৯৮। যে কেউ আল্লাহ্র, তাঁর ফেরেশতাগণের, তাঁর রাসূলগণের এবং জিব্রাইল ও মীকাঈলের শত্রু; সে জেনে রাখুক; যারা ঈমান আনে না আল্লাহ তাদের শত্রু।
৯৯। আমি তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শন [আয়াতসমূহ] অবতীর্ণ করেছি। বিকৃত স্বভাব সম্পন্ন ব্যতীত আর কেউ তা প্রত্যাখান করে না।
১০০। [ঘটনা] কি এই নয় যে, প্রত্যেক সময় তারা অঙ্গীকার করে, [কিন্তু] তাদের মধ্যে একদল তা ছুঁড়ে ফেলে দেয়? বরং তাদের অধিকাংশই ঈমানহীন।
১০১। যখন তাদের নিকট আল্লাহ্র তরফ থেকে একজন রাসূল এসেছিলো, যে তাদের নিকট যা আছে উহার সমর্থক, কিতাবীদের একদল, আল্লাহ্র কিতাবটিকে পিছনে নিক্ষেপ করলো, যেনো [এটা এমন একটি ঘটনা যা] তারা জানে না ১০২।
১০২। এ আয়াতে রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতি ঈমান না আনার ব্যাপারে একটি বিশেষ অঙ্গীকার ভঙ্গের বিষয় বর্ণিত হয়েছে। তাদের কাছে আল্লাহ্র পক্ষ থেকে একজন মহান পয়গম্বর আসলেন এবং কুরআন নাজেল হলো যা ইহুদীদের কাছে যে ধর্মগ্রন্থ [তাওরাত] আছে তাকে সত্যায়ন করে। এ অবস্থায় রসূল করিম (সাঃ) এর প্রতি ঈমান আনা তাওরাতের নির্দেশ পালনেরই নামান্তর ছিল। তাওরাতকে তারাও আল্লাহ্র প্রেরিত গ্রন্থ মনে করতো। কিন্তু তা সত্ত্বেও তারা তাদের নিজেদের ধর্ম গ্রন্থের বাণীকে অস্বীকার করলো। নিজেদের পছন্দ অনুযায়ী তার পরিবর্তন করলো। যদি তারা আন্তরিক হতো তবে তারা অবশ্যই দেখতে পেতো তাদের ধর্মগ্রন্থের [তাওরাতের] যে বাণী বা নৈতিক নীতিমালা, সে নীতিমালা আমাদের কুরআনের নৈতিক নীতিমালারই অনুরূপ। কারণ সবই একই স্রষ্টার কাছ থেকে আগত। কিন্তু তারা সে চেষ্টা না করে কপটতার আশ্রয় গ্রহণ করলো। সবচেয়ে খারাপ কাজ যেটা তারা করলো তা হচ্ছে মিথ্যা কপটতা ও অমঙ্গলের পথ তারা বেছে নিল। মন্দের দ্বারা তারা প্রভাবিত হয়ে পড়লো। যেমন-তারা [আল্লাহ্র কিতাব অনুসরণ না করে] ম্যাজিক বা যাদুবিদ্যার প্রতি আসক্ত হয়ে পড়লো এবং তারই অনুসরণ করতো। পরবর্তী আয়াতে এ সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
আয়াতঃ 002.102
তারা ঐ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত। সুলায়মান কুফর করেনি; শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল, তা শিক্ষা দিত। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফের হয়ো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যদ্দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে, তা খুবই মন্দ যদি তারা জানত।
They followed what the Shayâtin (devils) gave out (falsely of the magic) in the lifetime of Sulaimân (Solomon). Sulaimân did not disbelieve, but the Shayâtin (devils) disbelieved, teaching men magic and such things that came down at Babylon to the two angels, Hârût and Mârût, but neither of these two (angels) taught anyone (such things) till they had said, ”We are only for trial, so disbelieve not (by learning this magic from us).” And from these (angels) people learn that by which they cause separation between man and his wife, but they could not thus harm anyone except by Allâh’s Leave. And they learn that which harms them and profits them not. And indeed they knew that the buyers of it (magic) would have no share in the Hereafter. And how bad indeed was that for which they sold their ownselves, if they but knew.
وَاتَّبَعُواْ مَا تَتْلُواْ الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَـكِنَّ الشَّيْاطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولاَ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلاَ تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُم بِضَآرِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلاَّ بِإِذْنِ اللّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلاَ يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُواْ لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاَقٍ وَلَبِئْسَ مَا شَرَوْاْ بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُواْ يَعْلَمُونَ
ttabaAAoo ma tatloo alshshayateenu AAala mulki sulaymana wama kafara sulaymanu walakinna alshshayateena kafaroo yuAAallimoona alnnasa alssihra wama onzila AAala almalakayni bibabila haroota wamaroota wama yuAAallimani min ahadin hatta yaqoola innama nahnu fitnatun fala takfur fayataAAallamoona minhuma ma yufarriqoona bihi bayna almar-i wazawjihi wama hum bidarreena bihi min ahadin illa bi-ithni Allahi wayataAAallamoona ma yadurruhum wala yanfaAAuhum walaqad AAalimoo lamani ishtarahu ma lahu fee al-akhirati min khalaqin walabi/sa ma sharaw bihi anfusahum law kanoo yaAAlamoona
