আয়াতঃ 002.146
আমি যাদেরকে কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে। আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে।
Those to whom We gave the Scripture (Jews and Christians) recognise him (Muhammad SAW or the Ka’bah at Makkah) as they recongise their sons. But verily, a party of them conceal the truth while they know it – [i.e. the qualities of Muhammad SAW which are written in the Taurât (Torah) and the Injeel (Gospel)].
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءهُمْ وَإِنَّ فَرِيقاً مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ
Allatheena ataynahumu alkitaba yaAArifoonahu kama yaAArifoona abnaahum wa-inna fareeqan minhum layaktumoona alhaqqa wahum yaAAlamoona
YUSUFALI: The people of the Book know this as they know their own sons; but some of them conceal the truth which they themselves know.
PICKTHAL: Those unto whom We gave the Scripture recognise (this revelation) as they recognise their sons. But lo! a party of them knowingly conceal the truth.
SHAKIR: Those whom We have given the Book recognize him as they recognize their sons, and a party of them most surely conceal the truth while they know (it).
KHALIFA: Those who received the scripture recognize the truth herein, as they recognize their own children. Yet, some of them conceal the truth, knowingly.
১৪৬। কিতাবধারী লোকেরা এই [সত্যকে] সেরূপ জানে, যেরূপ তারা নিজেদের সন্তানদের চেনে ১৫১। কিন্তু তাদের এক দল জেনে শুনে সত্যকে গোপন করে।
১৫১। কিতাবধারী জাতিরা এই সত্যকে এমনভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদের চেনে। কারণ তাদের ধর্মগ্রন্থ, তাদের কৃষ্টি, ঐতিহ্য সবই সেই এক সত্যের উপরে প্রতিষ্ঠিত যা তাদের ধর্মের নূতন রূপকে স্বাগতম জানাতে সাহায্য করে। (কারণ এই রূপ সেই একই আল্লাহ্র নির্দেশে পরিবর্তিত ও সময়োপযোগী করে সংশোধিত। এরপরে আর কোনও জীবন-দর্শনের প্রয়োজন নেই-এটি সর্বকালের মানুষের জন্য একটি সম্পূর্ণ গ্রন্থ)। কোন কোন অনুবাদকের মতে ‘this’ বা এই শব্দটি আমাদের নবীকে ইঙ্গিত করে বলা হয়েছে। তাহলে এ আয়াতটির অর্থ দাঁড়ায় যে কিতাবধারী জাতিরা মুহম্মদকে সেরকম ভালভাবে জানে যেমন তারা তাদের সন্তানদের জানে। তারা জানে তিনি সত্যের প্রচারক, তারা জানে তিনি ইব্রাহীমের ধর্ম প্রচার করেছেন। তারা এও জানে যে তার বর্ণনাই তাদের ধর্মগ্রন্থে পূর্বেই বলা হয়েছে। কিন্তু অন্ধকার ও স্বার্থপরতা তাদের সত্য গোপন করতে এবং তাদের ধর্মগ্রন্থের বিপরীত কাজ করতে উদ্বুদ্ধ করে।
আয়াতঃ 002.147
বাস্তব সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন। কাজেই তুমি সন্দিহান হয়ো না।
(This is) the truth from your Lord. So be you not one of those who doubt.
الْحَقُّ مِن رَّبِّكَ فَلاَ تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ
Alhaqqu min rabbika fala takoonanna mina almumtareena
YUSUFALI: The Truth is from thy Lord; so be not at all in doubt.
PICKTHAL: It is the Truth from thy Lord (O Muhammad), so be not thou of those who waver.
SHAKIR: The truth is from your Lord, therefore you should not be of the doubters.
KHALIFA: This is the truth from your Lord; do not harbor any doubt.
১৪৭। সত্য তোমার প্রভুর নিকট থেকে আগত ১৫২। সুতরাং তুমি বিন্দুমাত্র সন্দেহ পোষণ করো না।
১৫২। ‘সত্য’ হেদায়েতের ক্ষমতা একমাত্র আল্লাহ্র। মানুষ যত চেষ্টাই করুক সত্যকে গোপন রাখতে পারে না। মানুষের সন্দেহ, স্বার্থপরতা, বিকৃতি সবকিছুর উর্ধ্বে আল্লাহ্র অস্তিত্ব। পৃথিবীতে আল্লাহ্ই একমাত্র সত্য। তিনিই আদি এবং অন্ত। সুতরাং সত্য হেদায়েতের ক্ষমতা একমাত্র তাঁরই।
আয়াতঃ 002.148
আর সবার জন্যই রয়েছে কেবলা একেক দিকে, যে দিকে সে মুখ করে (এবাদত করবে)। কাজেই সৎকাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।
For every nation there is a direction to which they face (in their prayers). So hasten towards all that is good. Wheresoever you may be, Allâh will bring you together (on the Day of Resurrection). Truly, Allâh is Able to do all things.
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
Walikullin wijhatun huwa muwalleeha faistabiqoo alkhayrati aynama takoonoo ya/ti bikumu Allahu jameeAAan inna Allaha AAala kulli shay-in qadeerun
YUSUFALI: To each is a goal to which Allah turns him; then strive together (as in a race) Towards all that is good. Wheresoever ye are, Allah will bring you Together. For Allah Hath power over all things.
PICKTHAL: And each one hath a goal toward which he turneth; so vie with one another in good works. Wheresoever ye may be, Allah will bring you all together. Lo! Allah is Able to do all things.
SHAKIR: And every one has a direction to which he should turn, therefore hasten to (do) good works; wherever you are, Allah will bring you all together; surely Allah has power over all things.
KHALIFA: Each of you chooses the direction to follow; you shall race towards righteousness. Wherever you may be, GOD will summon you all. GOD is Omnipotent.
