YUSUFALI: Thus, have We made of you an Ummat justly balanced, that ye might be witnesses over the nations, and the Messenger a witness over yourselves; and We appointed the Qibla to which thou wast used, only to test those who followed the Messenger from those who would turn on their heels (From the Faith). Indeed it was (A change) momentous, except to those guided by Allah. And never would Allah Make your faith of no effect. For Allah is to all people Most surely full of kindness, Most Merciful.
PICKTHAL: Thus We have appointed you a middle nation, that ye may be witnesses against mankind, and that the messenger may be a witness against you. And We appointed the qiblah which ye formerly observed only that We might know him who followeth the messenger, from him who turneth on his heels. In truth it was a hard (test) save for those whom Allah guided. But it was not Allah’s purpose that your faith should be in vain, for Allah is Full of Pity, Merciful toward mankind.
SHAKIR: And thus We have made you a medium (just) nation that you may be the bearers of witness to the people and (that) the Messenger may be a bearer of witness to you; and We did not make that which you would have to be the qiblah but that We might distinguish him who follows the Messenger from him who turns back upon his heels, and this was surely hard except for those whom Allah has guided aright; and Allah was not going to make your faith to be fruitless; most surely Allah is Affectionate, Merciful to the people.
KHALIFA: We thus made you an impartial community, that you may serve as witnesses among the people, and the messenger serves as a witness among you. We changed the direction of your original Qiblah only to distinguish those among you who readily follow the messenger from those who would turn back on their heels. It was a difficult test, but not for those who are guided by GOD. GOD never puts your worship to waste. GOD is Compassionate towards the people, Most Merciful.
১৪৩। এভাবেই ১৪২ আমি তোমাদের এক মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ জাতিরূপে ১৪৩ প্রতিষ্ঠিত করেছি; যেনো তোমরা মানব জাতির উপর সাক্ষী স্বরূপ ১৪৪ এবং রাসূল তোমাদের উপর সাক্ষী স্বরূপ হবে। তুমি এতদিন যে কিব্লাতে অভ্যস্ত ছিলে আমি তা মনোনীত করেছিলাম, পরীক্ষা করার জন্য কে রাসূলকে অনুসরণ করে আর কে [বিশ্বাস থেকে] ফিরে যায় ১৪৫। আল্লাহ্ যাদের পরিচালিত করেন তারা ব্যতীত [অন্যদের জন্য] এটা অবশ্যই কঠিন [কাজ]। আল্লাহ্ এরূপ নন যে তোমাদের ঈমানকে ব্যর্থ করবেন ১৪৬। অবশ্যই আল্লাহ্ সকল মানুষের জন্য দয়ায় পরিপূর্ণ এবং অতীব অনুগ্রহশীল।
১৪২। মানবমণ্ডলীর ঐক্যের কেন্দ্রবিন্দু সমগ্র বিশ্বের কেবলার মুখ করার দিক কোনটি হবে এর মীমাংসা মানুষের হাতে ছেড়ে দিলে তা বিরাট মতানৈক্য ও কলহের কারণ হয়ে যাবে। সুতরাং এর মীমাংসা আল্লাহ্র পক্ষ থেকেই হওয়া উচিত। হযরত আদম (আঃ) এর পৃথিবীতে অবতরণের পূর্বেই ফেরেশ্তাদের দ্বারা কাবা গৃহের ভিত্তি স্থাপন করা হয়েছিল। আদম ও আদম সন্তানদের জন্য সর্বপ্রথম কেবলারূপে কাবা গৃহকেই সাব্যস্ত করা হয়। আল্লাহ্ সেই ঐতিহ্যবাহী স্থানকে মুসলমানদের জন্য কিবলার জন্য নির্দিষ্ট করে মুসলমানদের ইহুদী ও খৃষ্টানদের থেকে আলাদা উম্মত হিসেবে চিহ্নিত করে সম্মানিত করেছেন। কাবা শরীফ হচ্ছে তারই প্রতীক।
১৪৩। ‘মধ্যপথ অবলম্বী’ এই হচ্ছে ইসলামের মূল চেতনা। যেকোন কাজে বা ধর্মের ব্যাপারে ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না। যারা ধর্মের ব্যাপারে অত্যন্ত নিষ্ঠাবান, ধর্মের খুঁটি-নাটি, নিয়ম-নীতি ইত্যাদি নিয়ে মাতামাতি করে, ফলে তারা ধর্মের যে মূল চেতনা বা ভিত্তি তা থেকে দূরে সরে যায়। মানুষের কল্যাণের দিকটি তাদের ভিতর থেকে অন্তর্হিত হয়ে যায়। আবার যারা ধর্মকে সম্পূর্ণ পরিত্যাগ করে শুধু পৃথিবীর সুখ, শান্তি, অর্থ, ক্ষমতা ইত্যাদির পিছনে ধাওয়া করে তারাও এক ধরণের মৌলবাদী (থেমে থাকা মানুষ)। এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য খুব কম। কারণ এই দুইশ্রেণীই মানুষের কল্যাণের প্রকৃত দিকটি সম্বন্ধে অন্ধ; এবং আল্লাহ্র প্রতি আনুগত্য সম্পর্কে বৈরী। এটা এক ধরণের স্বার্থপরতা ও স্বেচ্ছাচারিতা। কারণ নিজস্ব মনগড়া মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা মানব কল্যাণের দিকটি পরিত্যাগ করে, ফলে তারা আল্লাহ্র আইন লঙ্ঘন করে, যা ইসলামের মূলকথা তাকেই অস্বীকার করে। কিন্তু ইসলাম এই দুই চরম পন্থীতের পরিত্যাগ করতে বলে।
‘মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ সম্প্রদায়’ এই কথাটির মধ্যে ইসলাম ধর্মের সারমর্ম ও সৌন্দর্য নিহিত। এই ভারসাম্যপূর্ণ সম্প্রদায়ের মানদণ্ড কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে। সূরা আল-ইমরানে [৩:১০] বলা হয়েছে, তোমরাই সে শ্রেষ্ঠ উম্মত মানবজাতির কল্যাণের জন্য যাদের সৃষ্টি করা হয়েছে। (১) তোমরা ভাল কাজে আদেশ করবে; (২) মন্দ কাজে নিষেধ করবে এবং (৩) আল্লাহ্র উপর ঈমান আনবে।’ সূরা আরাফের শেষভাগে এই সম্প্রদায় সম্বন্ধে বলা হয়েছে ‘আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সৎ পথ প্রদর্শন করে এবং তদানুযায়ী ন্যায় বিচার করে।’ অর্থাৎ এ সম্প্রদায়টি অন্যের হিতাকাঙ্ক্ষা ও উপকারের নিমিত্তে সৃষ্টি। তাদের অভীষ্ট কর্তব্য ও জাতীয় পরিচয় এই যে, তারা মানুষকে সৎ কাজের দিকে পথ দেখাবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এবং এই হচ্ছে মধ্যপথ। ধর্ম সম্বন্ধে উন্মাদনা ইসলাম অনুমোদন করে না। মধ্যপন্থী হচ্ছে তারাই যারা অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী এবং অত্যাচারের বিরুদ্ধে জেহাদে তারা হচ্ছে নিঃস্বার্থ। তারা কোনও বিশেষ দেশ ও ভৌগলিক সীমার বন্ধনে আবদ্ধ থাকবে না। তাদের কর্মক্ষেত্র হবে সমগ্র বিশ্ব এবং জীবনের সকল শাখায় পরিব্যপ্ত। এরাই প্রকৃত মুসলমান।
