• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আমার প্রতিবাদের ভাষা – তসলিমা নাসরিন

Amar vasha amar protibad by taslima nasreen

ভারতের আইনে পতিতালয়ের ভেতরে মেয়েদের ওপর যৌন নির্যাতন চললে অসুবিধে নেই। পতিতালয়ের সীমানা ডিঙোলে ভদ্র পরিবেশকে কলুষিত করার দায়ে পতিতাদের লাঞ্ছিত করা হয়। যারা মূল অপরাধী, যারা নির্যাতনকারী, তাদের শাস্তি না দিয়ে মেয়েদের, নির্যাতিতদের দেওয়া হয় শাস্তি। ভারতেও যদি আজ সুইডেনের আইনের মতো শরীর ক্রয় করা নিষিদ্ধ হয়, তাহলে নারী নির্যাতনের ব্যবসা এত ফুলে ফেঁপে উঠবে না।

পতিতাপ্রথাকে বৈধ করা মানে নারী নির্যাতনকে বৈধ করা। যে রাষ্ট্রে পতিতাপ্রথা বৈধ সেই রাষ্ট্র সত্যিকার কোনও গণতান্ত্রিক রাষ্ট্র নয়। গণতন্ত্র মানবাধিকার নিশ্চিত করে, নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করে। কোনও সভ্যতা বা কোনও গণতন্ত্র মানুষের ওপর নির্যাতনকে ছল ছুতোয় মেনে নেওয়ার চেষ্টা করে না। করতে পারে না। যদি করে, সেই গণতন্ত্রের নাম নিতান্তই পুরুষতন্ত্র, আর সেই সভ্যতার নাম বর্বরতা ছাড়া অন্য কিছু নয়।

পাকিস্তানে খুন

পাকিস্তানে খুন কোনও অস্বাভাবিক ঘটনা নয়। সুন্নিরা আহমদিয়া, শিয়া, বেলুচ, খ্রিস্টানদের মারছে। কারও সঙ্গে মতে মিলছে না তো মেরে ফেলছে। এই খুনখারাবির দেশে কোনও কোনও খুনের খবর পড়লে গা কেঁপে ওঠে। দীর্ঘশ্বাস বেরোয়। চোখে জল আসে। পাকিস্তানি খুনীরা দুদিন আগে মেরে ফেললো বহুমুখী প্রতিভার উজ্জ্বল তরুণী সাবিন মাহমুদকে।

সাবিন মাহমুদ অনেক কিছু নিয়ে মাথা ঘামাতেন। মানবতাবাদ, নারীবাদ, মুক্তচিন্তা, আর্ট কালচার। নিজে একটা ক্যাফে খুলেছিলেন, ক্যাফের সঙ্গে ছিল স্পেস। একটা জায়গা, যেখানে মানুষ আসবে, বিভিন্ন বিষয়ে তাদের ভিন্ন মত প্রকাশ করবে। যেখানে আবার চিত্রপ্রদর্শনীও হবে। জায়গাটার নাম দিয়েছিলেন দ্য সেকেন্ড ফ্লোর। নিজে সেতার বাজাতেন। বড় মিউজিক ফেস্টিভ্যালের আয়োজক ছিলেন। শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দলও গড়ে তুলেছিলেন। এই সাবিন মাহমুদকে গুলি করে মেরে ফেলা হয়েছে।

সমাজের জন্য ভালো কাজ করলে কিছু না কিছু শত্রু জন্মায়। সাবিন মাহমুদের শত্রু অল্প বিস্তর ছিল। ভ্যালেন্টাইনস ডে করতে দেবে না বলে করাচির মুসলিম মৌলবাদিরা লাফালাফি করলে সাবিন মাহমুদ ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আর বেলুচ বিচ্ছিন্নতাবাদী মামা আবদুল কাদিরকে তাঁর নিজের গড়ে তোলা দ্য সেকেন্ড ফ্লোরএ কথা বলার সুযোগ দিয়ে জাতীয়তাবাদীদের সেদিন শত্রু বানালেন। মামা আবদুল কাদির হারিয়ে যাওয়া বেলুচদের খোঁজ পাওয়ার জন্য আন্দোলন চালাচ্ছেন। ওই হারিয়ে যাওয়াদের মধ্যে নিজের পুত্রও ছিল। ২০০৯ সালে হারিয়ে যাওয়া পুত্রকে দুবছর পর উদ্ধার করেন। তবে অক্ষত এবং জীবিত অবস্থায় নয়। শরীর ছিন্নভিন্ন, মৃত। পাক আর্মির লোকেরা বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের এভাবেই তুলে তুলে নিয়ে মেরে ফেলে। ওদের অভ্যেস আছে কাউকে পছন্দ না হলে মেরে ফেলা। সাংবাদিকরাও অনেকে এভাবে মারা পড়েছে। বেলুচদের ওপর পাক আর্মির অত্যাচারের প্রতিবাদে আবদুল কাদির ১২০০ মাইল হেঁটেছিলেন বেলুচ রাজধানী কেটা থেকে ইসলামাবাদ পর্যন্ত। সরকারের চক্ষুশূল এই ৭৩ বছর বয়সী বৃদ্ধ মামা আবদুল কাদির। সরকার একবার তাঁকে আমেরিকা যেতে দেয়নি, আমেরিকায় মানবাধিকার বিষয়ে এক সেমিনারে অংশ গ্রহণ করার কথা ছিল তাঁর। এ মাসেই লাহোর বিশ্ববিদ্যালয় একটা অনুষ্ঠান বাতিল করে দিতে বাধ্য হয়েছে, যে অনুষ্ঠানে আবদুল কাদিরের অংশগ্রহণ করার কথা ছিল। বেলুচিস্তানকে কথা বলতে দাও- এই বিষয়ে যে সেমিনার হচ্ছিল দ্য সেকেন্ড ফ্লোরে, সেই সেমিনার সম্পর্কে মিডিয়াকে বলে দেওয়া হয়েছিল লেখালেখি না করতে। খুব বেশিদিন আগের ঘটনা নয়, কাদিরকে নিয়ে পাক আর্মির সঙ্গে টিভির সাংবাদিক হামিদ মীর তর্ক করার পর হামিদ মীরকে মেরে ফেলার চেষ্টা করা হয়।

বেলুচিস্তান আলাদা হয়ে গেলে পাকিস্তানের চলবে না। ওখানকার খনিজপদার্থ পাকিস্তানের দরকার। আর চীনের সঙ্গে বেলুচিস্তানের ওপর দিয়ে করিডোর বানানোর হাজার কোটি টাকার চুক্তিও হয়ে গেছে। কট্টর জাতীয়তাবাদিরা পাকিস্তান আবার বিভক্ত হোক চায় না। পূর্ব পাকিস্তানের আলাদা হয়ে যাওয়া এখনও তাদের অশান্তি দেয়। অনুমান করতে পারি, এই কট্টর জাতীয়তাবাদী কারা। পাক আর্মির ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স। নটোরিয়াস আইএসআই।

সাবিন মাহমুদ সবে বেলুচিস্তানের ওপর একটা সেমিনার থেকে বেরোচ্ছিলেন, ওই দ্য সেকেণ্ড ফ্লোর থেকেই বেরোচ্ছিলেন, গাড়িতে উঠবেন, তখনই পাঁচটা বুলেট এসে লাগে ওঁর শরীরে। আমি ঠিক বুঝে পাচ্ছি না, কাদিরকে খুন না করে সাবিনকে কেন খুন করা হয়েছে। কাদিরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণেই যদি আততায়ীর রাগ সাবিনের ওপর পড়ে, তবে কাদির বেলুচিস্তানকে আলাদা করতে চাইছে, কাদিরই যত নষ্টের মূল, এই নষ্টের মূলটাকে মেরে ফেললেই তো ল্যাঠা চুকে যেতো, তাকে কোনও অনুষ্ঠানে কেউ আর ডাকতে পারতো না। ৭৩ বছর বয়সের এই বৃদ্ধকে যখন খুশি, যেভাবে খুশি মেরে ফেলা তো আইএসআইএর জন্য মোটেও কঠিন কোনও কাজ নয়।

সাবিন মাহমুদের কথা ভাবছিলাম আর ভাবছিলাম বাংলাদেশের রাজিব হায়দার, অভিজিৎ রায় আর ওয়াশিকুর বাবুর কথা। পাকিস্তানে এখনও গুলি করে মারা হয়। বাংলাদেশে আজকাল মারা হয় কুপিয়ে। অভিজিৎ আর ওয়াশিকুর ইন্টারনেটের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করছিলেন সমাজ পরিবর্তনের জন্য। সাবিনের স্বপ্ন ছিল ইন্টারনেটের মাধ্যেম সমাজ পরিবর্তন করবেন। মাঠঘাটের অ্যাকটিভিস্টদের না হয় সহ্য হয়, এই ড্রিমারদেরই কিছুতেই সহ্য হয় না প্রতিক্রিয়াশীল রক্ষণশীল ধর্মান্ধ গোষ্ঠীর। অ্যাকটিভিস্টদের হুমকি দিলে হয়তো মৃত্যুভয়ে পিছিয়ে যাবে। ড্রিমারদের পিছু হঠানো, ভয় পাওয়ানো সম্ভব নয়। ড্রিমাররা তাদের স্বপ্ন ছড়িয়ে দেন অন্যদের মধ্যে। অন্যরাও স্বপ্ন দেখতে শুরু করে।

পাটনা

একবার পাটনা বইমেলায় গিয়েছিলাম। আমার বইয়ের উদ্বোধন হলো। আমার বই মানে আমার বাংলা বইয়ের হিন্দি অনুবাদ। আমার প্রায় সব বইয়েরই হিন্দি অনুবাদ বেরিয়েছে। আমার কোন বইটির সেদিন উদ্বোধন হয়েছিল সে আর মনে নেই। ৫০ হাজার লোক এসেছিলো বইমেলায়। বইমেলা শেষ হওয়ার পর একদিন চিড়িয়াখানা দেখেছিলাম টয় ট্রেনে চড়ে। পাটনায় সরকারি গেস্ট হাউজে ছিলাম। সরকার যত্ন নিয়েছিলেন ভালো। একসময় ভারতের বিভিন্ন রাজ্যে আমাকে আমন্ত্রণ জানানো হতো। বিভিন্ন রাজ্য আমাকে সম্মান জানাতো। ২০০৭এ হায়দারাবাদি মুসলমানরা আমাকে আক্রমণ করার পর আর পশ্চিমবঙ্গ রাজ্য আমাকে রাজ্য থেকে বের করে দেওয়ার পর সব বন্ধ হয়ে গেছে। কোনও রাজ্যই এখন আমাকে আমন্ত্রণ জানাতে সাহস করে না। আমন্ত্রণ তো দুরের কথা, কোনও রাজ্যে প্রবেশের অনুমতিই নেই। কী দ্রুত ব্রাত্য হয়ে গেলাম। দোষ করলো অন্য লোকে, শাস্তি পাচ্ছি আমি।

পুরোনো পাপী

আমি পুরোনো পাপী। নারীর সমানাধিকারের কথা লিখতে গিয়ে দুনিয়ার সব ধর্মের কাপড় খুলে ছেড়ে দিয়েছি। আমার বিরুদ্ধে যখন বাংলাদেশ উত্তাল, যখন মৌলবাদী সন্ত্রাসী আর দেশের সরকার মিলে মিশে আমার বিরুদ্ধে হেন বদমাইশি নেই করছে না, তখন কিন্তু এখনকার অনেক নাস্তিক ব্লগারের জন্মও হয়নি। সেই আশির দশক থেকে বাংলাদেশের আগপাশতলা ইসলামের পানি দিয়ে ধোয়া হচ্ছে, ইসলামের সোনা দিয়ে মোড়ানো হচ্ছে। তার ফল এখন হাতে নাতে পাচ্ছে সবাই। আমাকে দেশ থেকে বের করে দিয়েছে বলে আজও প্রাণে বেঁচে আছি। এখন দেশের তরুণ নাস্তিক ব্লগারদের এক এক করে কুপিয়ে মারা হচ্ছে। প্রাণ বাঁচানোর জন্য এরা এখন দেশের বাইরে বেরোতে চাইছে। কিছুদিন আগে যুগান্তর পত্রিকায় ছাপা হয়েছিলো পুলিশের এক বিশেষ রিপোর্ট। আনসারুল্লাহ বাংলাটিম নাকি ভারতে তিনটে স্লিপার সেল পাঠিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। আমি ইউরোপের নাগরিক, আমেরিকার গ্রীনকার্ড ধারী। আমি বিপদের আঁচ পেলে উড়াল দিতে পারবো। কিন্তু বাংলাদেশের ব্লগাররা বেরোবে কী করে? সবাই ভাবছে, এর পরের ভিকটিম বোধহয় সে ই। আমি লিখেছি অনেক, হাসিনা যেন নাস্তিক ব্লগারদের,যাদের জীবনের হুমকি আছে, নিরাপত্তা দেন। আমার কথা হাসিনা শুনবেন কেন? হু এম আই? তিনি হলেন প্রধানমন্ত্রী। বিশাল জিনিস। আসল কথা হলো, হাসিনা পরের নির্বাচনে জেতার জন্য মৌলবাদী পটাচ্ছেন, তিনি নিরাপত্তা তো দেবেনই না, খুনীদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেবেন না। এই দুঃসহ অবস্থায় দেশ ত্যাগ করা ছাড়া নাস্তিক ব্লগারদের আর কোনও উপায় নেই। আপাতত বাঁচুক। দেশের অবস্থা ভালো হলে না হয় ফিরবে দেশে। কিন্তু শাহরিয়ার কবির চান না ব্লগাররা দেশ ছাড়ক। তিনি বলছেন, এতে লাভ হবে না, জামাতি ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জামাত নিষিদ্ধ হলে সন্ত্রাসীরা নাস্তিকদের খুন করবে না? কোনও গ্যারেন্টি নেই। এতকাল যাবৎ জামাতি ইসলামির বাইরেও লক্ষ লক্ষ মৌলবাদী-সন্ত্রাসীর জন্ম হয়েছে, তারা জামাতির চেয়েও লক্ষ গুণে ভয়ংকর। তারা আইসিস-আলকায়দার নির্দেশে চলে। শাহরিয়ার কবির বললেন তিনি একা বাইরে বেরোন না, আর বেরোলে সঙ্গে লোক থাকে এবং হাতে পিস্তল থাকে। শাহরিয়ার কবির না হয় পিস্তল এবং পিস্তলের লাইসেন্স জোগাড় করতে পারলেন। কিন্তু অল্প বয়সী নাস্তিক ব্লগাররা পিস্তল কোত্থেকে জোগাড় করবে, লাইসেন্সই বা তাদের কে দেবে? যে সরকার তাদের কোনও দেহরক্ষী দেয় না, সে সরকার দেবে লাইসেন্স?

প্রতিবাদ

টুপ টুপ করে সবাই তো সাহিত্য আকাদেমি প্রাইজ ফেরত দিচ্ছেন। আমি হলেও দিতাম। লেখক কালবুরগিকে হত্যা করার পর সাহিত্য আকাদেমি চুপ করে বসে থাকলে, প্রতিবাদ না করলে, রাগ তো হতোই। গরুর মাংস খেয়েছে বলে কাউকে মেরে ফেলা হবে, এ তো আমিও মানি না। এ নিয়ে লিখেছি, খুনীদের ধিক্কার দিয়েছি। পত্রিকায় কলাম লিখে, টুইট করে, ফেসবুকে লিখে কালবুরগি হত্যার প্রতিবাদ করেছি। শুধু কালবুরগি নয়, দাভোলকার, পানসারে হত্যার প্রতিবাদও করেছি। এখানেই থেমে থাকিনি, ভারতবর্ষে আমাকে যারা আক্রমণ করেছে, যে মুসলিম মৌলবাদীরা, যে বামপন্থীরা, যে ডানপন্থীরা –তাদের অন্যায় আচরণের প্রতিবাদও আমি করেছি। আমার বই যারা নিষিদ্ধ করেছে, আমাকে রাজ্য থেকে যারা তাড়িয়েছে, আমার বইয়ের উদ্বোধন যারা বাতিল করেছে, আমার মেগাসিরিয়াল যারা বন্ধ করেছে, তাদের অসহিষ্ণুতার প্রতিবাদ আমি প্রচুর করেছি। কিন্তু যাঁরা আজ আকাদেমি পুরস্কার ফেরত দিচ্ছেন, তাঁদের কাউকে কিন্তু আমার ওপর কোনও সরকারি বা বেসরকারি অন্যায়ের প্রতিবাদ করতে দেখিনি। আমি ভারতীয় নই বলে? কিন্তু অন্যায় যারা করেছে তারা তো ভারতীয়। অত্যাচারিতরা অন্য দেশের হলে অত্যাচারীর সাত খুন মাপ– তাই বুঝি?

ফাঁসি

দুটো লোককে ফাঁসি দেবে বলে বাংলাদেশের হাজার হাজার মানুষ আজ উত্তেজিত। ভায়োলেন্স খারাপ লোকেরা করে, ইলিগ্যালি করে। এখন রাষ্ট্র করছে ভায়োলেন্স, লিগ্যালি। চোখের বদলে চোখ নিচ্ছে। দাঁতের বদলে দাঁত নিচ্ছে। রাষ্ট্র বোধহয় ভায়োলেন্স শেখায় মানুষকে, এভাবেই। খুনী আর রাষ্ট্রের মধ্যে খুব বেশি পার্থক্য দেখতে পাই না। কাউকে ফাঁসি দিলেই যে পার্থক্যটা দেখিনা তা নয়, ব্লগার-লেখকদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে যখন রাষ্ট্র কোনও ব্যবস্থা নেয় না, বরং খুনীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কিন্তু সইবো না, তখনও পার্থক্যটা দেখি না।

Page 68 of 105
Prev1...676869...105Next
Previous Post

লজ্জা – তসলিমা নাসরিন

Next Post

ভ্রমর কইও গিয়া – তসলিমা নাসরিন

Next Post

ভ্রমর কইও গিয়া - তসলিমা নাসরিন

ব্রহ্মপুত্রের পাড়ে - তসলিমা নাসরিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In