• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, আগস্ট 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নেই, কিছু নেই – তসলিমা নাসরিন

Nei Kichu Nei by Taslima Nasrin

দাদা, ছোটদা, ইয়াসমিন কাউকে দেখি না এখন আক্ষেপ করতে যে, যে শ্রদ্ধা তোমার প্রাপ্য ছিল, তুমি তা পাওনি। তোমার প্রতি কোনও কর্তব্য বা দায়িত্ব পালনে তাদের কোনও ত্রুটি ছিল, এমন কথা ভুলেও কেউ উচ্চারণ করে না। সবাই অবিশ্বাস্য রকম শীতল, ভারমুক্ত, তৃপ্ত। অথচ আমি জানি মা, কতটা ভুল আমার মতো তারাও করেছে। আক্ষেপ আমার হয়, অনুতাপ আমার হয়। আমি খুব ভালো করেই জানি যে তোমাকে যত অবজ্ঞা করেছি, তত অবজ্ঞা আমি কাউকে করিনি। তত অসম্মান পৃথিবীর কাউকে আমি করিনি। যত ঘৃণা করেছি আমি তোমাকে, সত্যি বলতে কী, তত আর কাউকে করিনি। আমার মাঝে মাঝে মনে হয়, অনুশোচনা আমি কেন করি এখন? তুমি নেই বলেই তো! তুমি যদি থাকতে, এই অনুশোচনাটা করতাম বলে মনে হয় না। যেমন তোমাকে ভুলে ছিলাম, তেমনই থাকতাম। কারও বোধোদয় হওয়ার জন্য যদি অন্য কারও মৃত্যুর প্রয়োজন হয়, তবে সেই বোধোদয়ের মূল্য কি সত্যিই কিছু? আমার এই বোধের জন্য, বিশ্বাস করো বা না করো, আমারই লজ্জা হয়।

তোমার একাকীত্ব নিয়ে কোনওদিন সামান্যও ভাবিনি। ছোটবেলায় না হয় ভাবিনি। বড়বেলাতেও কেন একবারের জন্যও মনে হয়নি, কী দুঃসহ জীবন তুমি কাটিয়েছো তোমার সারাজীবন। কেন একবারও ভাবিনি কী ভীষণ একা তুমি। বুদ্ধি হবার পর কোনওদিন দেখিনি বাবা আর তুমি এক বিছানায় ঘুমোচ্ছো। বাবা তো তোমার সঙ্গে শুতো না। তার মেয়ে ছিল শোয়ার। তুমি কেঁদে কেটে বুক ভাসিয়ে, চেঁচিয়ে বাড়ি মাথায় করে, বাবাকে ফেরাতে চেয়েছো, পারোনি। তুমি ব্যর্থতার আরেক নাম। বাবা তোমার সামনে দিয়ে গটগট করে বেরিয়ে যেতে। মেয়েমানুষের অভাব বাবার থাকবে কেন, দেখতে অসম্ভব সুন্দর ছিল, তার ওপর ডাক্তার, আবার নামকরা ডাক্তার, রোগীতে ভরে থাকতো চেম্বার, হয় বাবা বড় সিভিল সার্জন, নয় মেডিকেল কলেজের প্রফেসর। এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব, গুণে জ্ঞানে ভরপুর পুরুষ শহরের কজন দেখেছে! মেয়েরা বাবার প্রেমেপড়তো। তবে বাবার কপালও যে খুব ভালো ছিল, তানয়। কোন এক ফর্সা বিবাহিত মহিলার সঙ্গে বাবা সেই যৌবনেই এমন ভিড়ে গিয়েছিল যে সেই মহিলা তার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে বাবাকে চাপ দিয়ে বিয়ে পর্যন্ত করিয়ে নিয়েছিল। এসব আমরা কেউ জানতাম না। হঠাৎহঠাৎ লোকমুখে শুনতাম। লোকের কথা বিশ্বাস হত না। বাইরের প্রেম ভালোবাসা, সোহাগ সম্ভোগের খবর বাবা কোনওকালেই বাড়িতে আনেনি। বাবার না হয় শরীর জুড়োতো, তোমার কী হত! তোমাকে স্পর্শ করার কোনও প্রাণী তো কোথাও ছিল না। আমাণুদ্দৌলা কদিন তোমার সঙ্গে সম্ভবত গল্প করার ছুতোয় তোমার হাত ছুঁয়েছে, কিন্তু সে যে খুব বেশিদূর যেতে পেরেছিল, মনে হয় না। আমিই তো তোমার একটা বন্ধু সম্বোধন করে লেখা চিঠি কোত্থেকে আবিষ্কার করে বাড়ির সবার সামনে একদিন চিৎকার করে জানিয়ে দিয়েছিলাম। ফ্যাকাসে হয়ে গিয়েছিল তোমার মুখখানা। আমরা সবাই খাওয়ার টেবিলে বসে খাচ্ছিলাম, বাবা, দাদা, ছোটদা, আমি … ওইসময়ই ঘৃণা ছুঁড়তেছুঁড়তে বলেছিলাম সে কথা, যে, তুমি একটা প্রেমপত্র লিখেছো কাউকে, কী লিখেছো তাও বলেছি, অল্প বয়সে মস্তিষ্কের ঘর বারান্দা বড় তকতকে থাকে, দাঁড়ি কমাও মুখস্ত হয়ে যায়। সেই চিঠিটা কাকে লিখেছো, তা যে অনুমান করতেপারছি, এবং সেই অনুমানটিও সবাইকে আরও দ্বিগুণ চেঁচিয়ে জানিয়ে দিয়েছিলাম, তা ওই ঘৃণার জন্য। তোমাকে, সত্যি কথা বলতে কী মা, আমি ঘৃণা করতাম। তোমার কিছুই আমার পছন্দ হতো না। তোমার অসহায়তা আমার ভেতরে কোনও করুণা সৃষ্টি করতো না। পৃথিবীর সব নির্যাতিত অসহায় মানুষের জন্য আমার মায়া হত, কিন্তু তোমার জন্য হত না। কেন আমি সেদিন ছোট একটা চিঠি, তোমার দুঃখ বুঝতে চাইছে বা পারছে, এমন কাউকে সমমর্মী মনে করে লিখেছো, পড়ে তোমাকে ছিছি করেছিলাম! আজ আমার ভাবতে লজ্জা হয় সেই কথা মনে করে যে পরিবারের সবার সামনে তোমাকে ওভাবে নির্লজ্জের মতো লজ্জা দিয়েছিলাম, তোমার জগৎ এক কুঁয়ে ধসিয়ে দিয়েছিলাম। ভাবতে লজ্জা হয় তোমার জন্য বাইরের মানুষের সহানুভূতি ছিল, আমার ছিল না। শুধু লজ্জা নয়, নিজের ওপর ঘৃণাও হয়। আমাকে হয়তো অনেকে সান্ত্বনা দেবে এই বলে যে, আমার মানসিকতাও আর সব মেয়ের মতোপুরুষতান্ত্রিক সমাজে থেকে থেকে পুরুষতান্ত্রিক হয়েই গড়ে উঠেছিলো, এ দোষ তাই আমার নয়। দোষ অন্যের ঘাড়ে চাপাবার অভ্যেস নেই আমার। দোষ আমারই। এ কথা সম্পূর্ণই ঠিক যে, আমি আসলেই ভেতরে ভেতরে বিশ্বাস করতাম মেয়েদের নিজের কোনও জীবন থাকতে নেই, তাদের জন্মই হয়েছে স্বামীসেবার জন্য, জন্মই হয়েছে পুরুষের দাসত্ব করার জন্য। পুরুষের অধিকার আছে স্ত্রীর বাইরে যে কারও সঙ্গে মানসিক বা শারীরিক সম্পর্ক করার, কোনও মেয়ের সে অধিকার নেই। ভালো মেয়ে হতে চাইলে একনিষ্ঠ হতে হয়, পতিব্রতা হতে হয়। আমার পুরুষতান্ত্রিক মানসিকতা তোমাকে একা পেয়ে, নিরীহ পেয়ে, শক্তিহীন পেয়ে চরম আঘাত করেছে।

ছোটবেলায় তুমি আমার মাথায় নারকেল তেল দিয়ে চুল আঁচড়ে দিতে। উকুন হলে উকুন বেছে দিতে, জামা কাপড় নিজে সেলাই মেশিনে তৈরি করে দিতে, নোংরা হলে কেচে দিতে। আমার বিছানা, আলনা, আলমারি, কাপড়চোপড়, বইপত্র গুছিয়ে রাখতে। দিন রাতপড়ছি, মাথাটা যেন ভালো কাজ করে, মাথাটা যেন পড়া মনে রাখে, সে কারণে আমার যে একটু ডিম দুধ খাওয়া দরকার, মাছ মাংস খাওয়া দরকার, একটু যে ফল দরকার –এগুলো বাবার কাছে কতভাবে যে বলতে। আমরা তো সবাই বাবার ওপরই নির্ভর ছিলাম, এরকম তোনয় যে তোমার সাধ্য ছিল কিছু কেনার। সাধ্য থাকলে কী না করতে তুমি! তোমার হাতে যখনই কিছু টাকা এসেছে, তখনই তুমি কারও না কারও জন্য কিছু কিনেছে। নিজের জন্য কিছুই কোনওদিন কেনননি। যখন নানি বাড়ি বা তোমার বোনের বাড়ি যেতে, সেই যাওয়াররিক্সাভাড়াটাও, দুটাকা কী তিন টাকা, তোমাকে চেয়ে চেয়ে নিতে হত বাবার কাছ থেকে। বেশির ভাগ সময়ই বাবা দিত না। তুমি তোমার ভাই বোনের কাছ থেকে চাইতে। সংকোচ হত তোমার। কিন্তু উপায়ই বা কী ছিল। তোমার ভাই বোনকে, তোমার বাবা মাকে তুমি অনেক কিছু, সামান্য কিছুহলেও উপহার দিতে চাইতে। কাউকে কিছু দিতে পারার ক্ষমতা ছিল না তোমার। তোমার মতো নিঃস্ব কী জগতে দ্বিতীয় কেউ ছিল! চাকরি করাকালীন আমি জানি না কখনও তোমার হাতে কোনও টাকা দিয়েছি কিনা। যদি দিয়েও থাকি কোনওদিন, টাকাটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সামান্য কটা টাকা নিয়েই চলে যেতে আমার জন্য আমার ভালো লাগে এমন কিছু কিনে আনতে। মা, আমার আজ মনে হয়, তুমি বোধহয় তোমাকে ভালোবাসতে না। স্বামী সন্তানকে ভালোবাসলে যে নিজেকে ভালোবাসতে হয় না, কে তোমাকে শিখিয়েছিলো!

Page 3 of 94
Prev1234...94Next
Previous Post

সেইসব অন্ধকার – তসলিমা নাসরিন

Next Post

নির্বাসন – তসলিমা নাসরিন

Next Post

নির্বাসন - তসলিমা নাসরিন

দ্বিখণ্ডিত - তসলিমা নাসরিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In