• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, আগস্ট 7, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি – শামসুর রাহমান

omakei-deke-deke-rokthochokho-kokil-hoyechi by Shamsur Rahman

কান্না

আমারই কাঁটার ঘায়ে গৌরী তুমি কেঁদেছ সে-রাতে
নিজেকে অকূল নদী করে; সে কান্নার রুদ্ধ জল
অকস্মাৎ রাত্রির হৃদয় জুড়ে করে ছল ছল,
স্তব্ধতা ছাপিয়ে ওঠে, মিশে যায় তিমির-প্রপাতে।
আমি নিজে নিরন্তর অন্তরের নির্দয় সংঘাতে
বিপর্যস্ত, নিজেকেই ছিঁড়ি-খুঁড়ি, তোমাকেও কষ্ট
দিই খুব জানি না কিসের জন্যে। হায়, আমি নষ্ট,
বিবেচনাহীন লোক, অহেতুক যে ভাঙনে মাতে।

যখন তোমার বুক চিরে অসিত পাথর-চাপা
কান্নার দুর্বার জল নিমেষে বেরিয়ে পড়ে আর
তুমি থর কাঁপো অন্তর্গত শীতে, অসহায়
লাগে বড়ো নিজেকে তখন; আজ কোনো লুকোছাপা
নয়, সরাসরি বলা যাক-আমাদের মনোভার
ঘুচে যাবে, গৌরী শোনো, আহত পাখিও গান গায়!
৫.৭.৯৬

কারো দণ্ডে

কারো দণ্ডে দেশান্তরী হইনি, তবুও মনে হয়
সর্বক্ষণ নির্বাসনে আছি। কোথাও দেখি না কোনো
চেনা মুখ; যাদের কাছের লোক বলে জানতাম
এতকাল, তারাও কেমন অচেনার আবরণে
উপস্থিত হয় পথে। এখন ব্যাপক অগ্নিঝড়
পাড়ায় পাড়ায়, কী সহজে দিনের আলোয় দিব্যি
খুন হয় আদম-সন্তান আর রক্ষক ভক্ষক
হয়ে যায় মসনদে খুব জেঁকে বসবার মোহে।

এরকম ডামাডোলে, উৎপীড়নে, ধোঁয়ায়, লাঠির,
বন্দুকের কর্কশ চিৎকারে ত্রস্ত দিনরাত এই
কসাইখানাকে আজ কী করে স্বদেশ বলে ভাবি?
প্রিয়তমা, এখন তুমিও নেই এ শহরে, সব
স্থানে অমাবস্যা ছেয়ে আছে, এই দিশেহারা কবি
নির্বাসিত জনের বেদনা বয়ে একা, জীবন্মৃত।
১১.২.৯৬

 কিছু ঘুড়ি

আকাশে ওড়াই ঘুড়ি নানা রঙের ধাঁচের প্রায়
প্রতিদিন অনুরাগে; ওরা কোথায় যে চলে যায়
পরিযায়ী পাখিদের মতো, কোনো সন্ধান রাখি না
স্বভাববশত। একজন প্রবীণ সমাজতত্ত্ববিদ
অধ্যাপক হেঁটে যেতে যেতে ভাবেন আমাকে দেখে-
কী অবাক কাণ্ড, লোকটা এ বয়সেও এই মতো
ছেলেখেলা নিয়ে মেতে আছে সারাবেলা আর ক’টি
যুবকও আঠার মতো দিব্বি তার সঙ্গে আছে লেগে।

কখনো দিই না কান কারো কোনো মন্তব্যে, কেবল
ঔদাস্যের ভেলা বেয়ে চলি। গুণীজন লিপ্ত নানা
সমাজ-কাঁপানো কাজে, এই ব্যর্থ অকর্মণ্য আমি
নিজস্ব খেলায় মগ্ন। কখনো জ্বরের ঘোরে দেখি,
ইতস্তত পড়ে-থাকা আমার নির্মিত কিছু ঘুড়ি
মাঘের জ্যোৎস্নায় বয়ে নিয়ে যাচ্ছে আগামীর কবি।
৬.২.৯৭

কী করে বোঝাবো?

কত না জায়গায় চলে যাই, কত বেগানা শহরে,
শহরতলীতে ঘুরি, অথচ যাই না দীর্ঘকাল
পিতৃপুরুষের গ্রামে। সেখানে ঘুমন্ত পিতামহ,
মাতামহ এবং আমার পিতা, স্বল্পায়ু আত্মজ,
আরো অনেকেই পারিবারিক কবরস্থানে। ভাবি,
কবরের স্তব্ধতাকে প্রায়শই ঈষৎ বিব্রত
করে ঝিঁ ঝিঁ পোকা আর আন্ধারকে বুঝি চম্‌কিয়ে
দেয় জোনাকির দল, ঘাসগুলো দীর্ঘশ্বাস ফ্যালে।

কোনো কোনো মধ্যরাতে মনে হয়, দূর থেকে ভেসে
আসে গাঢ় কণ্ঠস্বর, ‘আমার কেমন পুত্র তুই
এখানে আমার পাশে দাঁড়াবার সময় হয় না
তোর?’ আর একটি সবুজ জলমগ্ন কণ্ঠ ‘বাবা’
বলে থেমে যায় অভিমানে। আমি এই নাগরিক
জীবনঘানিতে বাঁধা দিনরাত, কী করে বোঝাবো?
৪.২.৯৭

কেবলি তলিয়ে যাচ্ছি

মনে হয়, কেবলি তলিয়ে যাচ্ছি কূলকিনারার
পাচ্ছি না সন্ধান, কাছে ধারে খড়কুটো তা-ও চোখে
পড়ছে না কিছতেই। এ কেমন ঘূর্ণি টেনে নিতে
চায় শুধু বুভুক্ষু অতলে? কে আমাকে ভুল পথে এনে
ফেলেছে এমন দুর্বিপাকে? সঙ্কট কখনো আসে
ভয়ঙ্কর রূপে, কখনোবা খুব মোহনীয় বেশে
অকস্মাৎ; আখেরে পরমা এল ভেবে অনুরাগে
ক্লান্ত গোধূলিতে কুহকিনীকেই করি আলিঙ্গন।

ক্রূর কত জলজ প্রাণীর কোলাহলে সারাক্ষণ
হাবুডুবু খাচ্ছি, তবু সবাই নিষ্পৃহ অতিশয়;
এখন আমার দিকে এমন কি মায়াময়ী সে-ও
বাড়িয়ে দেয় না হাত। কী এক দহনে দগ্ধ হয়ে
নিজের প্রকৃত রূপ অন্তরালে রেখে প্রতিশোধ
নিচ্ছে আজ আমার ওপর নাকি নিজেরই উপর?
৫.২.৯৭

 কোকিলের ডাক

বহুদিন পর আজ কোকিলের ডাক শুনলাম
বন্ধুর সৌজন্যে টেলিফোনে কথা বলার সময়।
তার রিসিভার থেকে আচানক মাদকতাময়
কুহু কুহু স্বর এলো ভেসে কানে, যেন শূন্য জাম
ভরে ওঠে সাকীর সুরায়, আমি ওমর খৈয়াম
যেন, বুঁদ হয়ে যাই। শ্যামলীতে কখনো শুনিনি
কোকিলের ডাক, অন্য পাখিদের কাছে আমি ঋণী
সর্বদাই, যেহেতু এখানে ওরা আসে ছিমছাম।

নিঃসঙ্গ কোকিল কী ব্যাকুল ডাকে সন্ত্রস্ত শহরে
বারবার। কাকে ডাকে? কাকে তার খুব প্রয়োজন
এ মুহূর্তে ভূতুড়ে দুপুরে? আমার ভেতরকার
একজন তারই মতো ডেকে যাচ্ছে প্রতিটি প্রহরে
অন্তরতমাকে। এ ভয়ার্ত নগরকে, বলে মন-
সুন্দর করেনি ত্যাগ, যতই বাড়ুক অন্ধকার।
১৮.৩.৯৬

 ক্ষ্যাপার মতোই ঘুরি

এখন প্রত্যূষ, ফিকে অন্ধকার, হৃদয়ে শ্রাবণ
অবিরাম; বসে আছি, নির্ঘুম কেটেছে সারারাত,
দু’চোখে মরিচ-গুঁড়ো, এই প্রভাতী হাওয়ার হাত
বুলোয় প্রলেপ কিছু, তবু শুধু হু হু করে মন।

যে আমার স্থৈর্য, নিদ্রা অগোচরে করেছে হরণ,
তাকেই সঁপেছি মনপ্রাণ, তারই উদ্দেশে কবিতা
লিখি নিত্য ভূতগ্রস্ততায়; সে-যে প্রজ্ঞাপারমিতা
কষ্ট দেয়, তবু তারই কাছে চাই সর্বদা শরণ।

ক্ষ্যাপার মতোই ঘুরি ফুটপাতে, পার্কে নদীতীরে
তার টানে, যে আমাকে হাতছানি দেয় বারবার।
আমিতো মুখশ্রী তার খুঁজে ফিরি এই ঘেমো ভিড়ে,
কখনো মাতাল ক্লাবে, কখনো সিঁড়িতে সিনেমার
ক্লান্তিতে ভীষণ ডুবে। দেখা দিয়ে চকিতে মিলায়,
আমি অসহায় একা; শুয়ে আছে সে তার ভিলায়।
৩০.৭.৯৬

Page 6 of 16
Prev1...567...16Next
Previous Post

তুমিই নিঃশ্বাস তুমিই হৃৎস্পন্দন – শামসুর রাহমান

Next Post

দুঃসময়ে মুখোমুখি – শামসুর রাহমান

Next Post

দুঃসময়ে মুখোমুখি - শামসুর রাহমান

দেশদ্রোহী হতে ইচ্ছে করে - শামসুর রাহমান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In