কিন্তু সাধারণভাবে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম যা সর্বদা ক্ষমা ও উদারতা শিক্ষা দেয়। পরস্পরের প্রতি শুভেচ্ছা, সমঝোতা ও বিশ্বস্ততায় ইসলাম বিশ্বাসী। কিন্তু তাই বলে ইসলামে অন্যায়, অত্যাচার সহ্য করার বিধান নাই। যখন ধর্ম হয় বিপন্ন, অন্যায়, অত্যাচার সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন মুসলমানেরা নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এসবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য হবে, ধর্মের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করা, এমনকি জীবন ত্যাগ করতে দ্বিধা বোধ না করা। আত্মত্যাগ, নিঃস্বার্থ কাজ, দুঃস্থের প্রতি, নিপীড়িতের প্রতি কোমলতা প্রদর্শন ইত্যাদি হচ্ছে মুসলমানদের আদর্শ। যেমন আমরা দেখেছি মহানবী (সাঃ) এর জীবনে। আমরা এসবের প্রতিফলন দেখি সাহাবাদের জীবনে। তারা ছিলেন সাহসী, কর্তব্যপরায়ণ, বিশ্বস্ত। কাজের প্রতি আন্তরিকতা ও একাগ্রতা ছিল তাদের বৈশিষ্ট্য। তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল সর্বশক্তি দিয়ে সত্যের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ করা যা ‘জেহাদ’ নামে খ্যাত। এই আয়াতে এই উপদেশই দেওয়া হয়েছে সর্বকালের সর্বযুগের মুসলমানদের জন্য।
২০৬। ‘যারা ঈমানের শিখাকে দমন করতে চায় এটাই হচ্ছে তাদের পুরষ্কার’-এখানে উপদেশ হচ্ছে কেউ যদি জোরপূর্বক তোমাদের ধর্মীয় অধিকার হরণ করতে চায়, তবে সে তোমাদের ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরকম অবস্থায় আল্লাহ্র হুকুম হচ্ছে ভীত না হয়ে প্রতিদ্বন্দীর আহবান গ্রহণ করা ও ধর্ম যুদ্ধে অংশগ্রহণ করা।
আয়াতঃ 002.192
আর তারা যদি বিরত থাকে, তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু।
But if they cease, then Allâh is Oft-Forgiving, Most Merciful.
فَإِنِ انتَهَوْاْ فَإِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ
Fa-ini intahaw fa-inna Allaha ghafoorun raheemun
YUSUFALI: But if they cease, Allah is Oft-forgiving, Most Merciful.
PICKTHAL: But if they desist, then lo! Allah is Forgiving, Merciful.
SHAKIR: But if they desist, then surely Allah is Forgiving, Merciful.
KHALIFA: If they refrain, then GOD is Forgiver, Most Merciful.
১৯২। কিন্তু তারা যদি বিরত হয়, নিশ্চয়ই আল্লাহ্ বারে বারে ক্ষমাশীল এবং পরম দয়ালু।
১৯৩। যতক্ষণ [তাদের] দাঙ্গা-হাঙ্গামা ও উৎপীড়ন বন্ধ না হয়; এবং ন্যায় নীতি ও আল্লাহ্র প্রতি বিশ্বাস প্রতিষ্ঠিত না হয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ কর ২০৭। কিন্তু যদি তারা বিরত হয়, তবে যারা অত্যাচারী তারা ব্যতীত অন্যদের বিরুদ্ধে শত্রুতা করা চলবে না ২০৮।
২০৭। আরবী শব্দ ‘দ্বীন’ এই কথাটির সংক্ষিপ্ত একটি শব্দ যার অর্থ অনেক ব্যাপক। দ্বীন শব্দটির দ্বারা যে ভাব প্রকাশ করে সেগুলি হচ্ছে কর্তব্যে অবিচল, ভাল-মন্দ বিচারের ক্ষমতা, ন্যায় বোধ, বিশ্বাস, আনুগত্য, কৃতজ্ঞতা বোধ, প্রথাগত আচার অনুষ্ঠান ইত্যাদি। যদি কোন রাষ্ট্র উপরোক্ত গুণাবলীর দ্বারা পরিচালিত হয় তবেই বলা যাবে সেখানে আল্লাহ্র দ্বীন প্রতিষ্ঠিত। শুধুমাত্র নাম সর্বস্ব ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ্র দ্বীন প্রতিষ্ঠিত হয় না।
২০৮। কিন্তু যদি কাফিররা তাদের চুক্তি ভঙ্গ করে এবং যুদ্ধ করে তবে তোমরাও যুদ্ধ কর জালিমদের সাথে।
আয়াতঃ 002.193
আর তোমরা তাদের সাথে লড়াই কর, যে পর্যন্ত না ফেতনার অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তারা নিবৃত হয়ে যায় তাহলে কারো প্রতি কোন জবরদস্তি নেই, কিন্তু যারা যালেম (তাদের ব্যাপারে আলাদা)।
And fight them until there is no more Fitnah (disbelief and worshipping of others along with Allâh) and (all and every kind of) worship is for Allâh (Alone). But if they cease, let there be no transgression except against Az-Zâlimûn (the polytheists, and wrong-doers, etc.)
وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلّهِ فَإِنِ انتَهَواْ فَلاَ عُدْوَانَ إِلاَّ عَلَى الظَّالِمِينَ
Waqatiloohum hatta la takoona fitnatun wayakoona alddeenu lillahi fa-ini intahaw fala AAudwana illa AAala alththalimeena
YUSUFALI: And fight them on until there is no more Tumult or oppression, and there prevail justice and faith in Allah; but if they cease, Let there be no hostility except to those who practise oppression.
PICKTHAL: And fight them until persecution is no more, and religion is for Allah. But if they desist, then let there be no hostility except against wrong-doers.
SHAKIR: And fight with them until there is no persecution, and religion should be only for Allah, but if they desist, then there should be no hostility except against the oppressors.
KHALIFA: You may also fight them to eliminate oppression, and to worship GOD freely. If they refrain, you shall not aggress; aggression is permitted only against the aggressors.
