• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গহনগোপন – প্রফুল্ল রায়

সেই সঙ্গে টাকাও আসতে লাগল অঢেল। আর এই বিপুল অর্থই দীপেন আর শমিতার জীবনটাকে আগাগোড়া ভেঙেচুরে খান খান করে দিল।

আগে মাঝে মাঝে দু-একটা সিগারেট-টিগারেট খেত দীপেন। কিন্তু কেয়াতলায় আসার কিছুদিন পর থেকে ফ্যামিলি ডিসিপ্লিন বলতে বিশেষ কিছুই আর টিকে থাকল না। রাত্তিরে কখন বাড়ি ফিরবে তার ঠিক নেই। কোনওদিন দীপেন ফিরত বারোটা কি একটায়। কোনও দিন তারও পরে। তার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যেত। মদ্যপানটা শমিতার ঘোর অপছন্দ। মাতালদের সে প্রচণ্ড ঘৃণা করত। সেটা জানা ছিল দীপেনের। তাই বাড়াবাড়ি রকমের ড্রিংকটা করত না। তবু যতটা সম্ভব সতর্ক হয়েই বাড়ি ফিরত। কিন্তু ঠিক ধরা পড়ে যেত।

শমিতা বলত, ড্রিংকু শুরু করলে! এ তো আমি ভাবতেই পারি না।

কাঁচুমাচু মুখে সাফাই দিত দীপেন, আমাদের যা কাজ তাতে প্রায় রোজই পার্টি লেগে থাকে। এই দু-এক সিপ। বিজনেসের জন্যে এটুকু না করলে

আগে যে সতর্কতা বা সংকোচ ছিল, পরে আর তা রইল না। বেপরোয়া ভঙ্গিতে বেহেড মাতাল হয়ে টলতে টলতে মধ্যরাতে কিংবা শেষ রাত্তিরে ফিরে আসতে লাগল দীপেন।

একটা ভদ্র, সৎ, শৃঙ্খলাপরায়ণ মানুষ কীভাবে চোখের সামনে বদলে যাচ্ছে, দেখতে দেখতে কোনও কোনও দিন মুষড়ে পড়ত শমিতা, কোনও দিন তার মাথায় আগুন ধরে যেত। ঘৃণায় চোখ-মুখ কুঁচকে যেত তার। একদিন সে বলেছে, এভাবে রাত্তিরে বাড়ি ফেরো, তোমার লজ্জা করে না?

দীপেন হিংস্র, বুনো জন্তু মতো গর্জে উঠেছে।–শাট আপ, আমি কারও বাপের পয়সায় মদ খাই না।

স্তম্ভিত হয়ে গিয়েছিল শমিতা। কিছু একটা উত্তর দিতে চেয়েছিল কিন্তু গলায় স্বর ফোটেনি। ঠোঁট দুটো শুধু থরথর কাঁপছিল।

সেদিন দীপেনের মাথায় কী চেপেছিল, কে জানে! সে আরও উগ্র হয়ে উঠেছে।-মিডল ক্লাস গাঁইয়া মেয়েদের মতো প্যানপ্যানানি ঘ্যানঘ্যাননি আর কক্ষনো করবে না। নেভার। টলতে টলতে ড্রইংরুমের একধারে যে ডিভানটা ছিল তার ওপর হুড়মুড় করে আছড়ে পড়েছে।

যে মানুষটাকে একদিন শ্রদ্ধা করত, বিশ্বাস করত, যার ওপর ভরসা রাখত, সে কি এই দীপেন? নিদারুণ কষ্ট আর অসহ্য রাগে মাথার ভেতরটা ঝাঁ ঝাঁ করছিল। দীপেনকে কি আগে ভালো করে চিনতে বা বুঝতে পারেনি সে? শমিতার গোপন গর্ব ছিল মানুষকে যাচাই করে নেবার মতো অলৌকিক ক্ষমতা রয়েছে তার মধ্যে। কিন্তু দীপেনকে নিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে এত বড় ভুলটা তার হল কী করে? এলোমেলো পা ফেলতে ফেলতে সে একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। বাকি রাতটা আর ঘুমোতে পারেনি।

সেই রাতেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। তারই মধ্যে দীপেনকে শোধরাতে কম চেষ্টা করেনি শমিতা। সকালের দিকটা মোটামুটি স্বাভাবিক থাকে দীপেন। কিন্তু মাঝরাত্তিরে যখন সে ফেরে সেইসময় তার মাথায় একরোখা, ভয়ংকর জিন ভর করে থাকে। শমিতা ক্রমশ হতাশ হয়ে পড়ছিল।

.

মনে পড়ে, এইসব মাসকয়েক চলল। সকালের দিকে কাজ-চলা গোছের দু-চারটে কথা; রাত্তিরে যে মূর্তিতে দীপেন ফিরে আসে তার ধারে-কাছে ঘেঁষতে ইচ্ছা করে না, সারা শরীর গুলিয়ে ওঠে।

একটা পুরুষ এবং একটি নারীর সম্পর্কের গিটটা তখন অনেকটা আলগা হয়ে গেছে। বলা যায়, কোনওরকমে টিকে আছে। সেই সময় একদিন স্কুলে যায়নি শমিতা। আগের রাত থেকেই জ্বর জ্বর লাগছিল। দুপুরবেলা শুয়ে শুয়ে অন্যমনস্কর মতো একটা ইংরেজি মান্থলি ম্যাগাজিনের পাতা ওলটাচ্ছিল। হঠাৎ ফোন বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে নাম এবং নাম্বার ফুটে উঠেছে। অনিমেষ চৌধুরি।

খুব অবাক হয়ে গেছে শমিতা। অনিমেষকে ভালোই চেনে সে। দীপেনদের সুইট হোম-এ সে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। কত আর বয়স হবে বাইশ কি তেইশ। খুবই ভদ্র, বিনয়ী। একটু লাজুক ধরনেরও। কোনও কারণে দীপেন অফিসে, যেতে না পারলে কখনও-সখনও জরুরি কাজে অনিমেষ এ বাড়িতে তার কাছে এসেছে। ছেলেটার সঙ্গে শমিতার ভালোই আলাপ হয়েছে।

অনিমেষ শমিতাকে যথেষ্ট শ্রদ্ধা করে। কিন্তু আগে কখনও ফোন করেনি। কী হতে পারে? রিংটোন বেজেই চলেছে। একটু দ্বিধা, তারপর ফোন তুলে নিয়ে হ্যালো বলতেই অনিমেষের চাপা, সতর্ক কণ্ঠস্বর ভেসে এসেছে, ম্যাডাম, একটা বিশেষ দরকারে আপনাকে বিরক্ত করতে হল।

নরম গলায় শমিতা বলেছে, মোটেও বিরক্ত হচ্ছি না। যা বলতে চাইছ, বলো

ম্যাডাম, ভীষণ সংকোচ হচ্ছে, আবার ভয়ও হচ্ছে। কিন্তু আপনাকে না বলেও বাকিটা আর শেষ করল না অনিমেষ।

শমিতা বলেছে, কোনও সংকোচ নেই। নির্ভয়ে বলো।

একটু চুপ করে থেকে অনিমেষ বলেছে, ব্যাপারটা স্যারকে নিয়ে

স্যার মানে দীপেন। আধ-শোওয়া হয়ে কথা বলছিল শমিতা। এবার উঠে বসেছে। অনিমেষের কথাগুলোতে, বলার ভঙ্গিতে কীসের একটা সংকেত যেন ছিল। শমিতা স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। বলেছে, বলো না। তোমাকে তো বলেছি, ভয় নেই।

শমিতা ভরসা দিলেও অনিমেষ কিন্তু দ্বিধা বা ভয় কাটিয়ে উঠতে পারেনি। শুকনো গলায় বলেছে, স্যার জানতে পারলে আমার চাকরিটা চলে যাবে। আমাদের ফ্যামিলি টোটালি রুইনড হবে।

স্যার জানতে পারবে না। নিশ্চিন্ত থাকো, তোমার এতটুকু ক্ষতি হবে না। শমিতা বুঝতে পারছিল অনিমেষ দীপেনের ব্যাপারে কোনও সুখবর দেবে না। তার ভেতরকার অস্বাচ্ছন্দ্যটা ঠেলে সরিয়ে প্রবল উৎকণ্ঠা যেন চেপে বসতে শুরু করেছে।

Page 17 of 26
Prev1...161718...26Next
Previous Post

দহনকালের শেষে – প্রফুল্ল রায়

Next Post

ক্রান্তিকাল – প্রফুল্ল রায়

Next Post

ক্রান্তিকাল - প্রফুল্ল রায়

উত্তাল সময়ের ইতিকথা - প্রফুল্ল রায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In