• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 18, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

দেয়াল – হুমায়ূন আহমেদ

Deyal By Humayun Ahmed

তোমাকে অতি দীর্ঘ পত্র লিখলাম, কারণ আমার মন দুর্বল। মন দুর্বল অবস্থায় মানুষ বাচাল হয়। চিঠিপত্রেও বাচালতা প্রকাশ পায়। আমার দুর্বল মনের কারণ হলো—আমি অসুস্থ। প্রচণ্ড কাশি হয়। কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত যায়। আমার ধারণা যক্ষা। আমি কোনো চিকিৎসা নিচ্ছি না। আল্লাহপাকের কাছে নিজেকে সোপর্দ করেছি। আল্লাহ শাফি। আল্লাহ কাফি।

ইতি
হাফেজ জাহাঙ্গীর।

 

দীর্ঘ চিঠির অতি সংক্ষিপ্ত জবাব অবন্তি পাঠাল। তার চিঠি–

হাফেজ সাহেব,

আমার বাবা ঘোর নাস্তিক। তিনি কোনোকিছুই বিশ্বাস করেন না। তবে মানুষের ক্ষমতায় বিশ্বাস করেন। চিকিৎসাবিজ্ঞান মানুষের বিশাল অর্জন। আপনি চিকিৎসা নেবেন, আপনার প্রতি এই আমার অনুরোধ। আরেকটা কথা, মায়মুনা সম্বােধনে কখনোই আমাকে চিঠি লিখবেন না। আমি মায়মুনা না, আমি অবন্তি।

ইতি
অবন্তি।

 

হাফেজ জাহাঙ্গীরের চিঠি পোস্ট করার এক ঘন্টার মধ্যে অবন্তি তার ঘোর নাস্তিক বাবার এক আস্তিক পত্র পেল। তার চিঠিটি এই–

মা অবন্তি
কুটকুট, ভুটভুট, মুটমুট।

তোমার মায়ের সেবাযত্ন এবং মুখের কঠিন বাক্যবাণে আমার শরীর অনেকখানি সেরেছে। ডাক্তার বলেছে, লিভার ফাংশন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ডাক্তার অবাক, আমিও অবাক। আমি ভেবেছিলাম শেষটায় লিভার সিরোসিস হবে। তারপর মহান মৃত্যু। বন্ধু খালেদ মোশাররফ গিয়েছে যেই পথে, আমিও যাব সেই পথে। তার মৃত্যু হয়েছে গুলি খেয়ে। আমার মৃত্যু হবে সিরোসিস খেয়ে।

কয়েকদিন আগে শুনলাম কর্নেল তাহেরও বন্দি। ব্যাপারটা কী? কর্নেল তাহেরের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এই পরিবারের প্রতিটি সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আমার মনে করায় কিছু আসে যায় না। দেশের আমজনতা কী ভাবছে তাতেও কিছু যায় আসে না। শুধু যায় আসে রাষ্ট্রচালকেরা কী ভাবছেন। তবে তাদের ভাবনা রাজনৈতিক ভাবনা। এই ভাবনার সঙ্গে আমরা কেউ যুক্ত না। যাক রাজনীতি, অন্য বিষয় নিয়ে কথা বলি।

গত বুধবার সকালে তোমার মা প্লেটে করে আমাকে সাত রকমের ফল কেটে দিল। সে নিউট্রিশনের কোনো-এক ম্যাগাজিনে পড়েছে যে প্রতিদিন সাত রকমের ফল খায় তাকে কোনো রোগব্যাধি স্পর্শ করে না। যে সাত রকমের ফল আমাকে দেওয়া হলো তার তালিকা

একটি আপেল।

পাঁচটা লাল আঙুর।

একটি কমলা।

একটি কিউই।

একটি পীচ।

এক ফালি আনারস।

এক ফালি গুয়ানা বানা (গুয়েতেমালার ফল)।

ফলগুলির দিকে তাকিয়ে তোমার নাস্তিক বাবার মাথায় আস্তিক এক চিন্তা এসেছে। সেই চিন্তাটা তোমার সঙ্গে শেয়ার করি।

এই সুমিষ্ট ফলগুলি ফলদায়িনী গাছের বংশবিস্তার ছাড়া কোনো কাজে আসছে না। ফলগুলির লক্ষ্য মানুষ এবং পাখি। পশুরা ফল পছন্দ করে না। গাছেরা কি জানে এই ফল সে কেন দিচ্ছে? অবশ্যই জানে না। তাহলে অন্য কেউ জানে। যার ইশারায় ঘটনা ঘটছে। পৃথিবীতে পাখি ও মানুষের আসার আগেই ফলদায়িনী বৃক্ষরাজি এসেছে। অর্থাৎ কেউ একজন পাখি ও মানুষের আহারের ব্যবস্থা করে রেখেছেন।

মা শোনো, এখন আমার মাথায় বই লেখার এক চিন্তা এসেছে। বইয়ের নাম An Atheist’s God। বইয়ের প্রথম লাইন লিখে ফেলেছি। যে-কোনো গ্রন্থের প্রথম লাইন লেখাটাই সবচেয়ে দুরূহ কর্ম। প্রথম লাইনটি হলো—Every creation started from zero, is it so?

ইতি তোমার বাবা
নাস্তিক নাম্বার ওয়ান
আস্তিক নাম্বার ওয়ান।

 

হাফেজ জাহাঙ্গীর অবন্তির চিঠির নির্দেশের কারণেই ময়মনসিংহে ডাক্তার দেখাতে গেলেন। অল্পবয়সী ডাক্তার নানান পরীক্ষা-নিরীক্ষা করে বললেন, মওলানা সাহেব, আপনার জন্যে একটি দুঃসংবাদ আছে।

হাফেজ জাহাঙ্গীর বললেন, আমার কি টিবি হয়েছে?

ডাক্তার বললেন, টিবি হওয়া কোনো দুঃসংবাদ না। টিবির চিকিৎসা আছে। আমার ধারণা আপনার ফুসফুসে ক্যানসার হয়েছে।

হাফেজ জাহাঙ্গীর বললেন, ক্যানসারের কি চিকিৎসা নাই?

ডাক্তার বললেন, আছে। সেই চিকিৎসা ফুসফুস ক্যানসারে প্রায়শই কাজ করে না। আপনি ঢাকায় যান, ক্যানসার হাসপাতালে ভর্তি হয়ে যান।

হাফেজ জাহাঙ্গীর ঢাকায় গেলেন না। হুজরাখানায় ফিরে এলেন। তাকে খুব বিচলিত মনে হলো না। হুজরাখানার কাজকর্ম আগের মতোই চলতে লাগল। প্রতি ওয়াক্ত নামাজের শেষে বিশেষ এক দোয়ায় তিনি বলতে লাগলেন, হে আল্লাহপাক, তুমি আমার জন্যে যা নির্ধারণ করে রেখেছ তা-ই আমার জন্যে যথেষ্ট।

এই সময়ে হাফেজ জাহাঙ্গীরকে নিয়ে কিছু গল্প গাঁয়ে ছড়িয়ে পড়তে লাগল। একটি গল্প উল্লেখ করা যেতে পারে।

কার্তিক নামের মধ্যবয়স্ক মানুষ। পেশায় স্বর্ণকার। সে ঢাকায় যায় স্বর্ণ কিনতে। তার সঙ্গে আঠার হাজার টাকা। সে পড়ে ছিনতাইকারীদের হাতে। তার সর্বস্ব খোয়া যায়। ছিনতাইকারীরা তার তলপেটে ছোরা মেরে তাকে রাস্তার পাশে নর্দমায় ফেলে যায়।

কার্তিক তলপেটে হাত রেখে বলতে থাকে, বাবা হাফেজ জাহাঙ্গীর, আমাকে বাঁচান। এই সময় সে দেখে হাফেজ জাহাঙ্গীর তার পাশে দাঁড়ানো। হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ বন্ধ করে আমার হাত ধরেন। কার্তিক তা-ই করল। একসময় হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ মেলুন।

কার্তিক চোখ মেলে দেখে সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির বারান্দায় শোয়া। কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা শুরু হয়। এগার দিনের মাথায় সে সুস্থ হয়ে গ্রামে ফিরে এই গল্প জনে জনে বলতে শুরু করে।

Page 55 of 62
Prev1...545556...62Next
Previous Post

দূরে কোথাও – হুমায়ূন আহমেদ

Next Post

দ্বৈরথ – হুমায়ূন আহমেদ

Next Post

দ্বৈরথ - হুমায়ূন আহমেদ

নক্ষত্রের রাত - হুমায়ূন আহমেদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In