YUSUFALI: And behold, We said to the angels: “Bow down to Adam” and they bowed down. Not so Iblis: he refused and was haughty: He was of those who reject Faith.
PICKTHAL: And when We said unto the angels: Prostrate yourselves before Adam, they fell prostrate, all save Iblis. He demurred through pride, and so became a disbeliever.
SHAKIR: And when We said to the angels: Make obeisance to Adam they did obeisance, but Iblis (did it not). He refused and he was proud, and he was one of the unbelievers.
KHALIFA: When we said to the angels, “Fall prostrate before Adam,” they fell prostrate, except Satan; he refused, was too arrogant, and a disbeliever.
৩২। তারা বলল, ‘আপনি পবিত্র, আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের অন্য কোন জ্ঞান নাই। প্রকৃতপক্ষে আপনিই [একমাত্র] জ্ঞানে ও প্রজ্ঞায় পূর্ণাঙ্গ।৩৩। তিনি বললেন, ‘হে আদম! এগুলির প্রকৃতি সম্বন্ধে বল।’ যখন সে ফেরেশতাদের তা বলল, আল্লাহ্ বললেন, ‘আমি কি তোমাদের বলি নাই যে আমি আকাশ ও পৃথিবীর গোপন রহস্য অবগত, এবং তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর আমি তা [সব] জানি?’
৩৪। এবং স্মরণ কর, আমি ফেরেশতাদের বলেছিলাম, ‘আদমকে সেজ্দা কর।’ ইবলীশ ব্যতীত সকলেই সেজ্দা করলো ৪৯। সে অমান্য করলো এবং ঔদ্ধত্য প্রকাশ করলো। [ফলে] সে কাফেরদের অন্তুর্ভূক্ত হল।
৪৯। এই আরবী আয়াতের অনুবাদ দাঁড়ায় যে, ‘ইবলীশ ব্যতীত সকলেই সিজ্দা করলো।’ এর থেকে প্রতীয়মান হয় যে, ইব্লিশ একজন ফেরেশ্তা কিন্তু ফেরেশ্তারা পথভ্রষ্ট হবে সে রকম ক্ষমতা তাদের নাই। মুসলিম দর্শনে তা স্বীকারও করে না। সূরা ১৩ এর আয়াত ৫০-এ ইব্লিশকে জ্বীন হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা পরে এ সম্বন্ধে আলোচনা করবো।
আয়াতঃ 002.035
এবং আমি আদমকে হুকুম করলাম যে, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাক এবং ওখানে যা চাও, যেখান থেকে চাও, পরিতৃপ্তিসহ খেতে থাক, কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না। অন্যথায় তোমরা যালিমদের অন্তর্ভূক্ত হয়ে পড়বে।
And We said: ”O Adam! Dwell you and your wife in the Paradise and eat both of you freely with pleasure and delight of things therein as wherever you will, but come not near this tree or you both will be of the Zâlimûn (wrong-doers).”
وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلاَ مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الْظَّالِمِينَ
Waqulna ya adamu oskun anta wazawjuka aljannata wakula minha raghadan haythu shi/tuma wala taqraba hathihi alshshajarata fatakoona mina alththalimeena
YUSUFALI: We said: “O Adam! dwell thou and thy wife in the Garden; and eat of the bountiful things therein as (where and when) ye will; but approach not this tree, or ye run into harm and transgression.”
PICKTHAL: And We said: O Adam! Dwell thou and thy wife in the Garden, and eat ye freely (of the fruits) thereof where ye will; but come not nigh this tree lest ye become wrong-doers.
SHAKIR: And We said: O Adam! Dwell you and your wife in the garden and eat from it a plenteous (food) wherever you wish and do not approach this tree, for then you will be of the unjust.
KHALIFA: We said, “O Adam, live with your wife in Paradise, and eat therefrom generously, as you please, but do not approach this tree, lest you sin.”
৫০। প্রশ্ন হচ্ছে বেহেশ্তের বাগানের অবস্থান কি আমাদের পৃথিবীতেই ছিল কি না? অবশ্যই না। কারণ ৩৬ নং আয়াতে বলা হয়েছে যে, ‘পৃথিবী হবে তোমাদের বাসস্থান।’ পৃথিবীতে পতনের পূর্বে আদমের অবস্থান এমন এক জায়গায় ছিল যেখানে নির্মল হৃদয়ে বিরাজ করতো অপার শান্তি, নির্মল ভালবাসা, বিশ্বাস, আত্মার ভিতরে আল্লাহ্র প্রতি বিশ্বাসের অপূর্ব আনুগত্য। আর পৃথিবী এমন এক জায়গা যেখানে প্রতি নিয়ত যে পরিবেশ বিরাজ করে তা কখনই বেহেশ্তের উপযোগী নয়। পৃথিবীতে বিরাজ করে পরস্পরের প্রতি অবিশ্বাস, শত্রুতা, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা। এখানে প্রতিনিয়ত স্রষ্টার প্রতি বিশ্বাসের অভাব পরিলক্ষিত হয়।
সুতরাং যারা বলে আদমের স্বর্গ পৃথিবীরই কোনও এক জায়গা তারা ভুল বলে। কারণ হয়তো স্বর্গ এমন এক জায়গা যেখানে আত্মার অবস্থান হবে স্থান ও কালের (Time & space) এর উর্ধ্বে। খ্রীষ্টানরা বলে আদমের স্বর্গ থেকে পতনের কারণ আদমের ‘জ্ঞান বৃক্ষের’ নিকট গমন এবং এর ফল ভক্ষণ। কিন্তু তা যুক্তিগ্রাহ্য হতে পারে না। কারণ আল্লাহ্ ফেরেশতাদের বলেছেন [২ : ৩১] যে মানুষকে তিনি জ্ঞান দান করেছেন, যা ফেরেশতাদের নাই। সুতরাং মানুষের মধ্যে যে জ্ঞান ধারণের ক্ষমতা বা বিকাশ তা স্রষ্টা মানুষ সৃষ্টির সময়েই দান করেছেন। তাহলে কুরআন শরীফে যে বৃক্ষের নিকট আদম সন্তানকে অগ্রসর হতে নিষেধ করা হয়েছিল তা কি? তা অবশ্যই পাপ বৃক্ষ [Tree of evil]। আর এটা পাপ বৃক্ষ বলেই আল্লাহ্ শুধু যে এর ফল খেতে নিষেধ করেছেন তা নয়; এমনকি এর ধারে কাছে যেতেও নিষেধ করেছেন।
৫১। ‘জুল্ম’ আরবী শব্দটি বহুবিদ অর্থ করা যায়। এর দ্বারা ভুল, অন্যায়, ক্ষতি ইত্যাদি বুঝায়। যখন অন্যের প্রতি ইচ্ছাকৃতভাবে ভুল বা ক্ষতি করা হয় তখন তা অত্যাচার বা নিষ্পেষণে পরিণত হয়, তখন পাপবোধ অত্যাচারীর আত্মাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলে। সুতরাং পাপী ব্যক্তি তার আত্মাকে ‘জুল্ম’ করে। আত্মার যা স্বাভাবিক বিকাশ তা বাধাগ্রস্থ হয়। স্বাভাবিকভাবে আত্মা হচ্ছে পূত, পবিত্র ও নিষ্পাপ। সৃষ্টির আদিতে আত্মার পরিচয় হচ্ছে স্বর্গীয়; শান্তিতে আপ্লুত কিন্তু কৃত পাপ তার আত্মাকে অন্ধকারে বা যন্ত্রণায় নিক্ষিপ্ত করে। ফলে আত্মার মধ্যে শান্তির পরিবর্তে যন্ত্রণার উদ্ভব হয় ‘জুল্ম’ এই শব্দটির দ্বারা আত্মার স্বাভাবিক গতির বিরুদ্ধাচরণ করা বুঝানো হয়েছে।
