৬৬. প্রকৃতপক্ষে যিনি ভালো মানুষ তিনি অন্যকে ঘৃণা করতে পারেন না।
–ডন মারকুইজ
৬৭. শেষ ভালো যার সব ভালো তার।
–শেক্সপীয়ার
৬৮. একটি ভালো জিনিসের পরিবর্তে একটি অধিকতর ভালো জিনিস গ্রহণ করা যেতে পারে। কিন্তু একটি মন্দ জিনিসের বদলি দিয়ে অধিকতর মন্দ জিনিস গ্রহণ করা যায় না।
বি. সি. রায়
৬৯. পৃথিবীতে ভয়ের মতো আর কিছু মানুষের এত ক্ষতি করে না।
ইমারসন
৭০. সন্দেহ জ্ঞানের নিচে নয়, বরং ওপরে।
–অ্যালেইন
৭১. নিরপেক্ষভাবে যা পরীক্ষা করে দেখা হয়নি, তা আসলে পরীক্ষাই করা হয়নি ভালো করে। অর্থাৎ সংশয়বাদই হলো সত্যের দিকে প্রথম ধাপ।
–ফেনিস দিদেরা
৭২. সমালোচনার উপাদান সন্দেহ, আর সমালোচনার প্রবণতা নিঃসন্দেহেই সন্দেহপূর্ণ।
–বেঞ্জামিন ডিজরেইলি
৭৩. কুসংস্কার মানুষকে বানায় বোকা, আর সন্দেহ তাকে করে পাগল।
টমাস ফুলার
৭৪. যিনি সন্দেহ করেন তিনি সংশয়বাদী নন। তিনিই সংশয়বাদী যিনি খোঁজেন, নিরীক্ষা করেন। সংশয়বাদী দাঁড়ান সেই লোকের বিপরীত যিনি কোনো বিষয়ে নিশ্চয়তা দেন এবং ভাবেন, খুঁজে পেয়েছেন।
মিগুয়েল দে উনামুনো
৭৫. (ক) কাজকে ভালোবাসো। (খ) নিন্দুকের প্রতি কর্ণপাত কোরো না। (গ) অন্যের সংশোধনে সহানুভূতি প্রদর্শন করো। (ঘ) সহজ কথাকে কখনো জটিল কোরো না। (ঙ) ত্রুটিপূর্ণ লোকের সাথে বেশি মেলামেশা কোরো না। (চ) চিন্তাকে সম্পূর্ণ করো। (ছ) তোমার হৃদয়ের দুয়ার প্রশস্ত রাখো। (জ) কাজ করে যাও হে অভ্যাগত।
–মারকাস অরেলিয়াস (প্রাচীন রোমক রাজন্য)
৭৬. চাঁদের আলোয় তোমাকে যতখানি ভালো লাগে, দিনের আলোয় ততখানি লাগে না।
জ্যাক এলিন
৭৭. ভালোভাবে আরম্ভ কাজ অর্ধেক সম্পন্ন হয়।
–হোরেস
৭৮. একজন ভালো মানুষের ক্ষতি করা যেমন সহজ তেমনি আবার কঠিন।
মাইকেল জেমস
৭৯. সিদ্ধান্তগ্রহণে যে বুদ্ধিকে কাজে লাগায় না, সে জীবনে উন্নতি করতে পারে না।
–ডেভিড হিউম
৮০. ভালো কাজের আলো আছে, যা ভালো কাজ করার পথ দেখায়।
হার্বার্ট স্পোর
৮১. নিজের পক্ষে যার কোনো যুক্তি নেই, সে-ই দেয় কুযুক্তি।
রিচি রিড
৮২. প্রমাণ মানে না যে যুক্তি সেই তো কু-যুক্তি।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৩. কৌতূহলের একটা প্রধান অঙ্গ নূতনত্বের লালসা–কৌতুকেরও একটা প্রধান উপাদান নূতনত্ব। অসঙ্গতের মধ্যে যেমন নিছক বিশুদ্ধ নূতনত্ব আছে, সঙ্গতের মধ্যে তেমন নাই।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৪. যে ওজর তৈরি করার ব্যাপারে খুব পটু, সে অন্য কাজ করার ব্যাপারে কদাচিৎ ভালো হয়ে থাকে।
ফ্রাঙ্কলিন
৮৫. মিথ্যা ওজর বেশির ভাগ ক্ষেত্রে ধরা পড়ে যায় এবং লজ্জার কারণ হয়ে ওঠে।
–ডেল কার্নেগি
৮৬. না চাইতে যে ওজর দেওয়া যায় তা পাপস্বীকৃতির শামিল। এস. সিমসন ৮৭. সমস্ত তুচ্ছ জিনিসের মধ্যে ওজর হল নিকৃষ্টতম।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৮. সত্য কথা খুব স্পষ্ট করে বলো–যাতে অসাধুরা ভয় পায়।
বেন জনসন
৮৯. মন্দ লোকেরা নিজরাই নিজেদের নরক তৈরি করে।
মিডল্টন
৯০. যে স্বল্প জেনেও সেই জানাটাকে যথাযথ প্রয়োগ করতে পারে, সে নিঃসন্দেহে বুদ্ধিমান।
ডি. জি. রসেটি
৯১. নীতিবানদের রাজ্যে রাজনীতি অচল।
–ফিলিপস্
৯২. উন্নতি চান, খ্যাতি চান, মানুষের কল্যাণ করতে চান–নিষ্ঠার সাথে লেগে থাকুন।
–জোনস্
৯৩. দুঃসংবাদ সুসংবাদ সবরকম খবরের জন্য মানসিকভাবে প্রত্যেকের প্রস্তুত থাকা উচিত।
—ডেল কার্নেগি
৯৪. যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে নিঃসন্দেহে তারা বিচক্ষণ এবং সত্য যে, জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয়।
ড্রাইডেন
৯৫. খারাপ খবরের বিষয়বস্তু বক্তাকেও বিচলিত করে।
ইউরিপিডিস
৯৬. আমাদের সম্পর্কে ভালো বলতে মানুষকে বাধ্য করার একমাত্র পথ হচ্ছে ভালো কাজ করা।
–ভলতেয়ার
৯৭. সাহস আর সুযোগের অভাবই চরিত্র।
বার্নার্ড শ
৯৮. ভালো-মন্দ বলে কিছু নেই, আমাদের চিন্তাই ভালো বা মন্দ সৃষ্টি করে থাকে।
শেক্সপীয়ার
৯৯. কলুষময় দৃষ্টির অধিকারী হওয়ার চেয়ে অন্ধ হওয়া ভালো।
–কিং স্ট্রং
১০০. যে নিজের আত্মীয়-পরিজনের কাছে ভালো, সে-ই যথার্থ ভালো।
–ডেভিড. বি. হিল
১০১. পাপাত্মা ঐ ব্যক্তি যে মানুষের মন্দ কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন করে রাখে।
–প্লেটো
১০২. ভালোলোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময়মতো ভালো পরামর্শ দেবে।
–টমাস ফুলার
১০৩. বদলোকরা একে অন্যকে ঘৃণা করলেও দুষ্কর্মের সময় কীভাবে যেন এক হয়ে মিলে যায়, এটিই তাদের শক্তির মূল কারণ। অন্যদিকে সজ্জনেরা কিছুতেই একত্রিত হতে পারে না–এটাই তাদের দুর্বলতা।
জেবটুসেঙ্কা
১০৪. ভালোমানুষেরাই সংসারে পদে-পদে ঠকে বেশি। এটা তাদের ভালোমানুষের খ্যাতির ক্ষতিপূরণ।
–সৈয়দ সব্যসাচী
১০৫. ভালোলোকের উপকার করার চইতে মন্দ লোকের উপকার করা বিপজ্জনক।
–পুটাস
১০৬. কর্জ করা ভিক্ষাবৃত্তির চাইতে কম নিকৃষ্ট কর্ম নয়।
–লেসিং
১০৭. প্রতিভাবান ব্যক্তিরাই ধৈর্যধারণ করতে পারে।
–স্টেডম্যান
১০৮. ধৈর্যশীল লোকেরা খারাপ দিনকে জয় করতে পারে। এডমন্ড বার্ক ১০৯. ধৈর্য হচ্ছে সকল প্রকার দুঃখ-যন্ত্রণার একমাত্র প্রতিকার।
–পুটাস
১১০. যে চেষ্টা করে এবং ধৈর্যধারণ করতে জানে, তার কাছে সবকিছুই আসে।
–রাবেলস্
১১১. তুমি যদি ভালো কাজ কর তবে তার ফল খারাপ হতে পারে না।
