আয়াতঃ 002.045
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।
And seek help in patience and As-Salât (the prayer) and truly it is extremely heavy and hard except for Al-Khâshi’ûn [i.e. the true believers in Allâh – those who obey Allâh with full submission, fear much from His Punishment, and believe in His Promise (Paradise, etc.) and in His Warnings (Hell, etc.)].
وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ
WaistaAAeenoo bialssabri waalssalati wa-innaha lakabeeratun illa AAala alkhashiAAeena
YUSUFALI: Nay, seek (Allah’s) help with patient perseverance and prayer: It is indeed hard, except to those who bring a lowly spirit,-
PICKTHAL: Seek help in patience and prayer; and truly it is hard save for the humble-minded,
SHAKIR: And seek assistance through patience and prayer, and most surely it is a hard thing except for the humble ones,
KHALIFA: You shall seek help through steadfastness and the Contact Prayers (Salat). This is difficult indeed, but not so for the reverent,
৪৪। তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও, এবং নিজেরা তা [অনুশীলন] করতে ভুলে যাও? যদিও তোমরা আল্লাহ্র কিতাব পাঠ কর? তোমরা কি বুঝবে না?৪৫। তোমরা [আল্লাহ্র] সাহায্য প্রার্থনা কর ধৈর্য্য, অধ্যবসায় এবং সালাতের মাধ্যমে। বিনয়ী ব্যক্তি ব্যতীত আর সকলের নিকট ইহা নিশ্চিতভাবে কঠিন কাজ ৬১।
৬১। আল্লাহ্ এখানে ধৈর্য্য, অধ্যবসায় ও প্রার্থনার মাধ্যমে আল্লাহ্র সাহায্য প্রার্থনা করতে বলেছেন। বাংলায় আরবী সবর্ কথাটির অনুবাদ করা হয়েছে ধৈর্য্য। কিন্তু সবর্ কথাটির অর্থ এত ব্যাপক যে শুধুমাত্র ধৈর্য্য এই একটি মাত্র শব্দ দ্বারা এর অর্থের ব্যাপকতা বুঝানো সম্ভব নয়। এর দ্বারা বুঝায় –
১) ধৈর্য্য অর্থাৎ তাড়াহুড়া না করে ধীর স্থিরভাবে অগ্রসর হওয়ার ক্ষমতা।
২) কোন কাজে দৃঢ়ভাবে এবং অধ্যবসায়ের সাথে লেগে থাকার ক্ষমতা। যে কোনও কাজ করতে গেলে সাফল্য না-ও আসতে পারে, কিন্তু তার দরুন হতাশাগ্রস্থ না হয়ে দৃঢ়তার সাথে অগ্রসর হওয়ার ক্ষমতা এবং অধ্যাবসায়ী হওয়ার নামই ধৈর্য্য।
৩) কোনও কাজে ধারাবাহিকভাবে অগ্রসর হওয়ার ক্ষমতাই ধৈর্য্য। কোনও দৈব ক্ষমতায় (Chance action) বিশ্বাসী না হয়ে নিজের যোগ্যতার উপরে এবং আল্লাহ্র উপরে আস্থাশীল হয়ে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে কাজ করার ক্ষমতাই হচ্ছে সবর্।
৪) সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা সবই আল্লাহ্র দান হিসেবে গ্রহণ করার ক্ষমতা এবং সেই কারণে কোনও সাফল্যে বা সুখে উদ্বেলিত না হওয়া এবং ব্যর্থতা বা দুঃখে মানসিক অস্থিরতা প্রকাশ না করা বা ভেঙ্গে না পড়া বা আল্লাহ্কে দোষারোপ না করার নামই হচ্ছে সবর্ বা ধৈর্য্য।
এই চারটি গুণের সমন্বয় করলে চরিত্রের যে দৃঢ়তার অভিব্যক্তি বুঝানো যায় তাকেই এক কথায় সবর্ নামে অভিব্যক্তি করা হয়। এর অর্থ কেউ যেনো এ না বুঝে যে পৃথিবীর সুখ-দুঃখ, ব্যথা-বেদনা সম্পর্কে নিরাসক্ত ভাবই হচ্ছে সবর্। সবর্ হচ্ছে সর্বক্ষণ, সর্বাবস্থায় আল্লাহ্র কাছে শুকরিযা আদায় করা। মনে এই আশা পোষণ করা যে দুঃখ তাঁরই দান। দুঃখের মাঝেও নিশ্চয়ই তাঁর কল্যাণময় ইঙ্গিত আছে। সুতরাং দুঃখের অমানিশা একদিন অতিক্রান্ত হবেই। এই বিশ্বাসের নামই সবর্।
আয়াতঃ 002.046
যারা একথা খেয়াল করে যে, তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদেগারের এবং তাঁরই দিকে ফিরে যেতে হবে।
(They are those) who are certain that they are going to meet their Lord, and that unto Him they are going to return.
الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلاَقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ
Allatheena yathunnoona annahum mulaqoo rabbihim waannahum ilayhi rajiAAoona
YUSUFALI: Who bear in mind the certainty that they are to meet their Lord, and that they are to return to Him.
PICKTHAL: Who know that they will have to meet their Lord, and that unto Him they are returning.
SHAKIR: Who know that they shall meet their Lord and that they shall return to Him.
KHALIFA: who believe that they will meet their Lord; that to Him they ultimately return.
রুকু – ৬
৬২। আয়াত [২ : ৪০]-তে আল্লাহ্ ইসরাঈলীদের বলেছেন যে, তিনি তাদের বিশেষ নেয়ামত দান করেছেন। উপরিউক্ত আয়াতে সামগ্রিকভাবে নেয়ামতসমূহ বা আল্লাহ্র দানসমূহের (Gift) কথা বলা হয়েছে। কিন্তু এখানে অনেক নেয়ামতের মধ্যে বিশেষভাবে একটি নেয়ামতের কথা বলা হয়েছে। ইহুদীদের ইতিহাস বলে আল্লাহ্ ইহুদীদের বিশেষ ক্ষেত্রে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।
