ্ধি হবে না। ক্ষতি হবে তারই যে আল্লাহ্কে অস্বীকার করে তার পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ্ মহাপরাক্রমশালী, তার পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে।
আয়াতঃ 002.210
তারা কি সে দিকেই তাকিয়ে রয়েছে যে, মেঘের আড়ালে তাদের সামনে আসবেন আল্লাহ ও ফেরেশতাগণ ? আর তাতেই সব মীমাংসা হয়ে যাবে। বস্তুতঃ সবকার্যকলাপই আল্লাহর নিকট গিয়ে পৌঁছবে।
Do they then wait for anything other than that Allâh should come to them in the shadows of the clouds and the angels? (Then) the case would be already judged. And to Allâh return all matters (for decision).
هَلْ يَنظُرُونَ إِلاَّ أَن يَأْتِيَهُمُ اللّهُ فِي ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلآئِكَةُ وَقُضِيَ الأَمْرُ وَإِلَى اللّهِ تُرْجَعُ الأمُورُ
Hal yanthuroona illa an ya/tiyahumu Allahu fee thulalin mina alghamami waalmala-ikatu waqudiya al-amru wa-ila Allahi turjaAAu al-omooru
YUSUFALI: Will they wait until Allah comes to them in canopies of clouds, with angels (in His train) and the question is (thus) settled? but to Allah do all questions go back (for decision).
PICKTHAL: Wait they for naught else than that Allah should come unto them in the shadows of the clouds with the angels? Then the case would be already judged. All cases go back to Allah (for judgment).
SHAKIR: They do not wait aught but that Allah should come to them in the shadows of the clouds along with the angels, and the matter has (already) been decided; and (all) matters are returned to Allah.
KHALIFA: Are they waiting until GOD Himself comes to them in dense clouds, together with the angels? When this happens, the whole matter will be terminated, and to GOD everything will be returned.
২১০। তারা শুধু কি এই প্রতীক্ষায় আছে যে, যতক্ষণ না আল্লাহ্ ফেরেশ্তাগণের সাথে তাদের নিকট উপস্থিত হবে [তাঁর বাহনে করে] মেঘের ছায়ার মধ্যে এবং [তখন এভাবে সবকিছুর] সমাধান হয়ে যাবে? কিন্তু [সিদ্ধান্তের জন্য] সকল বিষয় আল্লাহ্র নিকট প্রত্যাবর্তিত হবে ২৩১।
২৩১। যদি বিশ্বাসের অভাব থাকে, যদি ঈমানের দৃঢ়তা না থাকে, তখনই আল্লাহ্র হুকুম মানার ক্ষেত্রে গড়িমসি দেখা যায়। তখনই তারা এ রকম বাক্য ব্যবহার করবে, ‘হ্যাঁ আমরা তখনই বিশ্বাস করবো যখন আল্লাহ্ তার ফেরেশ্তাদের সমবিভরে আমাদের সামনে তাঁর মহিমা উপস্থাপন করবেন।’ অর্থাৎ তারা তাদের মত করে আল্লাহ্কে বিশ্বাস করতে চায়; আল্লাহ্র মনোনীত পন্থায় নয়। কিন্তু তা তো হবার নয়। সব সিদ্ধান্তের একমাত্র মালিক আল্লাহ্। তার হুকুমই একমাত্র হুকুম, তার সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত।
আয়াতঃ 002.211
বনী ইসরাঈলদিগকে জিজ্ঞেস কর, তাদেরকে আমি কত স্পষ্ট নির্দশনাবলী দান করেছি। আর আল্লাহর নেয়ামত পৌছে যাওয়ার পর যদি কেউ সে নেয়ামতকে পরিবর্তিত করে দেয়, তবে আল্লাহর আযাব অতি কঠিন।
Ask the Children of Israel how many clear Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) We gave them. And whoever changes Allâh’s Favour after it had come to him, [e.g. renounces the Religion of Allâh (Islâm) and accepts Kufr (disbelief),] then surely, Allâh is Severe in punishment.
