তাহলে, কালক্রমে লোকায়তর সঙ্গে বৈদান্তিক ধ্যানধারণার যতো প্রভেদই দেখা যাক না কেন, এই বৈদিক ঐতিহ্যেরও যেটা প্রাচীনতম পর্যায় তার সঙ্গে লোকায়তিক চিন্তার সাদৃশ্য দেখা যায়। আমরা দেখাবার চেষ্টা করবো, এই সাদৃশ্যের মূল কারণ হলো উভয়েই প্রাক্-বিভক্ত সমাজের—এবং অতএব প্রাক-অধ্যাত্মবাদী ধ্যানধারণার—পরিচায়ক : বৈদিক ঐতিহ্যের বাহকের ওই প্রাক্-বিভক্ত সমাজের ধ্বংসস্তুপের উপর গড়ে তুলেছিলেন শ্রেণীবিভক্ত সমাজ, এবং তারই প্রতিবিম্ব হিসেবে তাদের ধ্যানধারণায় আবির্ভাব হয়েছিলো অধ্যাত্মবাদ ও ভাববাদের। কিন্তু সে-ভাববাদের নিচে, প্রাক্-বিভক্ত সমাজের স্মৃতি বহন করে একটা অস্ফুট বস্তুবাদের ইতিহাস চাপা পড়ে আছে, এবং প্রাক্-বিভক্ত সমাজের ধ্যানধারণার স্মৃতি হিসেবেই তার সঙ্গে লোকায়তিক চিন্তাধারার ওই সাদৃশ্য। বৈদিক সাহিত্যে ওই প্রাক্-বিভক্ত সমাজের স্মৃতি হিসেবেই গণ ও ব্রাত্যের কীরকম গৌরবময় অতীতের পরিচয় পাওয়া যায় তার আলোচনা আমরা ইতিপূর্বেই করেছি (পৃ: ২২৯—২৩২)।
ওই প্রাক্-বিভক্ত সমাজ ও তার প্রাক্ অধ্যাত্মবাদী ধ্যানধারণার আলোচনায় পরে প্রত্যাবর্তন করা যাবে। তার আগে লোকায়ত, সাংখ্য ও তন্ত্রের কথাটা আরো ভালো করে দেখা যাক।
——————-
৬৯৪. সাংখ্যকারিকা ২১, গৌড়পাদভাষ্য।
৬৯৫. বিশ্বকোষ ৭:৫০৭ |
৬৯৬. হরপ্রসাদ শাস্ত্রী : বৌদ্ধধর্ম ৩৭ ৷
৬৯৭. H. Zimmer PI 282–সাংখ্যকারিকাকে লেখক আরো পরে (পঞ্চম শতাব্দীর মাঝামাঝি ) রচিত বলে বিবেচনা করেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীও (বৌদ্ধধর্ম ৩৮) একই মত পোষণ করেন।
৬৯৮. সাংখ্যকারিকা ৭০।
৬৯৯. ঐ ৭১।
৭০০. শঙ্করাচার্য : ব্রহ্মসূত্রভাষ্য ২.৪.৯ ।
৭০১. S. N. Dasgupta HIP 1:213.
৭০২. S. K. Belvalkar & R. D. Ranade HIP 2:412.
৭০৩. Ibid. 2:413f.
৭০৪. H. H. Wilson SK 160.
৭০৫. P. B. Chakravarti ODSST দ্রষ্টব্য I
৭০৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : রচনাবলী (সাহিত্য-সংসদ ) ২:২২২ ।
৭০৭. মণীন্দ্রমোহন বস্তু : সহজিয়া সাহিত্য ৫২ ৷
৭০৮. উমেশচন্দ্র ভট্টাচার্য : ভারতদর্শনসার ১৪৯-৫০ ।
৭০৯. S. K. Belvalkar & R. D. Ranade op. cit. 2:428.
৭১০. ব্রহ্মসূত্রভাষ্য ২.২.৭ । নিয়োস্থত তৰ্জমা কালীবর বেদান্তবাগীশ ২:১৪০ ।
৭১১. ERE 11:191.
৭১২. P. R. T. Gurdon K xix-xx.
৭১৩. G. Thomson SAGS 153.
৭১৪. K. Marx. & F. Engels C 210.
৭১৫. ERE 6:706.
৭১৬. R. Garbe SPB Preface ix.
৭১৭. হরপ্রসাদ শাস্ত্রী : বৌদ্ধধর্ম ৩৭।
৭১৮. S. K. Belvalkar & R. D. Ranade op cit. 2:415.
৭১৯. S.N. Dasgupta op. cit. 1:213.
৭২০. S. K. Belvalkar & R. D. Ranade op. cit. 2:418f.
৭২১. Ibid. 2:420f.
৭২২. Ibid. 2:426f.
৭২৩. E. H. Johnston Es.
৭২৪. S. K. Belvalkar & R. D. Ranade op cit. 2:416.
৭২৫. ব্রহ্মসূত্রভাষ ২. ১, ১২ । তর্জমা—কালীবর বেদান্তবাগীশ ২:৪৭।
৭২৬. ঐ ২, ১, ১ । তৰ্জমা—কালীবর বেদাস্তবাগীশ ২৮।
৭২৭. ঐ। কালীবর বেদান্তবাগীশ ২:১০।
৭২৮. R. Garbe IACOPVMCSS Preface xx-xxi.
৭২৯. H. Zimmer PI 281.
৭৩০. ব্রহ্মসূত্রভাষ্য ১. ৪.১। তর্জমা—কালীবর বেদান্তবাগীশ ১:৪৯৭।
৭৩১. P. B. Chakravarti ODSST 4.
৭৩২. Ibid.
৭৩৩. তর্জমা—কালীবর বেদাস্তবাগীশ ২:১২৩-৪।
৭৩৪. তর্জমা—কালীবর বেদান্তবাগীশ ২:১২৮।
৭৩৫. কালীবর বেদান্তবাগীশ : সাংখ্য-দর্শনম্ ২২১-২।
৭৩৬. R. Garbe SPB Preface দ্রষ্টব্য।
৭৩৭. S. N. Dasguta op. cit. 1:213.
৭৩৮. R. Hume TPU.
৭৩৯. বরং আমরা দেখাবার চেষ্টা করেছি (পৃ. ৫৩৬ ), গীতা-বর্ণিত অসুরমতের সঙ্গেই সাংখ্যের আদিরূপের সংযোগ অনুমান করা যায়। গীতার দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত মতটিই যদি আদি-অকৃত্রিম সাংখ্য হতো তাহলে অবশ্যই বাদরায়ণ সাংখ্য-খণ্ডনের জন্য অতো আয়োজন করতেন না ।
৭৪০. ব্ৰহ্মসূত্রভাষ্য ২. ১. ২.।
৭৪১. R. Garbe IACOPVMCSS Preface xii.
৭৪২. F. Engels LF 19.
৭৪৩. R. Garbe op. cit. Preface xix.
৪২. লোকায়ত, তন্ত্র, সাংখ্য : অসুর-মত
এই প্রসঙ্গে আর একটি চিত্তাকর্ষক বিষয়ের উল্লেখ করা যাক। আমরা ইতিপূর্বেই দেখেছি যে, তন্ত্রও শুধুমাত্র নারীপ্রধান ধ্যানধারণার পরিচায়ক নয়; দেহতত্ত্বের দিক থেকে এই চিন্তাধারাকে বস্তুবাদ আখ্যা দেবার প্রয়োজন আছে,—সে-বস্তুবাদ যতো আদিম, যতো অস্ফুট এবং জ্ঞানের দৈন্যে তা যতোই অসম্পূর্ণ ও মানব শৈশবের পরিচায়ক হোক না কেন। বস্তুত, গুণরত্ন প্রমুখের রচনায়, তন্ত্রের সঙ্গে লোকায়তর সম্পর্কমূলক যে-ইংগিত পাওয়া যায়, আমরা তার ব্যাখ্যা তন্ত্রের এই অফুট বস্তুবাদের দিক থেকেই পাবার চেষ্টা করেছি। অতএব, তন্ত্রের সঙ্গে সাংখ্যের যদি তত্ত্বগত সাদৃশ্য থাকে—সাংখ্য যদি তন্ত্রেরই অপেক্ষাকৃত মার্জিত ও দার্শনিক সংস্করণ হয়,—তাহলে সাংখ্যের সঙ্গে লোকায়তরও একটা সম্পর্ক খুঁজে পাওয়া অসম্ভব নয়। স্বভাবতই, আস্তিকদের রচনায় আমরা এই সম্পর্কটির ইংগিত প্রত্যাশা করবো না। কেননা, আদি-সাংখ্য অবৈদিক মতবাদ হওয়া সত্ত্বেও, উত্তরকালে তাকে আস্তিক করে নেবার এমন প্রবল চেষ্টা করা হয়েছে যে, সাংখ্যের আদিরূপটিই আমাদের কাছে অনেকাংশে অপরিচিত হয়ে দাঁড়িয়েছে। তাই, আস্তিক-সাহিত্যের বাইরেই আদি-সাংখ্যের সঙ্গে লোকায়তর সম্পর্কমূলক ইংগিত অনুসন্ধান করা যুক্তিসঙ্গত হবে।
