• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 5, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গহনগোপন – প্রফুল্ল রায়

ভেতরের বেডরুমটা বেশ বড়। মাঝখানে ডাবল-বেড খাটের গা ঘেঁষে একটা সিঙ্গল-বেড এমনভাবে সাজানো যাতে সুকান্তরা তিনজন পাশাপাশি শুতে পারে।

রুম হিটার থাকায় পুরো সুইটটাই বেশ গরম এবং আরামদায়ক। খাওয়া-দাওয়া চুকিয়ে সুকান্ত আর তাতান বেডরুমে চলে এল।

সুকান্ত লক্ষ করল, ডাবল-বেড খাটটার একধারে মাথা-মুখ-টুখ কম্বলে ঢেকে শুয়ে আছে শমিতা। শীতকালে আগাপাশতলা মুড়ি দিয়ে শোওয়া তার অভ্যাস।

সুকান্ত ধীরে ধীরে খাটে উঠে শমিতার পাশে শুয়ে পড়ল, তার এধারে তাতান। তারা দুজনেই গলা অবধি কম্বল টেনে দিল।

শিয়রের দিকে একটা নীচু টেবিলে কম পাওয়ারের টেবিল-ল্যাম্প জ্বলছে। তার হালকা নরম আলোয় ঘরটা ভরে আছে।

সুকান্ত সামান্য কাত হয়ে নীচু গলায় জিগ্যেস করল, কী হল, ঘুমিয়ে পড়লে নাকি?

হুঁ, বিরক্ত কোরো না। শমিতার কণ্ঠস্বর জড়ানো জড়ানো।

পনেরো মিনিটও হয়নি, ড্রইংরুম থেকে উঠে এসে শুয়েছে শমিতা। এর মধ্যে সে ঘুমিয়ে পড়েছে, তাই হয় নাকি? নিশ্চয়ই জেগে আছে। সুকান্ত আর ডাকাডাকি করল না। দু-এক লহমা তাকিয়ে থেকে হাত বাড়িয়ে টেবিল-ল্যাম্পটা নিভিয়ে চিত হয়ে শুল। এইভাবে শোওয়াটাই তার অনেককালের অভ্যাস।

সারা বেডরুম এখন অন্ধকারে ডুবে আছে। তার ওপর রুম-হিটারের উত্তাপ। সুকান্ত রীতিমতো ঘুমকাতুরে। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাঢ় ঘুমে তার দুচোখ জুড়ে এল। ওদিকে তাতানও জেগে নেই। ঘুমের ব্যাপারে বাবার ধাতটা পেয়েছে সে।

সুকান্ত যা আন্দাজ করেছিল ঠিক তাই। শমিতা ঘুমোয়নি।

পহেলগাঁওয়ের এই রাত একেবারে নিস্তব্ধ। শুধু লিডার নদী অবিরল ঝুম ঝুম আওয়াজ তুলে বয়ে চলেছে। নদীর ওপারে গল্ফ ক্লাবের দিক থেকে মাঝে মাঝে কোনও রাতজাগা পাখি অদ্ভুত আওয়াজ করে ডেকে উঠছে। কাশ্মীরের এই পাখিটার নাম জানে না শমিতা। সুকান্ত তার পেশেন্ট, নার্সিংহোম ইত্যাদি নিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে সময় করে স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে প্রায়ই বেরিয়ে পড়ে। কোনওবার যায় অমরকন্টক, কোনওবার গোয়া, কোনওবার অজন্তা-ইলোরা, কখনো বা সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা অন্য কোথাও। এইভাবে তাদের সফর চলে। দেশ-বিদেশে কত জায়গাতেই তো তারা বেড়াতে গেছে। কিন্তু অন্য কোথাও এমন বিষাদ-মাখানো পাখির ডাক কখনও শোনেনি শমিতা। কিন্তু পাখির ডাকাডাকি বা লিডার নদীর অবিরাম কলকলানি, কিছুই যেন তেমন শুনতে পাচ্ছিল না সে। ক্রমশ সেসব অস্পষ্ট হয়ে যাচ্ছিল আর সময়ের অদৃশ্য উজান টান পনেরো-ষোলো বছর আগের দিনগুলোতে তাকে ফিরিয়ে নিয়ে গেল।

.

একসময় শমিতার বাবা চন্দ্রনাথ পালিত আর মা লতিকা পালিত থাকতেন লেক মার্কেটের লাগোয়া শরৎ ব্যানার্জি রোডে। ওটা কলকাতার সেরা একটা পশ এলাকা। চারিদিকে ঝাঁ-চকচকে নতুন নতুন হাইরাইজ, ঝকঝকে সব রাস্তা। চোখ-ধাঁধানো শপিং মল, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ। উত্তর দিকে দু-পা গেলে দেশপ্রিয় পার্ক, দক্ষিণে লেক অর্থাৎ রবীন্দ্র সরোবর। গোটা অঞ্চলটা কসমোপলিটান। বাঙালি, গুজরাতি, মারাঠি, তামিল, কে নেই? কোনওরকম রাজনৈতিক আকচা-আকচি ছিল না। বোমাবাজি মারদাঙ্গার কথা ওখানেই কেউ ভাবতেই পারে না। খুবই শান্ত, ভদ্র পরিবেশ। এলাকার বাসিন্দাদের প্রায় সবাই উচ্চশিক্ষিত। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে উঁচু উঁচু পোস্টে ছিলেন। এছাড়া কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপক, নামকরা চিত্রশিল্পী, বিজ্ঞানী, গায়ক, জনপ্রিয় অভিনেতা–এরকম অনেকে। সবাই এঁদের সন্ত্ৰমের চোখে দেখত।

শরৎ ব্যানার্জি রোডে তিন কামরার খোলামেলা, প্রশস্ত ফ্ল্যাটে পঁচিশ বছর কাটিয়ে দিয়েছেন চন্দ্রনাথ এবং লতিকা। খুব উঁচু স্তরের অফিসার ছিলেন না চন্দ্রনাথ। পোস্টাল ডিপার্টমেন্টের ছোটখাটো সেকশনের ইনচার্জ। বেশ কয়েক বছর ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসের টানটাও বেড়ে যাচ্ছিল। লতিকার পুতুল পুতুল চেহারা। সবসময় মুখে হাসি লেগে আছে। স্বামী-স্ত্রী দুজনেই নির্ঝঞ্ঝাট ভালোমানুষ।

লেকের কাছাকাছি এই জমকালো এলাকাটায় বাড়িভাড়া বরাবরই একেবারে আকাশ-ছোঁয়া। ভাড়ার অঙ্ক শুনলে চোখ কপালে উঠে যাবে।

পোস্টাল ডিপার্টমেন্টের ছোটখাটো সেকশনের একজন ইনচার্জ যে এখানে এতকাল কাটিয়ে দিয়েছেন তার কারণ তিনি পুরোনো ভাড়াটে এবং বাড়িওয়ালা মানুষটি শান্ত-শিষ্ট গোছের। টাকাপয়সার খাই তাঁর ছিল না।

শরৎ ব্যানার্জি রোডের ওই বাড়িতেই শমিতার জন্ম। সেখানেই তার বড় হয়ে ওঠা। পাঠভবন স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পাশ করার পর হিস্ট্রিতে অনার্স নিয়ে লেডি ব্র্যাবোন কলেজে ভর্তি হওয়ার সময় থেকেই সমস্যাটা দেখা দিল। বাড়িওয়ালা শিবনাথ মুখুজ্জে হঠাৎ ম্যাসিভ হার্ট-অ্যাটাকে মারা যেতে বিরাট সমস্যা দেখা দিল। নতুন বাড়িওয়ালা হয়ে বসল দিবাকর-শিবনাথ মুখুজ্জের একমাত্র ছেলে। সে বাপের ঠিক উলটো। শিবনাথের পারলৌকিক কাজ মিটে যাবার মাসখানেক বাদে দিবাকর এক ছুটির দিনে শমিতাদের ফ্ল্যাটে এসে হাজির। লেশমাত্র ভণিতা-উনিতা না করে সটান বলে ফেলল, ভাড়া বাড়াতে হবে। এতকাল যে টাকায় চন্দ্রনাথরা থেকে এসেছেন দিবাকরের দাবি তার আটগুণ। সেটা অনায্য বা বাড়াবাড়ি কিছু নয়। চন্দ্রনাথরা এগারোশো স্কোয়ার ফিটের তিন কামরার ভাড়া দিতেন দুহাজার। তখন দক্ষিণ কলকাতার ওই পশ এরিয়ায় ওই মাপের একটা ফ্ল্যাটের ভাড়া কম করে ষোলো-সতেরো হাজার।

Page 7 of 26
Prev1...678...26Next
Previous Post

দহনকালের শেষে – প্রফুল্ল রায়

Next Post

ক্রান্তিকাল – প্রফুল্ল রায়

Next Post

ক্রান্তিকাল - প্রফুল্ল রায়

উত্তাল সময়ের ইতিকথা - প্রফুল্ল রায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In