(১) নিজের কাল্পনিক সৃষ্টিকে সে স্রষ্টার উপরে স্থান দেয়। যেমন-অনেক উচ্চ শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তি আছেন যারা নাস্তিক, তাদের উপাস্য হচ্ছে বিজ্ঞান বা শিল্প বা সাহিত্য। এর মাঝেই তারা আত্মার পরিপূর্ণতা খুঁজে পেতে চায়। তাদের ধ্যান ধারণা সবই নিজেকে ঘিরে, নিজের সৃষ্টিকে ঘিরে আবর্তিত হয়। সেখানে বিশ্ব স্রষ্টার কোনও স্থান নাই। তারা ভুলে যায় যে আল্লাহ্ তাকে বিশেষ নেয়ামতে ধন্য করেছেন মানুষের সেবা করার জন্য। এখানে আত্ম অহংকার বা আত্মপূঁজার কোনও স্থান নাই।
(২) আর এক ধরনের লোক আছে যারা আল্লাহ্র আসনে বসায় তাদের নেতাকে। এই নেতা রাজনৈতিক হতে পারে [যেমন-লেলিন ছিলেন কমুনিষ্ট সোভিয়েত রাশিয়ায়] আবার ধর্মীয় হতে পারে। এখানে ধর্মীয় নেতা অর্থাৎ আমাদের দেশের পীর পূঁজার সংস্কৃতির কথা বলতে চাচ্ছি। এই সব পীর তাদের ভক্তদের এক আল্লাহ্র আসন থেকে নিজেদের সেই আসনে অধিষ্ঠিত করেছে এবং ভক্তদের সব মুশকিল আসানের মালিক বলে দাবী করে। আবার আর এক ধরণের পৌত্তলিকতা আমাদের সমাজে আসন গেড়ে বসেছে তা হচ্ছে ‘মাজার পূঁজা’ আল্লাহ্র কাছে কোনও শুভকাজে অনুমতি না চেয়ে কোন বিপদে সাহায্য না চেয়ে মাজারে যেয়ে জিয়ারত করে শুভ কাজ শুরু করা হয় বা বিপদে সাহায্য চাওয়া হয়।
(৩) তৃতীয় আর এক ধরনের লোক আছে যারা শয়তানের পূঁজারী। এরা মানুষকে বিপথে পরিচালিত করে। ফলে এরা অন্যায়, অসত্যকে আকড়ে ধরে এবং এর দ্বারা ইহলৌকিক উন্নতিকে জীবনের পরম পাওয়া বলে গণ্য করে। কিন্তু আল্লাহ্ পরিষ্কার ভাবে বলেছেন যে মৃত্যুর পর প্রতিটি মানুষের জ্ঞান চক্ষু উন্মীলন করা হবে। তারা যাদের পূঁজা করতো সেই পূঁজনীয় বস্তু তার ভক্তদের ত্যাগ করবে।
আয়াতঃ 002.166
অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আযাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক।
When those who were followed, disown (declare themselves innocent of) those who followed (them), and they see the torment, then all their relations will be cut off from them.
إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُواْ مِنَ الَّذِينَ اتَّبَعُواْ وَرَأَوُاْ الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الأَسْبَابُ
Ith tabarraa allatheena ittubiAAoo mina allatheena ittabaAAoo waraawoo alAAathaba wataqattaAAat bihimu al-asbabu
YUSUFALI: Then would those who are followed clear themselves of those who follow (them) : They would see the penalty, and all relations between them would be cut off.
PICKTHAL: (On the day) when those who were followed disown those who followed (them), and they behold the doom, and all their aims collapse with them.
SHAKIR: When those who were followed shall renounce those who followed (them), and they see the chastisement and their ties are cut asunder.
KHALIFA: Those who were followed will disown those who followed them. They will see the retribution, and all ties among them will be severed.
১৬৬। যাদের অনুসরণ করা হয়েছিলো, তারা অনুসারীগণ থেকে নিজেদের যখন মুক্ত করবে, তারা [অনুসারীগণ] তখন শাস্তিকে প্রত্যক্ষ করবে এবং এদের মধ্যকার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
১৬৭। যারা অনুসরণ করেছিলো, তারা বলবে, ‘যদি আমাদের আর একবার সুযোগ দেয়া হতো আমরা তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতাম, তারা যেরূপ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে।’ এরূপেই আল্লাহ্ তাদের কাজের [পরিণামকে] আক্ষেপের বিষয়রূপে দেখাবেন। তাদের জন্য আগুন থেকে বের হওয়ার কোন উপায় থাকবে না ১৬৮।
১৬৮। দেখুন [৩:১৫৬], [৮:৩৬], [১৯:৩৯], [৬৯:৫০], [২৫:২৩]। মৃত্যুর পরে আমাদের কৃতকর্মের ফলাফল হবে অপরিবর্তনীয়। অবিশ্বাসীরা পরলোকে অনুতাপের অনলে দগ্ধ হতে থাকবে যা থেকে তাদের মুক্তি ঘটবে না।
আয়াতঃ 002.167
এবং অনুসারীরা বলবে, কতইনা ভাল হত, যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেয়া হত। তাহলে আমরাও তাদের প্রতি তেমনি অসন্তুষ্ট হয়ে যেতাম, যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি। এভাবেই আল্লাহ তা’আলা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্যে। অথচ, তারা কস্মিনকালেও আগুন থেকে বের হতে পারবে না।
And those who followed will say: ”If only we had one more chance to return (to the worldly life), we would disown (declare ourselves as innocent from) them as they have disowned (declared themselves as innocent from) us.” Thus Allâh will show them their deeds as regrets for them. And they will never get out of the Fire .
وَقَالَ الَّذِينَ اتَّبَعُواْ لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّؤُواْ مِنَّا كَذَلِكَ يُرِيهِمُ اللّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُم بِخَارِجِينَ مِنَ النَّارِ
Waqala allatheena ittabaAAoo law anna lana karratan fanatabarraa minhum kama tabarraoo minna kathalika yureehimu Allahu aAAmalahum hasaratin AAalayhim wama hum bikharijeena mina alnnari
