২২১। মক্কার কোন কোন গোত্র ছিলো উদ্ধত এবং একগুঁয়ে। তারা আরাফাতে গমন না করে মুজ্দালিফাতে অবস্থান করতো। এদেরকেই তিরস্কার করা হয়েছে তাদের একঁগুয়েমির জন্য এবং অন্য সকলের ন্যায় একই কাতারে হজ্জ্বের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্দেশ দান করা হয়েছে। কারণ ইসলাম সমতায় বিশ্বাসী।
আয়াতঃ 002.199
অতঃপর তওয়াফের জন্যে দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আস, যেখান থেকে সবাই ফিরে। আর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, করুনাময়।
Then depart from the place whence all the people depart and ask Allâh for His Forgiveness. Truly, Allâh is Oft-Forgiving, Most-Merciful.
ثُمَّ أَفِيضُواْ مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُواْ اللّهَ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ
Thumma afeedoo min haythu afada alnnasu waistaghfiroo Allaha inna Allaha ghafoorun raheemun
YUSUFALI: Then pass on at a quick pace from the place whence it is usual for the multitude so to do, and ask for Allah’s forgiveness. For Allah is Oft-forgiving, Most Merciful.
PICKTHAL: Then hasten onward from the place whence the multitude hasteneth onward, and ask forgiveness of Allah. Lo! Allah is Forgiving, Merciful.
SHAKIR: Then hasten on from the Place from which the people hasten on and ask the forgiveness of Allah; surely Allah is Forgiving, Merciful.
KHALIFA: You shall file together, with the rest of the people who file, and ask GOD for forgiveness. GOD is Forgiver, Most Merciful.
১৯৯। অতঃপর তোমরা দ্রুত পায়ে সে স্থান অতিক্রম করবে যেখান থেকে অন্যান্য লোকেরা ফিরে আসে ২২২। এবং আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ্ বারে বারে ক্ষমাশীল ও পরম করুণাময়।
২২২। দেখুন উপরের টিকা। আরাফাতে সকল হজ্জ্বযাত্রীগণ সমবেত হন। সুতরাং এটা খুবই স্বাভাবিক যে, প্রচণ্ড ভীড়ে সেখানে যানজটের সৃষ্টি হতে পারে; যার ফলে হজ্জ্বযাত্রীদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া স্বাভাবিক। সুতরাং আরাফাতে প্রয়োজনীয় সময়ের অধিক সময় ব্যয় না করে বা অপেক্ষা না করে সেখান থেকে দ্রুত প্রত্যাবর্তন করতে বলা হয়েছে। হজ্জ্বযাত্রীদের উচিত প্রত্যেকে পরস্পরের সুখ-সুবিধার প্রতি দৃষ্টি দেয়া।
আয়াতঃ 002.200
আর অতঃপর যখন হজ্জ্বের যাবতীয় অনুষ্ঠানক্রিয়াদি সমাপ্ত করে সারবে, তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ-দাদাদেরকে; বরং তার চেয়েও বেশী স্মরণ করবে। তারপর অনেকে তো বলে যে পরওয়াদেগার! আমাদিগকে দুনিয়াতে দান কর। অথচ তার জন্যে পরকালে কোন অংশ নেই।
So when you have accomplished your Manasik [(i.e. Ihrâm, Tawâf of the Ka’bah and As-Safâ and Al-Marwah), stay at ’Arafât, Muzdalifah and Mina, Ramy of Jamarât, (stoning of the specified pillars in Mina) slaughtering of Hady (animal, etc.)]. Remember Allâh as you remember your forefathers or with a far more remembrance. But of mankind there are some who say: ”Our Lord! Give us (Your Bounties) in this world!” and for such there will be no portion in the Hereafter.
فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُواْ اللّهَ كَذِكْرِكُمْ آبَاءكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاَقٍ
Fa-itha qadaytum manasikakum faothkuroo Allaha kathikrikum abaakum aw ashadda thikran famina alnnasi man yaqoolu rabbana atina fee alddunya wama lahu fee al-akhirati min khalaqin
YUSUFALI: So when ye have accomplished your holy rites, celebrate the praises of Allah, as ye used to celebrate the praises of your fathers,- yea, with far more Heart and soul. There are men who say: “Our Lord! Give us (Thy bounties) in this world!” but they will have no portion in the Hereafter.
PICKTHAL: And when ye have completed your devotions, then remember Allah as ye remember your fathers or with a more lively remembrance. But of mankind is he who saith: “Our Lord! Give unto us in the world,” and he hath no portion in the Hereafter.
SHAKIR: So when you have performed your devotions, then laud Allah as you lauded your fathers, rather a greater lauding. But there are some people who say, Our Lord! give us in the world, and they shall have no resting place.
KHALIFA: Once you complete your rites, you shall continue to commemorate GOD as you commemorate your own parents, or even better. Some people would say, “Our Lord, give us of this world,” while having no share in the Hereafter.
