• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আমার প্রতিবাদের ভাষা – তসলিমা নাসরিন

Amar vasha amar protibad by taslima nasreen

একবার মনে আছে ভারতের সঙ্গে কোনো এক দলের খেলা হচ্ছিল, আমি ভারতকে নয়, অন্য দলকে সমর্থন করছিলাম, যেহেতু অন্য দলটি ভালো খেলছিল। টুইটারে আমার মত প্রকাশ করতেই উড়ে এলো জাতীয়তাবাদী ভারতীয়রা, পারলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে, নয়তো কান ধরে টেনে নিয়ে বর্ডার পার করে দিয়ে আসে। যদি ভারতের সঙ্গে বাংলাদেশের খেলায় বাংলাদেশকে সমর্থন করি, আশা করছি, ভারত আমাকে ততোটা তিরস্কার করবে না। আর তিরস্কার করলেই বা কী! আমি কি পাছে লোকে কিছু বলের ভয়ে কোনওকালেই নিজের মতকে পাল্টেছি নাকি নিজের মতকে কোথাও অপ্রকাশ করেছি!

২. সেদিন, নারী দিবসের দিন, দিল্লির বেঙ্গল এসোসিয়েশন আমাকে সম্বর্ধনা দিল। যেহেতু আমি কোনও অনুষ্ঠানে আজকাল যাই টাই না, ঘরোয়া আড্ডা হবে এই বলে যখন ডাকা হলো, গিয়েছিলাম। কিন্তু দেখলাম তিনশ লোক বসে আছে, সামনে স্টেজ, মাইক। অনেকে কবিতা পড়লেন, গান গাইলেন, বক্তব্য রাখলেন। আমি অল্প কিছু কথা বললাম, দুটো কবিতা পড়লাম। কিন্তু দর্শক শ্রোতা ওটুকুতে সন্তুষ্ট ছিল না, তারা আমার আরও কথা, আরও কবিতা শুনতে চাইছিল। অনুষ্ঠান শেষে হুড়মুড় করে সবাই প্রায় ঝাঁপিয়ে পড়লো আমার ওপর, আমার অটোগ্রাফ নেবে, ছবি তুলবে, আমার হাতখানা একটুখানি ছোঁবে। বেশ চমকিত হলাম। সাত বছর পার হয়ে গেছে আমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হয়েছে। কোথাও আমার কোনও লেখা ছাপা হয় না বললেই চলে। পশ্চিমবঙ্গের সরকার আমাকে রাজ্যছাড়া করার সঙ্গে সঙ্গে পত্র পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে আমার লেখা ছাপানো, আমার বইএর খবর বা রিভিউ ছাপানো। আমার বই যে বের হয়, বই কেমন হয়, সে খবর কোনও পাঠকই জানতে পারে না। বাংলা মিডিয়ার ব্যবহারে মনে হয়, আমি একজিস্ট করি না। জনপ্রিয় একজন লেখককে রাতারাতি একটা নিষিদ্ধ নামে পরিণত করেছে ওরা। ছোট একটি প্রকাশক, নষ্ট না হওয়া-চরম-বামপন্থী, বই ছাপিয়ে যাচ্ছেন এখনও। যে মানুষটা কোনওদিন কোনও রাজনীতি করলো না, তাকে নিয়ে রাজনীতি কে আগে করবে, কে বেশি করবে, তার প্রতিযোগিতা চলে ভারতবর্ষে। সবারই বিশ্বাস, আমাকে যে বেশি লাথি মারতে পারবে, আমার প্রতি ঘৃণা যে বেশি প্রকাশ করতে পারবে, সে-ই সংখ্যালঘুর ভোট পাবে বেশি। দেখে হাসি পায়, দুঃখও লাগে। তবে আটই মার্চের ওই অনুষ্ঠানটায় গিয়ে আমার মনে হয়েছে, বাঙালির মন থেকে এখনও আমাকে সম্পূর্ণ মুছে ফেলতে পারেনি বাংলার সরকার এবং মিডিয়া জগৎ। এখনও মানুষ মনে রেখেছে আমাকে, এখনও তারা আমার বই পড়ে।

৩. আমি নারীবাদী লেখিকা। লোকে এ কারণেই ভেবে নেয় আমি রান্না করতে জানি না। নারীবাদের সঙ্গে রান্না না করার সম্পর্ক ঠিক কী, আমি জানি না। আমি নিজে বাজার করি, নিজে রান্না করি, বাগান করি, ঘর সাজাই। এগুলো করতে আমি খুব পছন্দ করি। আমি খুব নরম স্বরে কথা বলি, সদা হাস্যোজ্জ্বল, কারও সঙ্গে দুর্ব্যবহার করি না, অতি উদার, অতি অতিথি পরায়ণ। এগুলো নাকি নারীবাদের সঙ্গে যায় না। আমাকে নাকি চিৎকার করতে হবে, গালাগালি করতে হবে, বর্বর পুরুষ দেখলে কিছু কিল ঘুসি লাগাতে হবে। সেদিন নারী দিবসের অনুষ্ঠানেও দেখলাম অনেকে বলছিল, ভেবেছিলাম কিছু কড়া কথা বলবেন। কিন্তু আমি যে গলা নামিয়ে, শান্ত কণ্ঠে, কড়া কথা বলতে পারি, তা অনেকে বুঝতে পারে না। কড়া কথা, উচিত কথা, অন্যায়ের প্রতিবাদ করা–এসবের জন্য গলার স্বর সপ্তমে চড়ানোর আসলে দরকার পড়ে না।

তা যা বলছিলাম, রান্না। বন্ধুদের জন্য রান্না করতে, বন্ধুদের খাওয়াতে আমি খুব ভালোবাসি। প্রচুর মাছ টাছ রান্না করি। কিছুকাল হলো লক্ষ করছি, বন্ধুরা সবাই খুব কম খায়। সেদিন বাংলাদেশ থেকে আমার সঙ্গে দেখা করতে ছোটভাইমতো একজন এসেছিলো। অনেক কিছু রান্না করেছিলাম, চিংড়ি, পাবদা, ভেটকি, ইলিশ, পার্সে। খেলোনা প্রায় কিছুই। ভাত তো আজকাল কেউ এক চামচের বেশি নিতেই চায় না। কালও কলকাতা থেকে পুরোনো এক বন্ধু এসেছিলো। খাদ্যরসিক হিসেবেই তাকে জানতাম। কলকাতায় যখন ছিলাম, আমার বাড়িতে প্রায় দুপুরবেলায় ও চলে আসতো, তৃপ্তি করে খেতো। কাল দেখলাম ও শুধু মাছের কোনা ভেঙে ভেঙে নিচ্ছে, পুরো মাছটা খাবে না।ভাত তো নেবেই না। জিজ্ঞেস করলাম, ডায়বেটিস হয়েছে কি না। বললো, না। তবে কেন? বললো, পেটটায় যেন মেদ না হয়। পেটের মেদ নিয়ে শুধু মেয়েদের নয়, ছেলেদেরও আজকাল অস্বস্তি। বন্ধুটা বললো, অনেকদিন বাঁচতে চাই, তাই খাওয়া কমিয়ে দিয়েছি। অনেকদিন বাঁচতে হলে বুঝি খাওয়া কমিয়ে দিতে হয়। লক্ষ করছি, খাবারের মধ্যে ভালো খারাপ না বেছে, খাবারের পরিমাণটা অনেকে কমিয়ে দেয়। পাতে ঘি নিচ্ছে, মাখন খাচ্ছে, পনির খাচ্ছে, মিস্টি খাচ্ছে, চায়ে চিনি খাচ্ছে কিন্তু ভাতটা খাচ্ছে না, ভাতে নাকি ক্যালোরি বেশি। নিরীহ শাক সবজি আর মাছ খেতেও অনেকের ভয়। আজকাল স্বাস্থ্য সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ছে। পার্কে, জিমে লোকের ভিড়। সবাই বেশিদিন বাঁচতে চায়। এদিকে আমি সেদিন আমার ট্রেডমিলটা দিয়ে দিলাম আমার এক বন্ধুকে। সে লুফে নিলো। আমার ব্যায়াম ট্যায়াম করতে ভালো লাগে না। আমি কি বেশিদিন বাঁচতে চাই না! চাই তবে নিজেকে কষ্ট দিয়ে নয়। মাঝে মাঝে সাইকেল চালাতে ইচ্ছে করলে চালাই বা সাঁতার কাটতে ইচ্ছে করলে কাটি। আর বায়ু যদি দুষিত না থাকে, চমৎকার যদি আবহাওয়া, মনটাও ফুরফুরে, তাহলে হাঁটতে ভালো লাগে, হাঁটি। যা খেতে ইচ্ছে করে খাই। শুধু দেশি খাবার নয়। পৃথিবীর নানা দেশে, নানা শহরে আর গ্রামে, লোকাল খাবার খাওয়া আমার শখের মধ্যে পড়ে। কোনওদিন যদি ভ্রমণ কাহিনী লিখি, লিখবো সেসব। স্বাস্থ্যকর খাবারের মধ্যেও হাজারো সুস্বাদু খাবার আছে। আমি মাছ ভেজে নিয়ে রান্না করি না। অতি স্বাস্থ্য-সচেতন বাঙালিরা আবার মাছ না ভেজে রান্না করলে মাছই মুখে দেয় না। খুব তেল মশলার খাবার না হলে তাদের মুখে রোচে না। আমার অল্প তেলের অল্প মশলার রান্নাকে বাঙালিরা বলে, তেলমশলা ছাড়া রান্না। ভারতের অবাঙালিরা বলে, সাদা খানা। অনেকে আমাকে বলেছে, রান্নার একটা বই লিখতে। অনেক বড় বড় লেখক রান্নার বই লিখেছেন। কিন্তু আমি জানি, আমার পক্ষে রান্নার বই লেখা সম্ভব হবে না। কারণ আমি রান্নার কোনও রেসিপি মানি না। কী করে রান্না করতে হয়। তা কোনওদিন শিখিনি। আমার রান্নাগুলো একধরনের এক্সপেরিমেন্ট। একদিন আমার রান্নার গল্প শোনাবো।

Page 53 of 105
Prev1...525354...105Next
Previous Post

লজ্জা – তসলিমা নাসরিন

Next Post

ভ্রমর কইও গিয়া – তসলিমা নাসরিন

Next Post

ভ্রমর কইও গিয়া - তসলিমা নাসরিন

ব্রহ্মপুত্রের পাড়ে - তসলিমা নাসরিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In