ঋগ্বেদে সভা, সমিতি ও বিদথের গৌরব যে কতোখানি এবার তাই দেখা যাক।
ত্বমগ্নে বৃজিনবর্তনিং নরং সল্পনপিপর্ষি বিদখে বিচর্ষণে।
যঃ শূরসাতা পরিতক্ম্যে ধনে দভ্রেভিশ্চিংসমৃতা হংসি ভূয়সঃ।।
অর্থাৎ, —হে বিশিষ্ট জ্ঞানযুক্ত অগ্নি, তুমি বিপথগামী নরকে সমবেত কর্মের উপযোগী সভায় (বিদখে) সংশোধন করিয়া থাক; যুদ্ধগুলির দ্বারা যাহারা চারিদিকে ধন বিতরণ করিয়াছে তুমি তাহাদিগের বলিষ্ঠ শক্রগুলিকে হনন কর। ঋগ্বেদ : ১.৩১.৬॥
সং যন্মহী মিথতী স্পধর্মানে তনূরুচা শূরসাতা যতৈতে।
অদেবযং বিদখে দেবযুভিঃ সত্রা হতং সোমসূতা জনেন।।
অর্থাৎ, —যে দুইজন পরম্পর অত্যন্ত হিংসাযুক্ত এবং স্পর্ধিত হইয়া দৈহিক বল ও শৌর্য প্রদর্শন করিয়া হিংসা করিতে সচেষ্ট, সোমসবনকারী দেবতার অনুমোদিত জনসমূহ কর্তৃক সেই দেবতাবিহীন নরগণ বিদথে (সভায়) নিহত হইল।। ঋগ্বেদ : ৭.৯৩.৫ ৷৷
উতাশিষ্ঠা অম্বু শৃণ্বন্তি বহ্নয়ঃ সভেয়ো বিপ্রো ভরতে মতী ধনা।
বীলুদ্বেষা অনু বশ ঋণমাদদি সহ বাজী সমিথে ব্রহ্মণস্পতিঃ।।
অর্থাৎ, —শীঘ্রগামী অশ্ব আমাদিগের স্তোত্র শ্রবণ করিয়া এবং অতএব আমাদিগের যজ্ঞে তাহারা সভার উপযোগী হইয়া এবং ধনযুক্ত হইয়া প্রবেশ করে; ইহার পর প্রবল রাক্ষসদিগের দ্বেষকারী সেই অন্নবান ব্রহ্মণস্পতি এই সভায় আমাদিগের অভিলাষ অনুরূপ দাবীও (ঋণ) দিয়াছিলেন।। ঋগ্বেদ : ২.২৪.১৩।।
গোমী আগ্নেহবিমাঁ অশ্বী যজ্ঞো নৃবৎসখা সদমিদপ্রমৃষ্যঃ।
ইলাবাঁ এষো অসুর প্রজাবান্ দীর্ঘো রয়িঃ পৃথুবুধ্নঃ সভাবান্।।
অর্থাৎ, —হে অসুর (অগ্নি), আমাদের এই যজ্ঞ গোযুক্ত, অশ্বযুক্ত, অন্নযুক্ত, প্রজাযুক্ত, প্রচুর ধনযুক্ত এবং প্রভূত ধনোৎপাদনের কারণযুক্ত কর; হে অগ্নি তুমি মানুষের ন্যায়ই আমাদের সখা এবং সভার সদস্য (সভাবান্)।। ঋগ্বেদ : ৪.২.৫।।
সোমো ধেনুং সোমো অর্বন্তমাশুং সোমো বীরং কর্মণ্যং দদাতি।
সাদন্যং বিদথ্যং সভেয়ং পিতৃশ্রবণং যে দদাশদস্মৈ ৷।
অর্থাৎ, সোম ধেনু দান করেন, সোম শীঘ্রগামী অশ্ব দান করেন এবং সোম কর্মক্ষম বীর দান করেন। সেই সোম গৃহস্থিত বিদধের উপযুক্ত, সভার উপযোগী, পিতার প্রবণের উপযোগী (হবি) ইহাকে (= যজমানকে) দান করিয়াছিলেন।। ঋগ্বেদ : ১.৯১.২০॥
যুয়ং গাবো মেদয়থা কৃশং চিদশ্রীরং চিৎকৃণুথা সুপ্রতীকম্।
ভদ্রং গৃহং কৃনুথ ভদ্ৰবাচো বৃহদ্বো বয় উচ্যতে সভাসু।।
অর্থাৎ, —হে গরুগণ। তোমরা মেদযুক্ত হও এবং ক্ষীণ অথবা অশ্লীল (বিকৃত?) অঙ্গবিশিষ্ট হইয়াও শোভন লক্ষণযুক্ত হও; গৃহকে ভদ্র কর, বাক্যকে ভদ্র কর, এই কথাই আমরা বিশেষভাবে সভাগুলিতে বলিতেছি, তোমাদের অন্ন প্রচুর।। ঋগ্বেদ : ৬.২৮.৬॥
অশ্বী রথী সুরূপ ইৎ গোমাঁ ইদিন্দ্র তে সখা।
শ্লাত্রভাজা বয়সা সচতে সদা চন্দ্রো যাতি সভামূপ।।
অর্থাৎ, —হে ইন্দ্ৰ, তোমার সখা অশ্বযুক্ত, রথযুক্ত, সুন্দর এবং গোযুক্ত; অন্নের দ্বারা ধনলাভের যোগ্য (ব্যক্তি) সর্বদা তোমার সহিত মিলিত হয় এবং সজ্জিত হইয়া সভায় গমন করে।। ঋগ্বেদ : ৮.৪.৯।।
সর্বে নন্দন্তি যশসাগতেন সভাসাহেন সখ্যা সখায়ঃ।
অর্থাৎ, —(হে সোম) সকলে সভার উপযোগী সখ্যযুক্ত বন্ধুদিগের সহিত, প্রসিদ্ধিযুক্ত তোমাকে পাইয়া আনন্দিত হয়।। ঋগ্বেদ : ১০.৭১.১০।।
ত্বেষং রূপং কৃণুত উত্তরং যং সংপৃঞ্চানঃ সদনে গোভিরদ্ভিঃ।
কবির্বুধ্নং পরি মর্মৃজ্যতে ধীঃ সা দেবতাতা সমিতির্বভূব।।
অর্থাৎ, —(হে প্রাতঃস্মরণীয় অগ্নি), গৃহে গরুগুলিদ্বারা, জলসমূহের দ্বারা সম্পৃক্ত হইয়া যে উৎকৃষ্ট রূপ তুমি পরিগ্রহ কর এবং ভবিষ্যৎ-দ্রষ্টা হইয়া ধনোৎপাদনের উপায়সমূহ (বুধ্ন) নিজ তেজের দ্বারা বিস্তৃত কর, সেই তেজ, হে দেবতা, তুমি সমিতিতে স্থাপিত করিয়াছ।। ঋগ্বেদ : ১.৯৫.৮ ॥
পরি সদ্মেব পশুমান্তি হোতা রাজা ন সত্যঃ সমিতীরিয়ানঃ।
সোমঃ পুনানঃ কলশাঁ অযাসীৎ সীদন্মৃগো ন মহিষো বনেষু।।
অর্থাৎ, —হোতা পণ্ডযুক্ত হইয়া রাজার ন্যায় যেরূপ গৃহ অভিমুখে গমন করে সেইরূপ সত্যপরায়ণ পবিত্র সোম সমিতিতে আসিয়া কলসসমূহে প্রবেশ করে, বনেস্থিত মহিষ ও পশুগুলি যেমন উপবেশন করে।। ঋগ্বেদ : ৯.৯২.৬ ॥
বয়ং ত ইন্দ্র বিশ্বহ প্রিয়াসঃ সুবীরাসো বিদথমা বদেম।
অর্থাৎ, —হে ইন্দ্র, আমরা তোমার চিরদিনের প্রিয় এবং মহান বীর; আমরা এই সভায় কথা বলিতেছি।। ঋগ্বেদ : ২.১২.১৫।।
স রেবান্যাতি প্রথমো রথেন বসুদাবা বিদথেষু প্রশস্তঃ।
অর্থাৎ, —সেই ধনবান রথে করিয়া প্রথমে গমন করেন এবং সভাসমূহে প্রশস্তরূপে ধনদান করেন। ঋগ্বেদ : ২.২৭.১২ ৷।
নৃপেশসো বিদথেষু প্র জাতা অভীমং যজ্ঞং বি চরন্ত পুর্বীঃ।।
অর্থাৎ,–সভাসমূহতে জাত নররূপীগণ এই যজ্ঞের অভিমুখে বিচরণ করুন।। ঋগ্বেদ : ৩.৪.৫।।
কৃতং নো যজ্ঞং বিদথেষু চারুং কৃতং ব্ৰহ্মাণি সূরিষু প্রশস্তা।
উপো রয়ির্দেবজুতো ন এতু প্রণঃ স্পার্হাভিরূতিভিস্তিরেতম্।।
অর্থাৎ,—(হে ইন্দ্র বরুণ), আমাদিগের যজ্ঞ সমাপ্ত হইয়াছে, সভাসমূহে বীরগণের মধ্যে সুন্দর প্রশস্ত স্তুতিগুলি সমাপ্ত হইয়াছে; দেবতাদিগের উদ্দেশ্যে প্রেরিত ধনসমূহ আমাদিগের নিকট আগমন করুক এবং স্পৃহণীয় রক্ষা দ্বারা আমাদিগকে তোমরা বর্ধিত কর।। ঋগ্বেদ : ৭.৮৪.৩ ॥
