মি. পেথারিক বলতে লাগল যে তারা বিকেলে স্যার ম্যালকম ওড, কে. সির সঙ্গে পরামর্শ করেছে, তারপরে ব্যাপারটা ট্রায়াল-এ আসল যেটার দায়িত্বে ছিল স্যার ম্যালকম। সুতরাং স্যার ম্যালকমকে খুব সংক্ষিপ্তভাবে বলা হয়েছিল মি. রডসকে প্রতিরোধ করার জন্য।
স্যার ম্যালকম একজন যুবক মানুষ ছিল। মি. পেথারিক বলল সে স্যার ম্যালকম তার পদ্ধতি সম্পর্কে খুব সতর্ক এবং ওয়াকিবহাল এবং সে একটা নিশ্চিত প্রতিরোধও নির্দেশ করেছে। কিন্তু এই প্রতিরোধের জন্য মি. পেথারিক সন্তুষ্ট নয়।
-তুমি দেখ, আমার প্রিয় মহিলা সে বলল, বিশেষজ্ঞের যে মত বলেছিলাম সেটা কলঙ্কিত হয়েছে। মি. ম্যালকমকে একটা ঘটনা দাও এবং সে একমাত্র একটা লক্ষ্য দেখবে–যে প্রতিরোধটা সবাই পছন্দ করে। কিন্তু সবথেকে ভালো প্রতিরোধ মূল লক্ষ্যটাকে প্রতিরোধ করতে পারে এবং অবজ্ঞা করতে পারে এটা কোন কৈফিয়ত দিতে হবে না যে সত্যিকারে কি ঘটেছিল।
তারপর সে কিছু দয়াপূর্ণ এবং তোমোদজনক বিষয় বলতে লাগল। এই বিষয়গুলো ছিল আমার নিজের সূক্ষ্ম বিচারবুদ্ধি এবং বিচার এবং মানুষের প্রকৃতি সম্বন্ধে আমার জ্ঞান। তারপরে আমি অনুমতি চাইলাম আমাকে একটা গল্প বলার জন্য এই বিষয়ে যাতে আমি তাদেরকে কোনও ব্যাখ্যা প্রস্তাব করতে পারি।
আমি দেখলাম মি. রডস আমার কোনও ব্যবহারে সন্দেহ প্রকাশ করছে। এবং সে খুব বিরক্তও বটে এখানে তাকে আনার জন্য। কিন্তু মি. পেথারিক তার প্রতি কোনও লক্ষ্য করল না এবং তারপরে আমাকে মার্চ মাসের ৮ তারিখ রাতে কী ঘটনা ঘটেছিল আমাকে তা বলতে উদগ্রীব হল।
মি. এবং মিসেস রডস বানচেস্টারের ক্রাউন হোটেলে থাকতে শুরু করেছিল। মিসেস রডস (সুতরাং আমি মি. পেথারিকের সতর্কতাপূর্ণ ভাষা থেকে সংগ্রহ করেছিলাম)। ছিল সম্ভবত একটা আতঙ্কে ছায়া, সে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে এবং তার স্বামী পার্শ্ববর্তী ঘর যেটাতে দরজা ছিল, সেটা অধিকারে রেখেছিল। মি. রডস প্রাগঐতিহাসিক বই লিখছিল, এবং সে পার্শ্ববর্তী একটা ঘরে ছিল কাজের জন্য। এগারটায় সময় সে তার কাগজগুলো গুছিয়ে ফেলল এবং বিছানায় যাবার জন্য প্রস্তুত হল। এটা করার আগে, সে তার স্ত্রীর ঘরে একবার টু মারল যাতে সে নিশ্চিত হয় যে, সে যা চেয়েছিল সেখানে কিছুই নেই। সে ইলেকট্রিক লাইট দেখতে পেল এবং দেখল তার স্ত্রী ছুরিকাঘাত হয়ে পড়ে আছে। সে অতন্তপক্ষে একঘণ্টা আগে মারা গেছে–বা সম্ভবত একটু বেশি হবে।
এই অভিপ্রায়গুলি করা হয়েছিল, মি. রডের ঘরটা যেটা বারান্দায় সঙ্গে মিশেছে, সেখানে আর একটা দরজা ছিল, এই দরজাটা বন্ধ ছিল এবং ভেতর থেকে বন্ধ করা ছিল, ঘরের একটা মাত্র দরজা বন্ধ ছিল এবং চাবি দিয়ে আটকানো ছিল, মি. রডের মতে, যে ঘরে সে বসত সেখানে কেউ প্রবেশ করতে পারত না একমাত্র তার ঘরের দাসী যে তার জন্য গরম জল ভর্তি বোতল নিয়ে আসত। আঘাতের মধ্যে একটা অস্ত্র, ছুরি দেখা গেল যেটা মি. রডসের ড্রেসিং টেবিল-এর উপর রাখা ছিল। সে এটাকে কাগজের ছুরি হিসাবে ব্যবহার করত। সেখানে কোনও হাতের আঙ্গুলের ছাপ নেই।
পরিস্থিতিটা আরো উত্তপ্ত হয়ে গেল এটার পর। সে ঘরে কেউ প্রবেশ করতে পারত না। একমাত্র মি. রডস এবং তার পরিচারিকা প্রবেশ করত।
আমি পরিচারিকাকে জিজ্ঞাসা করলাম।
-এটা হল আমার অনুসন্ধানের শুরু, মি. পেথারিক বলল, মেরি হিল একজন স্থানীয় মহিলা, সে ক্রাউণ এ পরিচারিকা হিসাবে ১০ বছর ধরে কাজ করছে, সেখানে কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি যে সে কেন তার ঘরের অতিথিকে আক্রমণ করতে গেল। সে সত্যিকারের অত্যধিকভাবে বোকা ছিল এবং খুব একটা প্রত্যুৎপন্নমতিত্ব ছিল না, তার গল্পটা কখনই পরিবর্তন হয়নি, সে মিসেস রডসএর জন্য গরম জলের বোতল নিয়ে এসেছিল এবং বলল সে মহিলাটি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল–এটা মনে হল যে সে ঘুমের ঘোরে আছে।
সত্যি বলতে কি, আমি বিশ্বাস করতে পারি না, এবং আমি নিশ্চিত যে, কোন জুরিই বিশ্বাস করবে না, যে সে অপরাধ করেছে।
মি. পেথারিক কিছু অতিরিক্ত খুঁটিনাটি উল্লেখ করতে লাগল। ক্রাউন হোটেলের সিঁড়ির মাথায় সেখানে একটা ছোট্ট লাউঞ্জ ছিল। সেখানে লোকেরা বসত এবং কফি খেত। একটা রাস্তা ডানদিকে গেছে এবং এর শেষ দরজাটা, মি. রডসদের দরজাও বটে। তারপরে গলিটা একটু বেশি ডানদিকে ঘুরে গেছে এবং কোণাটার কাছে যে দরজাটা আছে সেটা মি. রডসের ঘরে ঢোকার প্রথম দরজা। প্রত্যক্ষদর্শীরা এই দুটি দরজা খুব স্পষ্টভাবে দেখতে পাবে, প্রথম দরজা–যেটা মি. রডসদের ঘরের দিকে, সেটাকে আমি A বলে বলেছিলাম, সেটা চারজন লোক ছিল দুজন ব্যবসায়ী ভ্রমণকারী এবং দুজন বয়স্ক বিবাহিত স্বামী-স্ত্রী যারা কফি খাচ্ছিল। তাদের মতে কেউই A দরজার বাইরে কিংবা ভিতরে প্রবেশ করেনি, একমাত্র মি. রডসরা ছাড়া এবং দাসী চাকর ছাড়া। এবং B গলিতে অন্য একটা দরজা ছিল। যেখানে একজন ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছিল এবং সে শপথ করে বলল যে, কেউই বামদিকের B দরজায় প্রবেশ করতে পারবে না একমাত্র তাদের চাকর ছাড়া।
এটা সত্যিই একটা আগ্রহান্বিত এবং আকাঙ্ক্ষামূলক ঘটনা ছিল, দরজার সম্মুখে এমনভাবে তালা বন্ধ করা ছিল যে, মনে হল মি. রডস তার স্ত্রীকে হত্যা করেছে। কিন্তু আমি দেখলাম মি. পেথারিক তার ক্লাইন্টের নির্দোষতা সম্বন্ধে খুব বেশি আস্থাপূর্ণ। এছাড়া মি. পেথারিক একজন খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষও বটে।
