–রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. একজন ঐতিহাসিককে এমন ভূতের সঙ্গে তুলনা করা চলে, যে নাকি অতীতের কথা বলে।
হলম্যান
১৬. কোনো জাতির প্রচারপত্রের নমুনা দেখে সে-জাতির আদর্শের কথা বলা যেতে পারে।
ডগলাস
১৭. ঐতিহাসিক ঘটনার জনশ্রুতিতে বাস্তব ঘটনার সহিত মানব-মন মিশ্রিত হইয়া যে পদার্থ উদ্ভূত হয় তাহাই ঐতিহাসিক সত্য। সেই সত্যের বিবরণই মানবের নিকট চিরন্তন কৌতুকাবহ এবং শিক্ষার বিষয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. গণতন্ত্র হল স্বাধীনতা, সাম্য, ব্যক্তিমূল্য ও সামাজিক চাহিদার সমন্বয়।
টমাস রো
১৯. গণতন্ত্রের চেয়ে গুণতন্ত্র ভালো। কিন্তু গুণের পুঁজি দিয়ে নিজের কাজ করলে তাতে গণের লাভ হয় না। তাই গুণে খাটো হলেও বেশি লোক যার ভাগীদার হবে গণতন্ত্রে তারই জয় ঘোষিত হয়।
আবদুর রহমান শাদাব
২০. সভ্যতা আর গণতন্ত্রের প্রধান শর্ত পরমতসহিষ্ণুতা।
আবুল ফজল
২১. সে-ই সবচাইতে সুখী, যে নিজের দেশকে স্বর্গের মতো ভাবে।
ভার্জিল
২২. আইন ছাড়া সরকার টিকে থাকতে পারে, কিন্তু সরকার ছাড়া আইন বেঁচে থাকতে পারে না।
–বার্ট্রান্ড রাসেল
২৩. যে কালি দিয়ে ইতিহাস লেখা হয়, তা আসলে তরল সংস্কার।
–মার্ক টোয়েন
২৪. মানুষের ইতিহাস ধীরে ধীরে হয়ে ওঠে শিক্ষা আর বিপর্যয়ের প্রতিযোগিতা।
–এইচ. জি. ওয়েস
২৫. মানুষ মরে যায় পূর্ণভাবে সে জন্ম নেয়ার আগেই।
–এরিকফ্রম
২৬. তৃষ্ণার্ত আত্মার জন্য স্নিগ্ধ জল যেমন, দূর প্রবাসে অবস্থানকালে স্বদেশ থেকে আগত সুসংবাদ ঠিক তেমনি।
বাইবেল
২৭. রাষ্ট্রে অসন্তোষের একটি কারণ হচ্ছে সেই অবস্থা যেখানে বিদ্বান বেশি কিন্তু চাকরি কম।
ফ্রন্সিস বেকন
২৮. চিরদিন অপরের কথা শুনিয়া আমরা নিজেদের পরিচয় ভুলিয়া গিয়াছিলাম, একবার চেষ্টা করিয়া দেখা গেল আমাদের ভাণ্ডে পরিচয় দিবার উপযোগী অমূল্য রত্ন যথেষ্ট রহিয়াছে। এতদিন শুধু তা অগ্রাহ্য করিয়া পরের নিকট হাত পাতিয়াছি।
কায়কোবাদ
২৯. যে-দেশে গণতন্ত্র নেই, সে-দেশে নিরাপত্তা নেই।
জে. আর. লাওয়েল
৩০. গণতন্ত্র যেখানে নেই, স্বস্তি সেখানে থাকার কথা নয়। –এস. বলডউইন
৩১. গণতন্ত্র মাথা গোনে, মস্তক অর্থাৎ ঘিলুর খোঁজ নেয় না।
অজ্ঞাত
৩২. ভেজাল গণতন্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে লজ্জাহীন বস্তু।
এডমন্ড বার্ক
৩৩. গণতন্ত্র ও হিংসা একসঙ্গে চলতে পারে না।
–হুমায়ুন আজাদ
৩৪. একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সকল সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে।
অ্যারিস্টটল
৩৫. গণতন্ত্র হল পারস্পরিক মর্যাদার এক তীর্থভূমি।
ল্যাসওয়েল
৩৬. প্রকৃতিগত দিক থেকে গণতন্ত্র একটি আত্মহিতকর বা আত্মবিনাশক পদ্ধতি পরিণামে যার ফলাফল শূন্য ছাড়া আর কিছু পাওয়া যায় না।
টমাস কার্লাইল
৩৭. এ-বিষয়ে আমি নিশ্চিত যে, গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সংখ্যাগুরু সম্প্রদায় সংখ্যালঘুর ওপর চরমতম নিষ্ঠুর উৎপীড়ন চালাতে সক্ষম।
–এডমন্ড বার্ক
৩৮. গণতন্ত্রের মুল বীজ হল এই মতবাদ–আত্মবিশ্লেষণ করো এবং আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলো।
ইমারসন
৩৯. গণতন্ত্রের সব চাইতে বড় শত্রু স্বৈরতন্ত্র নয়, তা হচ্ছে বল্গাহীন ব্যক্তিস্বাধীনতা।
–অটোকান
৪০. ধনতন্ত্রের দুষ্টগ্রহ দ্বারা সকল মানুষের কল্যাণসাধন সম্ভব নয়। সমাজতন্ত্রই একমাত্র মানবকল্যাণের উৎকৃষ্ট আদর্শ।
–ফিদেল ক্যাস্ট্রো
৪১. গণতন্ত্রে ক্ষমতাসীন ও বিরোধীদলের সমান মর্যাদা।
লেসিং
৪২. গবর্নমেন্ট শব্দটা শুনিবামাত্র হঠাৎ ভ্রম হয় যেন তাহা মানবধর্ম বিবর্জিত নির্গুণ পদার্থ। যেন তাহা রাগদ্বেষবিহীন। যেন তাহা স্তবে বিচলিত হয় না, বাহ্য চাকচিক্যে ভোলে না, যেন তাহার আত্মপর বিচার নাই, যেন তাহা নিরপেক্ষ কটাক্ষের দ্বারা মন্ত্র বলে মানবচরিত্রের রহস্য ভেদ করিতে পারে ……।
অজ্ঞাত
৪৩. কিন্তু আমরা নিশ্চয় জানি গবর্নমেন্ট আমাদেরই ন্যায় অনেকটা রক্তে-মাংসে গঠিত। উক্ত গবর্নমেন্ট নিমন্ত্রণে যান, বিনীত সম্ভাষণে আপ্যায়িত হন, লনটেনিস খেলেন, মহিলাদের সহিত মধুরালাপ করেন এবং অধম আমাদেরই মতো সামাজিক স্তুতিনিন্দায় বহুল পরিমাণে বিচলিত হইয়া থাকেন।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪. স্কুল-কলেজের ছাত্রদের পাঠ্যাবস্থাতেও দেশের কাজে যোগ দেবার–দেশের স্বাধীনতা-পরাধীনতার বিষয় চিন্তা করবার অধিকার আছে। এবং এই অধিকারের কথাটা মুক্তকণ্ঠে ঘোষণা করবারও অধিকার আছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৫. বয়স কখনও দেশের কাজ থেকে কাউকে আটকে রাখতে পারে না।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৬. সকল জাতির সঙ্গে শান্তি, বাণিজ্য এবং সৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে কারও সাথে জোটবদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে না।
–জেফারসন
৪৭. দেশমাতৃকার জন্য যারা জীবন দান করেন, তারাই সর্বোচ্চ সম্মানের অধিকারী।
–জর্জ হার্বার্ট
৪৮. জগতে এমন কোনো রাজশক্তি নেই, যা সমবেত জনগণের অপ্রতিহত বেগ রোধ করতে পারে।
–দেশবন্ধু চিত্তরঞ্জন
৪৯. দেশসেবা জিনিসটা যতদিন ধর্ম না হয়ে দাঁড়ায়, ততদিন তার মধ্যে খানিকটা ফাঁকি থেকে যায়। আবার ধর্ম যখন দেশের মাথা ছাড়িয়ে ওঠে, তখনও ঘটে বিপদ।
–শরৎচন্দ্র চট্টেপাধ্যায়
৫০. যদি মৃত্যুহীন হতে চাও, তোমাকে সত্তাবে দেশের কাজ করতে হবে।
জে. জি. হল্যান্ড
