২৩১। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও ২৬১, এবং তারা তাদের [ইদ্দতকাল] সময় [প্রায়] পূর্ণ করে, হয় তাদের ন্যায়ের ভিত্তিতে পুণরায় গ্রহণ কর অথবা ন্যায়ের ভিত্তিতে তাদের মুক্ত করে দাও। কিন্তু অনিষ্ট করার উদ্দেশ্যে অথবা অন্যায় সুবিধা ভোগের জন্য তাদের ফেরৎ নিও না ২৬২। কেউ যদি তা করে তবে সে নিজের [আত্মার] ক্ষতি করে। আল্লাহ্র বিধানকে ঠাট্টা তামাশার বস্তুতে পরিণত করো না ২৬৩। বরং ভক্তি সহকারে স্মরণ কর তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ সমূহ এবং তোমাদের উপদেশ দানের জন্য কিতাব ও প্রজ্ঞা যা তিনি তোমাদের জন্য প্রেরণ করেছেন ২৬৪। আল্লাহ্কে ভয় কর এবং জেনে রাখ যে, নিশ্চয়ই আল্লাহ্ সর্ব বিষয়ে জ্ঞানবান।
২৬১। যদি কোন লোক দুই তালাকের পরে স্ত্রীকে ফিরে পেতে চায় তবে তা সে করতে পারে শর্ত সাপেক্ষে, যেনো অত্যাচার করার জন্য তাদের ফেরত নেয়া না হয়। স্ত্রীকে ফেরত নেওয়ার প্রধান শর্ত হবে স্বামী স্ত্রীর মধ্যে ন্যায় ও সমতার ভিত্তি, সম্মানের ভিত্তি যেনো স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের ব্যক্তিত্বকে শ্রদ্ধা করতে পারে। এই আয়াতে দুইটি শর্ত সাপেক্ষে চুক্তির উল্লেখ করা হয়েছে। (১) যখন তোমরা স্ত্রীকে তালাক দাও; (২) তাহারা ইদ্দত পূর্তীর নিকটবর্তী হয়; এই দুই শর্তের সাথে আর দুটো অংশ যোগ করা হয়েছে। এগুলি হচ্ছে, (৩) যথাবিধি বা ন্যায়সঙ্গতভাবে তাদের ফিরিয়ে নেবে বা (৪) বিধিমত বা ন্যায়সঙ্গতভাবে তাদের মুক্ত করবে। প্রথম (১) শর্তটি যুক্ত হয়েছে তিন (৩) নম্বরের সাথে এবং দুই (২) নম্বর শর্তটি যোগ হয়েছে চার (৪) নম্বরের সাথে। অর্থাৎ স্বামী যদি পুনরায় স্ত্রীকে গ্রহণ করতে চায় তবে ইদ্দত কাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই আর যদি তা না হয় তবে ইদ্দত কাল পূর্ণ হওয়ার পর স্ত্রীগণের পুনরায় বিবাহ করায় কোনও বাধা নাই।
২৬২। পুরুষকে তালাক দেবার অধিকার দিয়ে আল্লাহ্ তাকে অধিক মর্যাদাবান করেছেন। কিন্তু তাকে সাবধান করে দেয়া হচ্ছে সে যেনো এর অমর্যাদা না করে। যদি সে দুর্বল নারীকে অত্যাচার করার জন্য এই অধিকারের অপপ্রয়োগ করে, তবে তার নৈতিক ও চারিত্রিক গুণাবলী ধ্বংস হতে বাধ্য।
২৬৩। কখনও কখনও দাম্পত্য সম্পর্ককে অনেকে হাল্কাভাবে গ্রহণ করে। কিন্তু একটু চিন্তা করলেই দেখা যাবে এই সম্পর্কই হচ্ছে একটি সমাজের মৌলিক উপাদান। এই সম্পর্কে ফাটল ধরলে সংসারে অশান্তি নেমে আসে, স্বামী-স্ত্রীর মানসিক যন্ত্রণা ব্যতীতও সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় সন্তান-সন্ততিরা। আজকের শিশু আগামী দিনের নাগরিক। এদের নিরাপত্তা, সুখ-শান্তি বিঘ্নিত হলে পরবর্তীতে এরা সুস্থ মানসিকতা সম্পন্ন ও বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। ফলে সমাজের শান্তি শৃঙ্খলা হবে বিঘ্নিত। এর প্রকৃষ্ট উদাহরণ পাশ্চাত্য সমাজ। সেখানে যে সব শিশু ভগ্ন পরিবার থেকে আগত তাদের মানসিক বিকৃতি সমাজবিদদের চিন্তিত ও উদ্বিগ্ন করে। উচ্ছৃঙ্খল সমাজ কোনও দিন শান্তি পেতে পারে না।
২৬৪। ‘জিকির’-[এ শব্দটির অর্থ দেখুন ২:২৫১ এবং টিকা ১৫৬] জিকির করার অর্থ এই নয় যে সশব্দে আল্লাহ্র নাম উচ্চারণ করতে হবে, জিকিরের অর্থ হচ্ছে সমস্ত হৃদয় মন জুড়ে আল্লাহ্র নাম অনুরণিত হতে থাকবে, তা সশব্দে হতে পারে নিঃশব্দেও হতে পারে। এই নাম স্মরণ শুধু শব্দ উচ্চারণেই শেষ হবে না, আল্লাহ্কে হৃদয়ে ধারণ করতে হবে, আল্লাহ্র নেয়ামতের জন্য তার কাছে কৃতজ্ঞ হতে হবে। অর্থাৎ এ শব্দটির গূঢ় অর্থ হচ্ছে সর্ব সত্তায়, সর্বান্তকরণে, আল্লাহ্র চিন্তা, আল্লাহ্র ধ্যান করা এবং অন্তরে তার সান্নিধ্য অনুভব করা যার প্রকাশ ঘটবে কয়েকটি শব্দ দ্বারা। অন্যথায় শুধু মৌখিক ‘জিকির’ জিকিরের সম-মর্যাদা সম্পন্ন নয়।
আয়াতঃ 002.232
আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না। এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জান না।
And when you have divorced women and they have fulfilled the term of their prescribed period, do not prevent them from marrying their (former) husbands, if they mutually agree on reasonable basis. This (instruction) is an admonition for him among you who believes in Allâh and the Last Day. That is more virtuous and purer for you. Allâh knows and you know not.
وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاء فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلاَ تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْاْ بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
Wa-itha tallaqtumu alnnisaa fabalaghna ajalahunna fala taAAduloohunna an yankihna azwajahunna itha taradaw baynahum bialmaAAroofi thalika yooAAathu bihi man kana minkum yu/minu biAllahi waalyawmi al-akhiri thalikum azka lakum waatharu waAllahu yaAAlamu waantum la taAAlamoona
