১৯৫। এই আয়াতটি থেকে বোঝা যায় ইসলামে নারী ও পুরুষকে আল্লাহ্ সমান মর্যাদা দিয়েছেন। নারী ও পুরুষ একে অপরের ভূষণ। অর্থাৎ পরস্পরের বন্ধু, সুখে-দুঃখে পরস্পরের অংশীদার, বিপদে-আপদে পরস্পরের সান্ত্বনা ও অবলম্বন। অর্থাৎ একে অপরের সম্পূরক বা অংশ। পোষাক যেরূপ শরীরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কও তাই, একে অপরের পোষাকের ন্যায়। কেউই বড় নয় বা কেউই ছোট নয়। এখানে পোষাকের উপমা দেয়া হয়েছে কারণ পোষাকের ব্যবহার হচ্ছে লজ্জা নিবারণ ও সৌন্দর্য্যবৃদ্ধির জন্য। ঠিক সেরকম স্বামী-স্ত্রীর সম্পর্ক হচ্ছে সুখ-দুঃখ, বিপদ-আপদ সবকিছুতে পরস্পর সমতার ভিত্তিতে জীবনের সৌন্দর্য্য বৃদ্ধি ও বাহিরের নিষ্ঠুর পৃথিবী থেকে আত্মরক্ষা করা। অর্থাৎ স্বামী-স্ত্রীর সম্পর্ক হবে সমঝোতার (Mutuality) ভিত্তিতে।
স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে সহবাসের প্রশ্নটিও এসে যায়। এটা অত্যন্ত জটিল ব্যাপার, তাই আল্লাহ্র হুকুম হচ্ছে এ ব্যাপারে সততা এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গীর (Openness) আশ্রয় নিতে। মিথ্যা এবং আত্মবঞ্চনাকে পরিহার করতে বলা হয়েছে। যৌন অনুভূতিকে খাদ্য এবং পানীয় এর সাথে এক শ্রেণীভূক্ত করা হয়েছে। কারণ খাদ্য, পানীয় এবং যৌন অনুভূতি এ তিনটিই পশু এবং মানুষ উভয়েরই মধ্যে সমভাবে বর্তমান। সুতরাং এ তিনটি প্রবৃত্তিকে পশু প্রবৃত্তি বলা চলে। সুতরাং রমজান মাসে দিনের বেলায় এই প্রবৃত্তিগুলিকে অবদমিত রাখতে হবে, তবে রাতের বেলায় এসবে নিষেধ নাই এবং এর জন্য লজ্জিত হওয়ার কোন কারণ নাই। কারণ প্রবৃত্তির জন্য আমরা দায়ী নই। এটা আল্লাহ্ প্রদত্ত। আমাদের প্রতি আল্লাহ্ আদেশ দিয়েছেন প্রবৃত্তি ও রিপুসমূহকে নিজের আয়ত্বে আনতে। আমরা যেনো প্রবৃত্তি ও রিপুর দাস না হই। তাই রমজানের একমাস এর চর্চা হয়।
১৯৬। ‘এবং আল্লাহ্ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা কর’। এই লাইনটি সম্বন্ধে বিভিন্ন মতবাদ আছে। বিভিন্ন অনুবাদক একে বিভিন্ন ভাবে অনুবাদ করেছেন। কেহ কেহ বলেন এর অর্থ এই যে ঊষা সমাগমের পূর্ব পর্যন্ত পানাহার এবং যৌনসঙ্গম বৈধ। আবার অনেকের মতে এর অর্থ হচ্ছে তোমাদের জন্য যা বৈধ করা হয়েছে তা ভোগ কর এবং রোজার যা মূল উদ্দেশ্য তার অনুসন্ধান কর। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে রিপুর দমন করা যাতে আত্মার উন্নতি লাভ ঘটে, ফলে আল্লাহ্র সান্নিধ্য লাভ সহজ হয়। অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি লাভের চেষ্টা করাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য।
১৯৭। যারা প্রকৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত তারা জানে, প্রতুষ্যের রূপমাধুর্য কী মনোহর। প্রথমে দেখা দেয় পূর্বদিগন্তে সাদা অনির্দিষ্ট আলোকের চিকন চিকন রেখা তারপর একটি অন্ধকার সবকিছু গ্রাস করে ফেলে, পরে এই অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে দেখা দেয় একটি রক্তিমাভ সাদা সুনির্দিষ্ট আলোক রেখা। এটিই হচ্ছে সত্যিকার প্রভাত বা ‘সুবহ্ সাদিক’। এরপর থেকেই রোজার সময় শুরু হয়।
১৯৮। ‘নিশাগম’ আরবীতে এই অর্থই হয়। তবে রাসূলের (সাঃ) শিক্ষা ও প্রত্যক্ষ রোজা রাখার নিয়ম থেকে জানা যায় যে এর সঠিক অর্থ হবে, ‘সূর্যাস্ত পর্যন্ত’।
১৯৯। এই আয়াতটি দ্বারা ‘ইহ্তিকাফ’ এর উল্লেখ করা হয়েছে। এর মানে হচ্ছে মসজিদে অবস্থান করে এবাদত বন্দেগীতে মশগুল হওয়া। আমাদের নবী (সাঃ) রমজানের শেষ দশ দিন মসজিদেই অবস্থান করতেন।
আয়াতঃ 002.188
তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে-শুনে পাপ পন্থায় আত্নসাৎ করার উদ্দেশে শাসন কতৃপক্ষের হাতেও তুলে দিও না।
And eat up not one another’s property unjustly (in any illegal way e.g. stealing, robbing, deceiving, etc.), nor give bribery to the rulers (judges before presenting your cases) that you may knowingly eat up a part of the property of others sinfully.
وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُواْ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
Wala ta/kuloo amwalakum baynakum bialbatili watudloo biha ila alhukkami lita/kuloo fareeqan min amwali alnnasi bial-ithmi waantum taAAlamoona
YUSUFALI: And do not eat up your property among yourselves for vanities, nor use it as bait for the judges, with intent that ye may eat up wrongfully and knowingly a little of (other) people’s property.
PICKTHAL: And eat not up your property among yourselves in vanity, nor seek by it to gain the hearing of the judges that ye may knowingly devour a portion of the property of others wrongfully.
SHAKIR: And do not swallow up your property among yourselves by false means, neither seek to gain access thereby to the judges, so that you may swallow up a part of the property of men wrongfully while you know.
KHALIFA: You shall not take each others’ money illicitly, nor shall you bribe the officials to deprive others of some of their rights illicitly, while you know.
