YUSUFALI: He said: “We will certainly strengthen thy arm through thy brother, and invest you both with authority, so they shall not be able to touch you: with Our Sign shall ye triumph,- you two as well as those who follow you.”
PICKTHAL: He said: We will strengthen thine arm with thy brother, and We will give unto you both power so that they cannot reach you for Our portents. Ye twain, and those who follow you, will be the winners.
SHAKIR: He said: We will strengthen your arm with your brother, and We will give you both an authority, so that they shall not reach you; (go) with Our signs; you two and those who follow you shall be uppermost.
KHALIFA: He said, “We will strengthen you with your brother, and we will provide you both with manifest authority. Thus, they will not be able to touch either one of you. With our miracles, the two of you, together with those who follow you, will be the victors.”
৩৪। ” আমার ভাই হারুন আমার অপেক্ষা বাকপটু। সুতরাং সাহায্যকারী হিসেবে তাকে আমার সাথে পাঠাও ,আমাকে সমর্থন [ও শক্তিশালী ] করার জন্য। কেননা আশংকা করি যে, ওরা আমাকে মিথ্যাবাদী বলবে।”
৩৫। আল্লাহ বলেছিলেন,” আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার হাতকে শক্তিশালী করবো এবং তোমাদের উভয়কে কর্তৃত্ব দান করবো যেনো, ফেরাউনের লোকেরা তোমাদের স্পর্শ করতে সক্ষম না হয় ৩৩৬৫। তোমরা দুজনে এবং তোমাদের অনুসারীরা – তোমরা সকলে আমার নিদর্শনের সাহায্যে জয়লাভ করবে ৩৩৬৬।”
৩৩৬৫। “তোমাদের স্পর্শ করতে সক্ষম হবে না” আল্লাহ্ মুসাকে যে অত্যাশ্চার্য নিদর্শন সমূহ দ্বারা শক্তিশালী করেছেন , তাতে নিকটবর্তী হয়ে কেউ তাঁর ক্ষতি করতে পারবে না।
৩৩৬৬। এই লাইনটি সার্বজনীন, সকলের উদ্দেশ্যে, যারা সাধারণভাবে আল্লাহ্র অনুসারী তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে। এখানে বলা হয়েছে শুধু মুসা ও হারুণই নয়, যারাই আল্লাহ্র অনুসারী তারাই আল্লাহ্র ‘নিদর্শনের’ শক্তিতে শক্তিশালী হবে। নবী রসুলেরা অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। এখানে বলা হয়েছে যারা আন্তরিকভাবে নবী রসুলদের পদাঙ্ক অনুসরণ করবে, সামান্য পরিমাণে হলেও তারাও সেরূপ ক্ষমতা প্রাপ্ত হবে জালেমদের উপরে। অলৌকিক ঘটনা মানুষের মনে প্রচন্ড প্রভাব ফেলতে পারে সত্য। কিন্তু আল্লাহ্র ক্ষমতার সেটাই সর্বোচ্চ স্বাক্ষর নয়। আল্লাহ্র ক্ষমতার সাক্ষর আমাদের চারিপাশেই ছড়ানো আছে।
আয়াতঃ 028.036
অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে পৌছল, তখন তারা বলল, এতো অলীক জাদু মাত্র। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি।
Then when Mûsa (Moses) came to them with Our Clear Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.), they said: ”This is nothing but invented magic. Never did we hear of this among our fathers of old.”
فَلَمَّا جَاءهُم مُّوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُّفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ
Falamma jaahum moosa bi-ayatina bayyinatin qaloo ma hatha illa sihrun muftaran wama samiAAna bihatha fee aba-ina al-awwaleena
YUSUFALI: When Moses came to them with Our clear signs, they said: “This is nothing but sorcery faked up: never did we head the like among our fathers of old!”
PICKTHAL: But when Moses came unto them with Our clear tokens, they said: This is naught but invented magic. We never heard of this among our fathers of old.
SHAKIR: So when Musa came to them with Our clear signs, they said: This is nothing but forged enchantment, and we never heard of it amongst our fathers of old.
KHALIFA: When Moses went to them with our proofs, clear and profound, they said, “This is fabricated magic. We have never heard of this from our ancient ancestors.”
৩৬। মুসা যখন স্পষ্ট নিদর্শনসহ তাদের নিকট ঊপস্থিত হলো তারা বলেছিলো ” এটা মিথ্যা যাদু ব্যতীত অন্য কিছু নয় ৩৩৬৭। আমাদের পূর্ব পুরুষদের কালে কখনও এরূপ কথা শুনি নাই। ” ৩৩৬৮।
৩৩৬৭। হযরত মুসার অলৌকিক ক্রিয়াকর্ম প্রদর্শন করে ফেরাউন ও তার সভাষদবর্গ বললো, ” ইহা তো অলীক ইন্দ্রজাল মাত্র।” আর ঠিক এই ভয়-ই মুসা করেছিলেন যে, তাঁকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হবে, এবং প্রকৃত সত্যকে প্রত্যাখান করা হবে। সে যুগে এবং বর্তমান কালেও পৃথিবীতে সাধারণ মানুষের মনস্ততঃকে এই আয়াতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নবী রসুলদের যুগ থেকে, গ্যালেলিওর প্রচারিত বিজ্ঞানের সত্যও মানুষ মিথ্যা বলে প্রচার করেছিলো। সর্বোচ্চ ও প্রকৃত সত্যকে তারাই মিথ্যা বলে প্রচার করে থাকে যারা তাদের জীবনে মিথ্যা , প্রতারণা ও যাদুবিদ্যার আশ্রয় গ্রহণ করে থাকে সাধারণ লোকদের প্রতারণা করার জন্য। ফেরাউনের লোকজনও ছিলো এদের দলেরই।
